পেলে-ম্যারাডোনা নয়, সর্বকালের সেরা ফুটবলার মেসি – বর্ণমালা টেলিভিশন

পেলে-ম্যারাডোনা নয়, সর্বকালের সেরা ফুটবলার মেসি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ মে, ২০২৫ | ১১:০৯ 137 ভিউ
সর্বকালের সেরা ফুটবলার কে, প্রশ্নের জবাবে যে ঝড়টা ওঠে, তা চিরন্তন। সেই গেল শতাব্দীর শেষ অংশ থেকে শুরু, তা এখনও চলছে। তাতে যোগ হচ্ছে নিত্যনতুন নাম। সবশেষ সংযোজনটা হয়েছে লিওনেল মেসির নাম। সেই তাকেই এবার বিশ্ব ফুটবলের সর্বকালের সেরা খেতাব দিয়ে বসেছে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্টরি অ্যান্ড স্ট্যাটিসটিকস (আইএফএফএইচএস)। তবে এ নিয়ে ইতোমধ্যে বিতর্কের জন্ম হয়েছে। কেননা, আইএফএফএইচএসের র‌্যাংকিংয়ে মেসির পরে দ্বিতীয় স্থানে রয়েছেন ‘ফুটবলের রাজা’ ব্রাজিলের পেলে। প্রশ্ন উঠেছে, ‘কালো মানিক’ পেলে যেখানে সর্বোচ্চ তিনবার (১৯৫৮, ১৯৬২ ও ১৯৭০) বিশ্বকাপ জিতেছেন আর মেসি মাত্র একবার (২০২২), সেখানে কীভাবে ব্রাজিলের ফুটবল কিংবদন্তি দ্বিতীয় হন? তৃতীয় স্থানে রয়েছেন মেসির স্বদেশি দিয়েগো ম্যারাডোনা, যিনি মেসির মতো মাত্র একবার (১৯৮৬) বিশ্বকাপ জিতেছিলেন। চতুর্থ স্থানে ক্রিশ্চিয়ানো রোনালদোর ঠাঁই পাওয়াও মেনে নিতে পারেননি অনেকে। ইতিহাসের সর্বোচ্চ (এ পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ৯৩৫ গোল) গোলদাতা হলেও পর্তুগিজ মহাতারকা কখনো বিশ্বকাপ জিততে পারেননি। ১৯৮৬ বিশ্বকাপে ম্যারাডোনা আর্জেন্টিনাকে জিতিয়েছিলেন একক নৈপুণ্যে। ’৮৬ বিশ্বকাপে ম্যারাডোনার ছিল পাঁচটি করে গোল ও অ্যাসিস্ট। ৩৬ বছর পর মেসিও ম্যারাডোনার মতো ১০ গোলে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অবদান রাখেন (সাত গোল, তিন অ্যাসিস্ট)। ফলে রেকর্ড দুবার বিশ্বকাপে ‘গোল্ডেন বল’ জিতে নেন মেসি। রোববার সর্বকালের সেরা ১০ ফুটবলারের র‌্যাংকিং প্রকাশ করে আইএফএফএইচএস। যেখানে শীর্ষে জায়গা পেয়েছেন মেসি। এরপর ব্রাজিলের ফুটবল সম্রাট পেলে ও আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি ম্যারাডোনা। সেরা তিনে জায়গা পাননি মেসির দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদো। তাকে সর্বকালের চতুর্থ সেরা খেলোয়াড়ের সম্মান দিয়েছে সংস্থাটি। সেরা পাঁচে শেষ নামটি ডাচ কিংবদন্তি ইয়োহান ক্রুইফের। এরপর রয়েছেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী স্ট্রাইকার রোনালদো। সাতে রাখা হয়েছে ফ্রান্সের মাঝমাঠের জাদুকর জিনেদিন জিদানকে। জার্মান কিংবদন্তি ফ্রাঞ্জ বেকেনবাওয়ার অষ্টম সেরা খেলোয়াড় এবং স্পেন ও আর্জেন্টিনার কিংবদন্তি আলফ্রেডো ডি স্তেফানোকে রাখা হয়েছে নবম স্থানে। আর দশে রয়েছেন ব্রাজিলের রোনালদিনহো।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চরম বিদ্যুৎ বিপর্যয়ে হিমাগারে পচছে বিপুল পরিমাণ আলু, গাড়ি ভরে ফেলে দিতে হচ্ছে প্রতিদিনই মধ্যপ্রাচ্য থেকে ২০ হাজার পাকিস্তানিকে ঘাড় ধাক্কা দিয়ে বহিষ্কার অর্থমন্ত্রী: বিদ্যুৎ ও গ্যাসের সংকট সরকারের নিয়ন্ত্রণে নেই গ্রামের রাস্তা মেরামতে ৮০টি কম্পিউটার, ৩০ লাখের সফটওয়্যার: পরামর্শকের ১৪ কোটি, লাগবে ১৪০টি বাইক-জিপ বিদ্যুৎহীন চমেক হাসপাতালে স্থবির চিকিৎসা, দুর্ভোগে রোগীরা গুলিস্তানে চাঁদাবাজ সিন্ডিকেট ‘দরবেশ চক্র’: দফায় দফায় টাকা দিয়ে বিপর্যস্ত ব্যবসায়ীরা রূপপুরের শুধু প্রথম ইউনিট থেকেই রাষ্ট্রের সাশ্রয় হবে ১০০ কোটি ডলারের বেশি মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় উচ্ছ্বসিত জারদারি, পাকিস্তান সফরের আমন্ত্রণ সিরিয়ায় ইসরায়েল-তুরস্ক উত্তেজনা: পশ্চিম এশিয়ায় কি নতুন এক ফ্রন্ট খুলছে? কারাবন্দি সাবেক পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খানকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে ১০-১২ বার লোডশেডিং: অন্ধকারে ডুবছে চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দর, ভোগান্তিতে অতিষ্ঠ যাত্রীরা শেখ হাসিনার সময় বিরোধিতা করা হলেও এখন কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির নির্দেশ তারেক সরকারের স্বস্তি নেই রাজধানীর বাজারে: মাছ-মুরগি-ডিমে দিশেহারা নিম্ন ও মধ্যবিত্ত কৃষিমন্ত্রীর ‘উদ্বৃত্ত মজুদ’ দাবি অথচ সারের বাজার সিন্ডিকেটের দখলে, বস্তাপ্রতি অতিরিক্ত গুণতে হচ্ছে ৬০০ টাকা দুর্ভিক্ষের সকল লক্ষণ দৃশ্যমান কৃষি ও উৎপাদন ব্যবস্থায়: তবে কি সেদিকেই এগোচ্ছে বাংলাদেশ? ৫ আগস্টের পর বাংলাদেশের সংবাদমাধ্যমগুলো যেভাবে নতুন রাজনৈতিক যুদ্ধক্ষেত্রে পরিণত হলো শুরু হচ্ছে প্রিমিয়ার লিগ, প্রথম ম্যাচেই নামছে আর্সেনাল বাংলাদেশের বিপক্ষে এক বদল নিয়ে দ্বিতীয় টেস্টে নামছে অস্ট্রেলিয়া বিশ্বকাপ ফাইনালের মারপিট করে আর্জেন্টিনার পারেদেস ১০, মলিনা ৭ ম্যাচ নিষিদ্ধ ৫ আগস্টের পর পঙ্গু শিল্পখাত: ২ বছরে মোট কত কারখানা বন্ধ ও কত শ্রমিক হলেন বেকার?