প্রথম ম্যাচেই কি পরীক্ষা-নিরীক্ষা? কেমন হবে বাংলাদেশের একাদশ – বর্ণমালা টেলিভিশন

প্রথম ম্যাচেই কি পরীক্ষা-নিরীক্ষা? কেমন হবে বাংলাদেশের একাদশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ আগস্ট, ২০২৫ | ৫:৪৬ 88 ভিউ
‘প্রস্তুতির সিরিজ’, আজ থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজের ট্যাগলাইনই বলা চলে এটাকে। দুই দলই এই সিরিজকে দেখছে প্রস্তুতির মঞ্চ হিসেবে, বাংলাদেশের কাছে এই সিরিজ এশিয়া কাপের প্রস্তুতির আর ডাচদের কাছে আগামী বছর অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিটাই বড় হয়ে উঠছে। প্রস্তুতির সিরিজই যেহেতু, সেহেতু তো অনেক বেশি পরীক্ষানিরীক্ষা হওয়ার কথা। সিরিজের প্রথম ম্যাচের আগে তাই প্রশ্ন উঠছে, প্রথম ম্যাচ থেকেই কি পরীক্ষানিরীক্ষার পথে হাঁটবে বাংলাদেশ? পারফর্ম করে স্কোয়াডে জায়গা করে নেওয়া সাইফ হাসান কিংবা নুরুল হাসান সোহানরা সুযোগ পাবেন কি না, তা নিয়েও কৌতূহলের শেষ নেই। তবে সিরিজপূর্ব সংবাদ সম্মেলনে কোচ ফিল সিমন্স কিংবা তারও আগে অধিনায়ক লিটন দাস যেভাবে জয়টাকেই মূখ্য উদ্দেশ্য হিসেবে দেখলেন, তাতে পরীক্ষানিরীক্ষার আভাস মিলছে সামান্যই। পারভেজ হোসেন ইমন চোট কাটিয়ে ম্যাচফিট হয়ে গেছেন, সঙ্গে শামীম পাটোয়ারীও সুস্থ পুরোপুরি। ফলে ব্যাটিং লাইন আপ থাকছে আগের মতোই। পেস আক্রমণ সাজানো হবে মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদকে দিয়ে। তৃতীয় সিমার হিসেবে থাকতে পারেন সাইফউদ্দীন। রিশাদ হোসেনের সঙ্গে অফ স্পিনার শেখ মাহেদীর জায়গা হতে পারে একাদশে। বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তানজিদ তামিম, পারভেজ ইমন, লিটন দাস, তাওহীদ হৃদয়, জাকের আলী, শামীম পাটোয়ারি, শেখ মাহেদী, সাইফউদ্দিন, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চরম বিদ্যুৎ বিপর্যয়ে হিমাগারে পচছে বিপুল পরিমাণ আলু, গাড়ি ভরে ফেলে দিতে হচ্ছে প্রতিদিনই মধ্যপ্রাচ্য থেকে ২০ হাজার পাকিস্তানিকে ঘাড় ধাক্কা দিয়ে বহিষ্কার অর্থমন্ত্রী: বিদ্যুৎ ও গ্যাসের সংকট সরকারের নিয়ন্ত্রণে নেই গ্রামের রাস্তা মেরামতে ৮০টি কম্পিউটার, ৩০ লাখের সফটওয়্যার: পরামর্শকের ১৪ কোটি, লাগবে ১৪০টি বাইক-জিপ বিদ্যুৎহীন চমেক হাসপাতালে স্থবির চিকিৎসা, দুর্ভোগে রোগীরা গুলিস্তানে চাঁদাবাজ সিন্ডিকেট ‘দরবেশ চক্র’: দফায় দফায় টাকা দিয়ে বিপর্যস্ত ব্যবসায়ীরা রূপপুরের শুধু প্রথম ইউনিট থেকেই রাষ্ট্রের সাশ্রয় হবে ১০০ কোটি ডলারের বেশি মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় উচ্ছ্বসিত জারদারি, পাকিস্তান সফরের আমন্ত্রণ সিরিয়ায় ইসরায়েল-তুরস্ক উত্তেজনা: পশ্চিম এশিয়ায় কি নতুন এক ফ্রন্ট খুলছে? কারাবন্দি সাবেক পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খানকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে ১০-১২ বার লোডশেডিং: অন্ধকারে ডুবছে চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দর, ভোগান্তিতে অতিষ্ঠ যাত্রীরা শেখ হাসিনার সময় বিরোধিতা করা হলেও এখন কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির নির্দেশ তারেক সরকারের স্বস্তি নেই রাজধানীর বাজারে: মাছ-মুরগি-ডিমে দিশেহারা নিম্ন ও মধ্যবিত্ত কৃষিমন্ত্রীর ‘উদ্বৃত্ত মজুদ’ দাবি অথচ সারের বাজার সিন্ডিকেটের দখলে, বস্তাপ্রতি অতিরিক্ত গুণতে হচ্ছে ৬০০ টাকা দুর্ভিক্ষের সকল লক্ষণ দৃশ্যমান কৃষি ও উৎপাদন ব্যবস্থায়: তবে কি সেদিকেই এগোচ্ছে বাংলাদেশ? ৫ আগস্টের পর বাংলাদেশের সংবাদমাধ্যমগুলো যেভাবে নতুন রাজনৈতিক যুদ্ধক্ষেত্রে পরিণত হলো শুরু হচ্ছে প্রিমিয়ার লিগ, প্রথম ম্যাচেই নামছে আর্সেনাল বাংলাদেশের বিপক্ষে এক বদল নিয়ে দ্বিতীয় টেস্টে নামছে অস্ট্রেলিয়া বিশ্বকাপ ফাইনালের মারপিট করে আর্জেন্টিনার পারেদেস ১০, মলিনা ৭ ম্যাচ নিষিদ্ধ ৫ আগস্টের পর পঙ্গু শিল্পখাত: ২ বছরে মোট কত কারখানা বন্ধ ও কত শ্রমিক হলেন বেকার?