ফিক্সিং নিয়ে ‘অ্যাক্টিং’, মিরপুরের মঞ্চে হাসির নাটক – বর্ণমালা টেলিভিশন

ফিক্সিং নিয়ে ‘অ্যাক্টিং’, মিরপুরের মঞ্চে হাসির নাটক

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ এপ্রিল, ২০২৫ | ৯:৩২ 170 ভিউ
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের ম্যাচ নিয়ে আগেরদিন সন্দেহ তৈরি হয়েছে। বিসিবি পরদিন তদন্ত কমিটি গঠন করেছে। সেই কমিটির কার্যক্রম হাস্যরসের জন্ম দিয়েছে। উঠেছে প্রশ্ন, এটা কি কমেডিয়ানদের অভিনয়! ফিক্সিংয়ের তদন্ত যে এভাবে হয় এটা দেখে সবাই অবাক। সাধারণ ফিক্সিংয়ের কোনো ব্যাপারেই তদন্ত কমিটির জনসমক্ষে কিছু করার নিয়ম নেই। অথচ আগেরদিন শাইনপুকুরের যে দুই ব্যাটার স্টাম্পিং আউট হয়েছিলেন এবং গুলশান ক্লাবের যে উইকেটকিপার ছিলেন তাদের মিরপুর একাডেমিতে হাজির করে তদন্ত কমিটি। এরপর অভিনয় করানো হয় আগের দিনের মতো। শাইনপুকুরের মিনহাজুল আবেদীন ও রহিম আহমেদ, গুলশানের আলিফ হাসান আগেরদিন কী হয়েছিল, সেটা আবার অভিনয় করে দেখান। কয়েক ধাপে ঠিক আগেরদিন যেভাবে আউট হয়েছিলেন, সেটা করে দেখালেন তারা। বিসিবির দুর্নীতি দমন বিভাগের প্রধান রাইয়ান আজাদের সঙ্গে দাঁড়িয়ে সেটা ভিডিও করেছেন অন্য কর্মকর্তারা। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে ট্রল শুরু হয়েছে। আগের দিনের ঘটনার সব ফুটেজ রয়েছে সবার কাছে। সেখান থেকেই দেখে তদন্ত করা উচিত। আসল জিনিস বাদ দিয়ে তারা অভিনয় দেখে সিদ্ধান্ত নিতে যাচ্ছেন! ফিক্সিংয়ের মতো ঘটনায় এমন অভিনয় করিয়ে রিপোর্ট দেওয়ার মানে খুঁজে পাচ্ছেন না কেউ। রাইয়ান আজাদ যদিও নিজের পক্ষে যুক্তি দেখাচ্ছেন। বুুধবার মিরপুরে গুলশান ও শাইনপুকুরের ম্যাচে একটি দৃষ্টিকটু আউট প্রশ্নের জন্ম দিয়েছে। সাদা চোখেই দৃশ্যমান হয়েছে-এটি ফিক্সিং। অগ্রণী ব্যাংকের কোচ রাজিন সালেহ জানিয়েছেন অভিনয়েও তারা এত কাঁচা! মিডিয়ায় ঘটনাটি ছড়িয়ে যাওয়ার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নড়েচড়ে বসেছে। আগেরদিন আউট হওয়া দুই ব্যাটারকে নিয়ে কাল বিসিবির দুর্নীতি দমন ইউনিট তদন্তে নেমেছে। তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন বলেন, ‘এই বিষয়ে এরই-মধ্যে একটি কমিটি করা হয়েছে। সবকিছু বিবেচনায় এনে তদন্ত করা হবে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে আমরা পরবর্তী পদক্ষেপ নেব।’ প্রিমিয়ার লিগের টেকনিক্যাল কমিটি ও বিসিবির দুর্নীতি দমন বিভাগ (অ্যান্টি করাপশন ইউনিট) পুরো ঘটনার তদন্ত করবে। সাবেক বাঁ-হাতি স্পিনার ও বিসিবির আম্পায়ারদের কোচ এনামুল হক মনি তদন্ত কমিটির আহ্বায়ক। অপর দুই সদস্য হলেন-সাবেক ক্রিকেটার ও ম্যাচ রেফারি সেলিম শাহেদ ও আব্দুল্লাহ আল নোমান। তারা ম্যাচের টেকনিক্যাল দিক নিয়ে কাজ করবেন। জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফীস শাইন পুকুরের দুই ব্যাটারের আউটের ধরন শেয়ার করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি শব্দই শুধু লিখেছেন, ‘ছিঃ’। অভিজ্ঞ ক্রিকেটার ইমরুল কায়েস বিশাল এক পোস্ট দিয়েছেন। এই তালিকায় রয়েছেন আরও সাবেক ও বর্তমান ক্রিকেটার। কাল মিরপুরে এক ক্রিকেটার বললেন, ‘ফিক্সিং করতেও কিছুটা টেকনিক জ্ঞান লাগে এদের সেটাও নেই। খুবই দুঃখজনক।’ বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘যে কোনো দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতার নীতি রাখা বোর্ড তদন্ত শুরু করেছে। বিসিবি ক্রিকেটের মর্যাদা সমুন্নত এবং ক্রিকেটে সর্বোচ্চ নৈতিক মান বজায় রাখতে তার দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করতে চায়। যে কোনো দুর্নীতি বা অসদাচরণ, যা খেলার স্পৃহা নষ্ট করতে পারে তার প্রতি বোর্ডের শূন্য সহনশীলতার নীতি রয়েছে। বিসিবি তার এখতিয়ারে থাকা সব ক্রিকেটীয় কর্মকাণ্ডে ন্যায্যতা ও শৃঙ্খলা নিশ্চিত করতে বদ্ধপরিকর। তদন্তে বেরিয়ে আসা তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।’

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় উচ্ছ্বসিত জারদারি, পাকিস্তান সফরের আমন্ত্রণ সিরিয়ায় ইসরায়েল-তুরস্ক উত্তেজনা: পশ্চিম এশিয়ায় কি নতুন এক ফ্রন্ট খুলছে? কারাবন্দি সাবেক পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খানকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে ১০-১২ বার লোডশেডিং: অন্ধকারে ডুবছে চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দর, ভোগান্তিতে অতিষ্ঠ যাত্রীরা শেখ হাসিনার সময় বিরোধিতা করা হলেও এখন কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির নির্দেশ তারেক সরকারের স্বস্তি নেই রাজধানীর বাজারে: মাছ-মুরগি-ডিমে দিশেহারা নিম্ন ও মধ্যবিত্ত কৃষিমন্ত্রীর ‘উদ্বৃত্ত মজুদ’ দাবি অথচ সারের বাজার সিন্ডিকেটের দখলে, বস্তাপ্রতি অতিরিক্ত গুণতে হচ্ছে ৬০০ টাকা দুর্ভিক্ষের সকল লক্ষণ দৃশ্যমান কৃষি ও উৎপাদন ব্যবস্থায়: তবে কি সেদিকেই এগোচ্ছে বাংলাদেশ? ৫ আগস্টের পর বাংলাদেশের সংবাদমাধ্যমগুলো যেভাবে নতুন রাজনৈতিক যুদ্ধক্ষেত্রে পরিণত হলো শুরু হচ্ছে প্রিমিয়ার লিগ, প্রথম ম্যাচেই নামছে আর্সেনাল বাংলাদেশের বিপক্ষে এক বদল নিয়ে দ্বিতীয় টেস্টে নামছে অস্ট্রেলিয়া বিশ্বকাপ ফাইনালের মারপিট করে আর্জেন্টিনার পারেদেস ১০, মলিনা ৭ ম্যাচ নিষিদ্ধ ৫ আগস্টের পর পঙ্গু শিল্পখাত: ২ বছরে মোট কত কারখানা বন্ধ ও কত শ্রমিক হলেন বেকার? পে স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন তথ্য দিলেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা সামনে বিএনপি-আ.লীগ পেছনে প্রশাসন সিন্ডিকেট প্রথম নারী প্রধান পেল রাজস্ব গোয়েন্দা সেল ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখানে গণতন্ত্র নিয়ন্ত্রিত, কর্তার ইচ্ছাই কর্ম হবে: অলি আহমদ রাজনৈতিক প্রতিহিংসা ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের শিকার সায়মা ওয়াজেদ: ডব্লিউএইচওর বিতর্কিত ভূমিকা নিয়ে প্রশ্ন ৭২ বছর বয়সে মৃত্যুর তিন বছর পরে ছাত্রদলের কমিটিতে পদ পেলেন বিএনপি নেতা!