প্রতি সিগারেট সর্বনিম্ন ১৭, সর্বোচ্চ ৩৫ টাকা নির্ধারণের প্রস্তাব – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ১২ মে, ২০২৬
৬:২১ পূর্বাহ্ণ
69 ভিউ

আরও খবর

আবারও বোতলজাত সয়াবিনের সংকট, ৫ লিটারে বাড়তি গুণতে হচ্ছে ২৫-৩০ টাকা

বিশ্ববাজারে টানা কমছে জ্বালানি তেলের দাম, বিন্দুমাত্র প্রভাব নেই দেশের বাজারে

সারাবিশ্বে স্টার্টআপ বিনিয়োগে জোয়ার: বাংলাদেশে ৫ বছরের সর্বনিম্নে, ১ বছরেই ৯৫ শতাংশ ধস

জ্বালানি তেলের দাম বাড়ায় বহুমুখী চাপে রপ্তানিকারকেরা, বিপর্যস্ত অর্থনীতি

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব শুরু: দক্ষিনাঞ্চলে যাত্রীপ্রতি ৫০ টাকা বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত

দ্রব্যমূল্যে নাভিশ্বাস চরমে নিম্ন আয়ের মানুষেঃ তবুও কোথাও দেখা মিলছে না ‘টিসিবির ট্রাকসেল’

আবারও জ্বালানী তেলের মূল্যবৃদ্ধিঃ ডিজেল-পেট্রোল-অকটেনের দাম লিটারে ২০ টাকা বাড়ল

প্রতি সিগারেট সর্বনিম্ন ১৭, সর্বোচ্চ ৩৫ টাকা নির্ধারণের প্রস্তাব

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ মে, ২০২৬ | ৬:২১ 69 ভিউ
তরুণ প্রজন্মকে ধূমপান থেকে দূরে রাখা, অকালমৃত্যু ঠেকানো এবং সরকারের রাজস্ব আয় বৃদ্ধির লক্ষ্যে প্রতিটি সিগারেটের সর্বনিম্ন মূল্য ১৭ টাকা এবং সর্বোচ্চ মূল্য ৩৫ টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে দুটি বিশিষ্ট স্বাস্থ্য সংগঠন। আজ ১১ই মে, সোমবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন এবং ইউনাইটেড ফোরাম অ্যাগেইনস্ট টোব্যাকো যৌথভাবে এই প্রস্তাব তুলে ধরে। সংবাদ সম্মেলনে প্রিমিয়াম, উচ্চ, মধ্যম ও নিম্ন — এই চারটি স্তরে সিগারেটের দাম পুনর্নির্ধারণের সুনির্দিষ্ট পরিকল্পনা উপস্থাপন করা হয়। প্রিমিয়াম স্তরে প্রতি ১০ শলাকার প্যাকেটের দাম ২০০ টাকা প্রস্তাব করা হয়েছে, যেখানে শুল্ক ও করসহ প্রতিটি সিগারেটের খুচরা মূল্য দাঁড়াবে ৩৫ টাকা। উচ্চ স্তরে প্রতি ১০ শলাকার প্যাকেট ১৫০ টাকা ধার্য করার প্রস্তাব রয়েছে, এতে শুল্কসহ প্রতিটি সিগারেটের দাম পড়বে ২৫ টাকা ৪৫ পয়সা। আর বর্তমানে বাজারে ৮০ ও ৬০ টাকায় বিক্রি হওয়া নিম্ন ও মধ্যম স্তরের প্যাকেটের দাম বাড়িয়ে ১০০ টাকা করার প্রস্তাব করা হয়েছে, যাতে প্রতিটি সিগারেটের দাম গিয়ে দাঁড়াবে ১৭ টাকা ১ পয়সায়। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ২০২৬-২৭ অর্থবছর থেকে এই মূল্য কাঠামো চালু করা হলে দেশে তিনটি বড় ইতিবাচক পরিবর্তন আসবে। প্রথমত, দীর্ঘমেয়াদে প্রায় ৩ লাখ ৭০ হাজার মানুষের অকালমৃত্যু ঠেকানো সম্ভব হবে। দ্বিতীয়ত, প্রায় ৫ লাখ প্রাপ্তবয়স্ক ধূমপান ছেড়ে দেবেন এবং প্রায় ৩ লাখ ৭২ হাজার তরুণ নতুন করে ধূমপানে আসক্ত হবে না। তৃতীয়ত, তামাক খাত থেকে সরকারের রাজস্ব আয় প্রায় ৪৪ হাজার কোটি টাকা বেড়ে মোট ৮৫ হাজার কোটি টাকায় পৌঁছাবে। সংবাদ সম্মেলনে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. মুশতাক হোসেন সরাসরি প্রশ্ন তোলেন, “সব পণ্যের দাম বাড়লেও সিগারেটের দাম কেন বাড়বে না? দাম বাড়লে অর্থনৈতিক কারণেই তরুণ ও নিম্ন আয়ের মানুষ ধূমপানে নিরুৎসাহিত হবে।” ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের অধ্যাপক ড. সুফিয়ান নাহিন শিমুল এনবিআরের নীতির সমালোচনা করে বলেন, সিগারেটের প্রায় ৯০ শতাংশ বাজার দখল করে রাখা নিম্ন ও মধ্যম স্তরের দাম বাড়ানো সবচেয়ে জরুরি। কারণ এই স্তরের ভোক্তারা দামের বিষয়ে অত্যন্ত সংবেদনশীল এবং মূল্যবৃদ্ধির ফলে তাদের ধূমপান ছাড়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। স্বাস্থ্যগত ঝুঁকির ভয়াবহতা তুলে ধরেন জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ডা. মুহাম্মদ সাখাওয়াত হোসাইন। তিনি সতর্ক করে জানান, দেশে ফুসফুস ক্যান্সারে আক্রান্তদের ৮০ থেকে ৯০ শতাংশই ধূমপায়ী এবং প্রতি বছর শুধু এই একটি রোগেই প্রাণ হারাচ্ছেন ১২ হাজার মানুষ। সংগঠন দুটির এই প্রস্তাব আসন্ন বাজেটের আগে সরকারের নীতিনির্ধারকদের কাছে গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কিশোরগঞ্জ কারাগারে পাঠানো হলো সাত খুন মামলার তারেক সাঈদকে সেনাপ্রধানের সঙ্গে অস্ট্রেলিয়া সেনাবাহিনীর উপপ্রধানের সাক্ষাৎ দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র মোকাবিলার ঘোষণা আইফোন চুরির অপবাদে যুবককে মারধর, মাথার চুল কর্তন দুই মাসে সাড়ে ৮ হাজার কোটি টাকা বিদেশি ঋণ পরিশোধ করেছে সরকার ওয়ানডেতে ১৫ হাজার রানের ক্লাবে কোহলি, শচীনকে টপকে দ্রুততমের রেকর্ড টিআইবি: দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত বাজার থেকে নিখোঁজ, সকালে মিলল লাশ: বান্দরবানে গহিন পাহাড়ে যুবককে নৃশংস হত্যা মুদি দোকানে পেট্রোল বোমা নিক্ষেপ, বাইরে বের হতেই দোকানিকে কুপিয়ে হত্যা অসুস্থ অবস্থায় একবছর কারাবন্দি: জামিনে মুক্তির একমাস পরে মৃত্যু সাংবাদিক আজহারের প্রবাসী জামায়াত কর্মী ফুফার স্ত্রীর বিছানায় পুত্রের হাতে আটক শিবির নেতাকে হাঁসুয়ার কোপ, বাড়িতে আগুন দুই পরাশক্তির স্বার্থের ফাঁদে রূপপুর: সাশ্রয়ী রুশ মডেল বনাম ব্যয়বহুল মার্কিন প্রযুক্তি- কোন পথে হাঁটবে বাংলাদেশ? ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের পরেই ভারতের জার্সি তুলে রাখছেন কোহলি বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বেসামরিক পারমাণবিক সহযোগিতা বিষয়ক কৌশলগত চুক্তি স্বাক্ষরিত রাজনৈতিক বিবেচনায় বাদ পড়া প্রাথমিকের শিক্ষকদের ৫ দফা দাবিতে মাঠে নামার ঘোষণা সাফ টুর্নামেন্টে দ্বিতীয় সারির দল পাঠাতে পারে ভারত পদ্মা সেতুকে ঝুঁকিতে ফেলে সাড়ে ৬ কোটি ঘনফুট বালু তোলার অনুমতি পেল গায়েবি প্রতিষ্ঠান! প্রতি মাসে মিলছে গড়ে ৫৭টি অজ্ঞাত মরদেহ, শনাক্ত করা যাচ্ছে না যথাযথভাবে গ্যাস-বিদ্যুতে ভর্তুকির হিসাব মিলছে না, ২ মাসেই উধাও বরাদ্দের ৬০ ভাগ অর্থ কিয়েভে রাশিয়ার হামলা, লক্ষ্যবস্তু ডাটা সেন্টার; ইন্টারনেট যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় ইউক্রেন