প্রথম বিয়ে আমাকে নিজের মূল্য বুঝিয়েছে’ – বর্ণমালা টেলিভিশন

প্রথম বিয়ে আমাকে নিজের মূল্য বুঝিয়েছে’

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ জানুয়ারি, ২০২৬ | ১০:১৭ 112 ভিউ
লাইট–ক্যামেরা–অ্যাকশনের দুনিয়ায় তারকাদের জীবন মানেই চকচকে, পরিপাটি ও নিখুঁত-এমনটাই সাধারণত প্রকাশ্যে দেখা যায়। কিন্তু পর্দার আড়ালে বাস্তবতা যে অনেক বেশি জটিল ও বেদনাদায়ক, তা খুব কমই সামনে আসে। এবার নিজের প্রথম বিয়ে ও সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসার অভিজ্ঞতার কথা শেয়ার করলেন বলিউড অভিনেত্রী শেফালী শাহ। শেফালী প্রথমে অভিনেতা হর্ষ ছায়াকে বিয়ে করেন। কিন্তু সেই সংসারে নিজস্বতা বলতে কিছুই ছিল না তার। ফলে নিজের সুখকে প্রাধান্য দিয়ে তিনি সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসেন। পরে ২০০০ সালে পরিচালক বিপুল শাহকে বিয়ে করেন তিনি। এই দম্পতির দুই পুত্রসন্তান রয়েছে। শেফালী জানান, হর্ষ ছায়ার সঙ্গে বিচ্ছেদের সিদ্ধান্তই তাকে নতুন করে নিজের মূল্য বুঝতে সাহায্য করেছে। জুম-এর ইউটিউব চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, যখন সবকিছু ভেঙে পড়ার উপক্রম হয়েছিল, ঠিক তখনই এই উপলব্ধি তার মধ্যে আসে। শেফালী বলেন, ‘কেউ আমাকে কখনো বলেনি যে তুমি নিজেই যথেষ্ট। জীবনে চলার জন্য স্বামী, বন্ধু, ভাই বা বোন না থাকলেও চলে। ভালো সম্পর্ক থাকলে তা অবশ্যই দারুণ, কিন্তু না থাকলেও সেটাই তোমার মূল্য নির্ধারণ করে না।’ নিজের প্রথম বিয়ের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘এক ঘনিষ্ঠ বন্ধু আমাকে জিজ্ঞেস করেছিল-যদি আর কখনো ভালোবাসা না পাও, তবু কি তুমি ঝুঁকি নেবে? আমি বলেছিলাম, তবুও ঝুঁকি নেব। যদি সারাজীবন একা কাটাতে হয়, সেটাই মেনে নেব। এমন কোনো পরিস্থিতিতে থাকতে পারব না, যা আমাকে আনন্দ দেয় না, আত্মবিশ্বাস জোগায় না কিংবা যেখানে আমি নিজেকে মূল্যবান মনে করি না।’ অভিনেত্রী আরও বলেন, ‘নিজের মূল্য বোঝার পর আমি ঘর ছেড়ে বেরিয়ে আসি এবং প্রথমবারের মতো একা থাকার সিদ্ধান্ত নিই। তখনই বুঝতে পারি-আমি পিৎজা নই, সবাইকে সন্তুষ্ট করতে পারব না।’ বর্তমানে ওটিটি দুনিয়ায় শক্ত অবস্থান গড়ে তোলা শেফালী শাহ এই প্রজন্মের অন্যতম প্রভাবশালী অভিনেত্রী হিসেবে নতুন করে দর্শকদের ভালোবাসা অর্জন করছেন। সূত্র: এনডিটিভি

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যেসব কারণে রাষ্ট্রপতির পদ থেকে সাহাবুদ্দিনের পদত্যাগ ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে নির্মাণাধীন ভবনে হামলা, ককটেল নিক্ষেপ শিক্ষা মন্ত্রণালয়ের ২২টি কম্পিউটারের হার্ডডিস্ক চুরি গুরু পাপে লঘু দণ্ড পুঁজিবাজারে, উৎসাহিত হচ্ছে কারসাজি চক্র সুন্দরবনে থামছে না হরিণ শিকার, ৩৪৫৩ কেজি মাংস উদ্ধার! কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি চুয়াত্তরেও সেই জাদু রুনা লায়লার কণ্ঠে ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮ কোরআনের দৃষ্টিতে ক্ষতিগ্রস্ত যারা মানুষ কেন নাক খোঁটে জানেন? বাণিজ্যমন্ত্রী মুক্তাদির: দেশের জ্বালানি সংকটের দ্রুত কোনো সমাধান নেই চরম গ্যাস সংকটে উৎপাদনে ধস: সংকটে শিল্প, শঙ্কায় রপ্তানি ও কর্মসংস্থান চট্টগ্রামে নালা থেকে উদ্ধার ১৪শ গুলির বড় অংশই একে-৪৭ ও মেশিনগানের বালু ব্যবসার দ্বন্দ্বে দলীয় কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যাচেষ্টা বিএনপির অপর গ্রুপের মেট্রোরেলে নাশকতার ২ বছর: সমন্বয়ক হাসিবের স্বীকারোক্তির পরও কেন দুই সরকারের আমলে হয়নি বিচার? ‘ডিসেম্বরের মধ্যেই নেত্রীকে ফেরাবো’: কক্সবাজারে প্রকাশ্য সভায় ছাত্রলীগের দৃঢ় শপথ এমআরপির চেয়ে বেশি দামে বিক্রি হয় সিগারেট: বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্বের বাইরে, যাচ্ছে কার পকেটে? গ্যাস সরবরাহে বড় ঘাটতি: ভোগান্তিতে আবাসিক গ্রাহক, শিল্প ও পরিবহন খাত যবিপ্রবি ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা, তানভীর আহ্বায়ক ধ্বংস করে দেওয়া শেখ হাসিনার বাড়ি ‘সুধা সদন’ থেকে যুবকের মরদেহ উদ্ধার