ফাইনালের আগে যুবাদের দুর্দান্ত জয় – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ৯ আগস্ট, ২০২৫
৬:৩৩ পূর্বাহ্ণ
160 ভিউ

ফাইনালের আগে যুবাদের দুর্দান্ত জয়

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ আগস্ট, ২০২৫ | ৬:৩৩ 160 ভিউ
ফাইনালের আগে যেন একেবারে প্রস্তুতির সেরা পরীক্ষা দিয়ে ফেলল বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ ক্রিকেট দল। আগের ম্যাচে ফাইনালের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকাকে হারানোর পর এবার স্বাগতিক জিম্বাবুয়েকে ১৬০ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দিয়েছে তরুণ টাইগাররা। হারারেতে টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে ৫০ ওভারে ৬ উইকেটে ২৮৪ রানের পাহাড় গড়ে বাংলাদেশ। পরে মাত্র ৩৫ ওভারে ১২৪ রানে জিম্বাবুয়েকে গুটিয়ে দিয়ে বড় জয় নিশ্চিত করে আজিজুল হাকিমের দল। ইনিংসের শুরুতে জাওয়াদ আবরার ৫ রান করে ফিরলেও ওপেনার রিফাত বেগ ও অধিনায়ক আজিজুল গড়ে তোলেন ১১২ রানের দুর্দান্ত জুটি। ৬৫ বলে ৩৪ রান করে আজিজুল আউট হলে চাপ সামলান রিফাত। সেঞ্চুরির আভাস দিলেও ৭৮ বলে ১০ চার ও ১ ছক্কায় ৭৭ রান করে বিদায় নেন এই ওপেনার। এরপর রিজান হোসেন (৩০) ও আব্দুল্লাহ (৩৭) রান তোলেন দ্রুত গতিতে। শেষ দিকে ফরিদ হাসান (৪৪ বলে অপরাজিত ৩৮) ও দেবাশীষ দেবা (১৩ বলে অপরাজিত ৩৪, ২ ছক্কা ও ১ চার) সপ্তম উইকেটে ৫১ রানের ঝোড়ো জুটি গড়ে দলকে পৌঁছে দেন আড়াই শ ছাড়ানো স্কোরে। ২৮৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই বিপর্যয়ে পড়ে জিম্বাবুয়ে অনূর্ধ্ব–১৯। ১৬ রানে ৩ উইকেট হারানোর পর বেনি জুজে ও মার্শাল মাশাভার ৪৩ রানের জুটি কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি দীর্ঘস্থায়ী হয়নি। ৮৮ বলে ৪৭ রান করে জুজে ছিলেন দলের সর্বোচ্চ রান সংগ্রাহক। মিচেল ব্লিগনাউট শেষ দিকে ৩৪ বলে ৩০ রান করলেও ব্যবধান কমাতে পারেননি। বাংলাদেশের হয়ে আজিজুল ও রিজান সমান ৩টি করে উইকেট নেন, আল আমিন শিকার করেন ২ উইকেট। আগামী ১০ আগস্ট ফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব–১৯ দলের। আগের ম্যাচে যাদের হারিয়ে এসেছে আজিজুলরা, সেই প্রতিপক্ষের বিপক্ষে এবার শিরোপা জয়ের মিশনে নামবে তারা। সংক্ষিপ্ত স্কোর বাংলাদেশ অনূর্ধ্ব–১৯: ৫০ ওভারে ২৮৪/৬ (রিফাত ৭৭, ফরিদ ৩৮\*, আব্দুল্লাহ ৩৭, দেবাশীষ ৩৪\*; মাজভিতোরেরা ৩/৭০) জিম্বাবুয়ে অনূর্ধ্ব–১৯: ৩৫ ওভারে ১২৪ (জুজে ৪৭, ব্লিগনাউট ৩০; রিজান ৩/৯, আজিজুল ৩/২৫, আল আমিন ২/২৭) ফল: বাংলাদেশ ১৬০ রানে জয়ী

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মরিয়মের মৃত্যুতে জামায়াত নেতার বিরুদ্ধে ক্ষমতার দাপট ও পারিবারিক নির্যাতনের অভিযোগ কক্সবাজার সরকারি কলেজ হোস্টেল থেকে ২০ হাজার ইয়াবাসহ গণিতের ছাত্রী আটক, পাচার করতেন পায়ুপথে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব শুরু: দক্ষিনাঞ্চলে যাত্রীপ্রতি ৫০ টাকা বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত জামায়াতের লং মার্চ দেখানোর নাম করে ভাবীকে নিয়ে পালালেন এনসিপির আহ্বায়ক! দ্রব্যমূল্যে নাভিশ্বাস চরমে নিম্ন আয়ের মানুষেঃ তবুও কোথাও দেখা মিলছে না ‘টিসিবির ট্রাকসেল’ জ্বালানি তেলের দাম বেড়েছে, এখানে অন্যায়টা কোথায়?- অদ্ভুত যুক্তি বিএনপির এমপি বাবুলের! কর্মীরা দেশে লংমার্চে, জামায়াতের ৩৪ এমপির পরিবারসহ ৭১ জনের ৫ দেশে বিলাসী সফর! অসহায়-হতদরিদ্রের সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী-বিএনপির নেত্রী‍! বিএনপি সরকারের উন্নয়ন: ১০ কোটি টাকার সেতুতে গভীর রাতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই! মসজিদে সোফা-টেবিল বসিয়ে সভা: সিরাজগঞ্জে বিএনপি নেতার অনুষ্ঠান নিয়ে তুঙ্গে বিতর্ক ধামরাইয়ে বিএনপি নেতার বিরুদ্ধে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ মহিলা দল নেত্রীর পাহাড়ে নির্মম খুন: কক্সবাজারে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা যুবলীগকর্মীকে ধরতে গিয়ে না পেয়ে বাবাকে গ্রেপ্তার সাতক্ষীরা জামায়াতের সাংসদের সাথে গোপনক্যামেরায় ধরা পরা মরিয়মের আত্মহত্যা ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি সফল দাবি, দেশবাসীর প্রতি যুবলীগের কৃতজ্ঞতা আবারও জ্বালানী তেলের মূল্যবৃদ্ধিঃ ডিজেল-পেট্রোল-অকটেনের দাম লিটারে ২০ টাকা বাড়ল নাম বদলে ‘উজ্জ্বল’ থেকে ‘আয়াস’: জুলাই চেতনার বড়ি বেচে চাঁদাবাজি-মবের হোতা পরীক্ষার সময় পায়খানায় ফোন ব্যবহারে নকল, ঢাবির হল সংসদের শিবির নেতার সাজা তেজগাঁও কলেজের মসজিদের ভেতরে জঙ্গিদের গোপন বৈঠক থেকে আটক ২৩ মানবতার লজ্জাজনক পরাজয়: ঢাবিতে তোফাজ্জল হত্যার দুই বছর হলেও শুরু হয়নি বিচার