প্যারিস না মিলান, মিউনিখে আজ কার রাত? – বর্ণমালা টেলিভিশন

প্যারিস না মিলান, মিউনিখে আজ কার রাত?

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ মে, ২০২৫ | ১০:৪৭ 147 ভিউ
আইফেল টাওয়ারসহ গর্ব করার মতো অনেক কিছুই প্যারিসের। নেই শুধু উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ঝাঁ চকচকে ট্রফিটা। মিলানের আবার অনেক কিছু নেই; কিন্তু ইতালির এই শহরে আছে চ্যাম্পিয়ন্স লিগের দশ-দশটি ট্রফি। এসি মিলান সাতবার ও ইন্টার মিলান তিনবার ইউরোপসেরা হয়েছে। ক্লাব ফুটবলের সবচেয়ে কাক্সিক্ষত ট্রফিটি নতুন কোথাও যাবে নাকি ফিরবে পুরোনো ঠিকানায়, তার নিষ্পত্তি হবে আজ। মিউনিখে বাংলাদেশ সময় আজ রাত ১টায় চ্যাম্পিয়ন্স লিগের ব্লকবাস্টার ফাইনালে দেখা হচ্ছে পিএসজি ও ইন্টার মিলানের। ২০১০ সালে সবশেষ চ্যাম্পিয়ন্স লিগ জেতা ইন্টারের সামনে চতুর্থ শিরোপার হাতছানি। অন্যদিকে ইতিহাস গড়া থেকে মাত্র একটি জয় দূরে পিএসজি। ফাইনালে ইন্টারকে হারাতে পারলেই প্রথমবারের মতো ইউরোপসেরা হবে প্যারিসের ক্লাবটি। অতীতে জ্লাটান ইব্রাহিমোভিচ, নেইমার, কিলিয়ান এমবাপ্পে ও লিওনেল মেসির মতো মহাতারকাদের নিয়েও চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারেনি পিএসজি। সর্বোচ্চ সাফল্য ২০১৯-২০ মৌসুমে ফাইনালে খেলা। সেবার বায়ার্ন মিউনিখের কাছে ১-০ গোলে হেরে রানার্সআপ হয়ে সন্তুষ্ট থাকতে হয় তাদের। তারকাদের বিদায়ের পর তারুণ্যনির্ভর দল গড়ে প্রথম মৌসুমেই নতুন করে ইতিহাস লেখার সম্ভাবনা জাগিয়েছে ফরাসি চ্যাম্পিয়নরা। এরই মধ্যে ঘরোয়া ট্রেবল জিতেছে লুইস এনরিকের দল। এখন পিএসজির অপেক্ষা শেষ ধাপটি পেরোনোর। ফাইনালের ক্যাচ লাইন হতে পারে তারুণ্যের সঙ্গে অভিজ্ঞতার লড়াই। পিএসজির স্কোয়াডের গড় বয়স চব্বিশের কম। দেম্বেলে, হাকিমি, ডনারুমা, বারকোলা, খভিচারা মৌসুমজুড়ে অসাধারণ ফুটবল উপহার দিয়েছেন। অন্যদিকে নাপোলির কাছে সেরি-এ লিগের রাজত্ব হারালেও ইউরোপে এবার বুড়ো হাড়ের ভেলকি দেখিয়েছেন ইন্টারের অভিজ্ঞরা। কোয়ার্টার ফাইনালে বায়ার্ন ও সেমিফাইনালে হট ফেভারিট বার্সেলোনাকে হারানো দলটির মূল একাদশের গড় বয়স ত্রিশের বেশি। একাদশে ৩৬ পেরোনো খেলোয়াড় আছেন তিনজন। মার্তিনেজ, ডামফ্রিসরা ফাইনালে খেলেছেন ২০২৩ সালেও। সেবার ম্যানসিটির কাছে হারলেও এবার ফেভারিট পিএসজির বিপক্ষে জয়ের ছবি আঁকছেন ইন্টার কোচ সিমোন ইনজাঘি, ‘আমরা জানি ফাইনালে ওঠার চেয়েও কঠিন ফাইনালে জেতা। তবে বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখের মতো দলকে হারিয়ে আসার পর জয় ছাড়া আর কিছু ভাববেন না আপনি।’ ওদিকে ইতিহাস গড়ার স্বপ্নে বিভোর পিএসজি কোচ এনরিকে, ‘প্রথমবার কোনো ট্রফি জেতা সব সময় কঠিন। তবে আমরা প্যারিসের প্রথম ক্লাব হিসাবে চ্যাম্পিয়ন্স লিগ জিতে ইতিহাস গড়তে চাই।’ ফরাসি ক্লাবগুলোর মধ্যে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে শুধু মার্শেই। মজার ব্যাপার হলো, এই মিউনিখেই ১৯৯৩ সালের ফাইনালে ইন্টারের পড়শি এসি মিলানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল মার্শেই। এবার কি তবে পিএসজির পালা!

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চরম বিদ্যুৎ বিপর্যয়ে হিমাগারে পচছে বিপুল পরিমাণ আলু, গাড়ি ভরে ফেলে দিতে হচ্ছে প্রতিদিনই মধ্যপ্রাচ্য থেকে ২০ হাজার পাকিস্তানিকে ঘাড় ধাক্কা দিয়ে বহিষ্কার অর্থমন্ত্রী: বিদ্যুৎ ও গ্যাসের সংকট সরকারের নিয়ন্ত্রণে নেই গ্রামের রাস্তা মেরামতে ৮০টি কম্পিউটার, ৩০ লাখের সফটওয়্যার: পরামর্শকের ১৪ কোটি, লাগবে ১৪০টি বাইক-জিপ বিদ্যুৎহীন চমেক হাসপাতালে স্থবির চিকিৎসা, দুর্ভোগে রোগীরা গুলিস্তানে চাঁদাবাজ সিন্ডিকেট ‘দরবেশ চক্র’: দফায় দফায় টাকা দিয়ে বিপর্যস্ত ব্যবসায়ীরা রূপপুরের শুধু প্রথম ইউনিট থেকেই রাষ্ট্রের সাশ্রয় হবে ১০০ কোটি ডলারের বেশি মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় উচ্ছ্বসিত জারদারি, পাকিস্তান সফরের আমন্ত্রণ সিরিয়ায় ইসরায়েল-তুরস্ক উত্তেজনা: পশ্চিম এশিয়ায় কি নতুন এক ফ্রন্ট খুলছে? কারাবন্দি সাবেক পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খানকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে ১০-১২ বার লোডশেডিং: অন্ধকারে ডুবছে চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দর, ভোগান্তিতে অতিষ্ঠ যাত্রীরা শেখ হাসিনার সময় বিরোধিতা করা হলেও এখন কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির নির্দেশ তারেক সরকারের স্বস্তি নেই রাজধানীর বাজারে: মাছ-মুরগি-ডিমে দিশেহারা নিম্ন ও মধ্যবিত্ত কৃষিমন্ত্রীর ‘উদ্বৃত্ত মজুদ’ দাবি অথচ সারের বাজার সিন্ডিকেটের দখলে, বস্তাপ্রতি অতিরিক্ত গুণতে হচ্ছে ৬০০ টাকা দুর্ভিক্ষের সকল লক্ষণ দৃশ্যমান কৃষি ও উৎপাদন ব্যবস্থায়: তবে কি সেদিকেই এগোচ্ছে বাংলাদেশ? ৫ আগস্টের পর বাংলাদেশের সংবাদমাধ্যমগুলো যেভাবে নতুন রাজনৈতিক যুদ্ধক্ষেত্রে পরিণত হলো শুরু হচ্ছে প্রিমিয়ার লিগ, প্রথম ম্যাচেই নামছে আর্সেনাল বাংলাদেশের বিপক্ষে এক বদল নিয়ে দ্বিতীয় টেস্টে নামছে অস্ট্রেলিয়া বিশ্বকাপ ফাইনালের মারপিট করে আর্জেন্টিনার পারেদেস ১০, মলিনা ৭ ম্যাচ নিষিদ্ধ ৫ আগস্টের পর পঙ্গু শিল্পখাত: ২ বছরে মোট কত কারখানা বন্ধ ও কত শ্রমিক হলেন বেকার?