পুলিশের সঙ্গে সংঘর্ষে বহু হতাহত, ফের উত্তপ্ত মণিপুর – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ৪ জানুয়ারি, ২০২৫
৫:২৮ অপরাহ্ণ
179 ভিউ

আরও খবর

হুথিদের কাছে ‘সেইফ প্যাসেজ’ নিশ্চিত করে সৌদিকে বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি: যুক্তরাষ্ট্রের “জিরো-সাম গেইম”

পাকিস্তানে পুলিশ সদরদপ্তরের মসজিদে আত্মঘাতী বোমা হামলায় ১৫ পুলিশসহ নিহত অন্তত ২৭

হুথিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের গোপন সমঝোতা: মার্কিন জাহাজকে বাধা না দেওয়ার প্রতিশ্রুতি

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলা হুতিদের, জবাবে ব্যাপক বিমান হামলা

মহাকাশে অস্ত্র মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র, সতর্ক করল চীন-রাশিয়া

ফলাফলে ট্রাম্পের হস্তক্ষেপ মোকাবিলার প্রস্তুতি নিচ্ছেন কর্মকর্তারা

নিরাপত্তাজনিত কারণে আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, জীবিকা হারিয়ে শঙ্কায় প্রবাসীরা

পুলিশের সঙ্গে সংঘর্ষে বহু হতাহত, ফের উত্তপ্ত মণিপুর

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ জানুয়ারি, ২০২৫ | ৫:২৮ 179 ভিউ
ভারতের মণিপুরে নিরাপত্তা বাহিনী প্রত্যাহারের দাবিতে শুক্রবার ব্যাপক সংঘাত হয়েছে। মণিপুরের কুকি অধ্যুষিত কাংপোকপি জেলায় পুলিশের সঙ্গে সংঘাতে জড়ায় বিক্ষোভকারীরা। এতে বহু মানুষ হতাহত হয়েছে। মণিপুরের ইম্ফল পশ্চিমের সীমান্তবর্তী কাংপোকপি জেলার উয়োকচিংয়ে দেশটির নিরাপত্তা বাহিনীর মোতায়েন প্রত্যাহারের দাবিতে এই সংঘাত হয়। এই ঘটনাটি ঘটেছে অনির্দিষ্টকালের জন্য অর্থনৈতিক অবরোধ এবং ২৪ ঘণ্টার সম্পূর্ণ শাটডাউনের মধ্যেই। শুক্রবার সন্ধ্যায় কাংপোকপি থানায় ঢুকে পাথর ছুঁড়তে থাকে বিক্ষোভকারীরা। ছড়িয়ে পড়া ভিডিওর একটিতে দেখা যায়, কাংপোকপির এক পুলিশ কর্মকর্তার মাথা থেকে রক্তক্ষরণ হচ্ছে। এদিকে গত কিছু দিন ধরেই চলমান অস্থিরতার মাঝে অঞ্চলটিতে অনির্দিষ্টকালের জন্য অর্থনৈতিক অবরোধ এবং ২৪ ঘণ্টার সম্পূর্ণ শাটডাউন ঘোষণা করা হয়েছিল। তবে তার মধ্যেই এই অস্থিরতার ঘটনা ঘটে। যেখানে উভয়ই কুকি-জো গোষ্ঠী ও পার্শ্ববর্তী গ্রাম সাইবোলে কেন্দ্রীয় সুরক্ষা বাহিনী মোতায়েনের প্রতিবাদ জানায় তারা। এ সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস ব্যবহার করে, যার ফলে বিক্ষোভকারীদের মধ্যে বেশ কয়েকজন আহত হয়। আদিবাসী সংগঠনের অর্থনৈতিক অবরোধ শুক্রবার মণিপুরের কুকি-জো অধ্যুষিত এলাকায় কাংপোকপি জেলার একটি গ্রামে মহিলাদের উপর নিরাপত্তা বাহিনীর কথিত পদক্ষেপের প্রতিবাদে একটি আদিবাসী সংগঠনের অর্থনৈতিক অবরোধ পরিলক্ষিত হয়। ৩১ ডিসেম্বর সাইবোল গ্রামে মহিলাদের ওপর লাঠিচার্জের অভিযোগের প্রতিবাদে কমিটি অন ট্রাইবাল ইউনিটি (সিওটিইউ) নামে আরও একটি সংগঠন জেলায় ২৪ ঘণ্টার শাটডাউন পালন করে। আদিবাসীদের সংগঠন কুকি-জো কাউন্সিল জানিয়েছে, ‘আদিবাসীদের অধিকার ও মর্যাদার প্রতি অবজ্ঞার’ প্রতিবাদে ২ জানুয়ারি মধ্যরাত থেকে শুরু হওয়া অর্থনৈতিক অবরোধ শনিবার রাত ২টা পর্যন্ত চলবে। অবরোধের সময় কুকি-জো অধ্যুষিত এলাকা দিয়ে যানবাহন চলাচল ও নিত্যপ্রয়োজনীয় পণ্য পরিবহন সীমিত থাকবে বলে জানিয়েছে সংগঠনটি। আদিবাসী সংগঠনের চেয়ারম্যান হেনলিয়েনথাং থাঙ্গলেট চুরাচাঁদপুরে জানিয়েছেন, নিরাপত্তা বাহিনীর লাঠিচার্জে আহত মহিলাদের ক্ষতিপূরণ না দিলে কুকি জো কাউন্সিল বিক্ষোভ আরও জোরদার করবে। তিনি বলেন, ‘বাফার জোনের পবিত্রতা রক্ষায় সরকার ব্যর্থ হলে ফের অর্থনৈতিক অবরোধ আরোপ করা হবে।’ মঙ্গলবার কাংপোকপি জেলায় কুকি-জো নারী ও নিরাপত্তা বাহিনীর নেতৃত্বে বিক্ষুব্ধ জনতার মধ্যে সংঘর্ষ শুরু হলে জাতিগত সংঘাত কবলিত রাজ্যটিতে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশএক্স-এ একটি পোস্টে জানিয়েছে, জনতা সেনাবাহিনী, বিএসএফ এবং সিআরপিএফের যৌথ দল মোতায়েনকে ‘বাধাগ্রস্ত’ করার চেষ্টা করার পরে এই ঘটনা ঘটে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পথে পথে ভাড়া নৈরাজ্য লঞ্চের ভাড়া ৬০% বাড়ানোর দাবি রেলে ব্যয় বাড়ল বাড়বে লোকসান বিদেশগামী শ্রমিকদের কল্যাণ ফি বাড়ল ৮৬ শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ গুগলকে ৪০৩ মিলিয়ন ইউরো জরিমানা গণমাধ্যমে মন্তব্যের জেরে সারওয়ার ইমরানকে কারণ দর্শানোর নোটিশ দিচ্ছে বিসিবি কল্যাণ ফি বাড়ল সাড়ে পাঁচ হাজার, শ্রমিকের টাকার ব্যবহার নিয়ে প্রশ্ন ছাত্রদলের ‘লীগবিরোধী মিছিল’ এর পরে থানার সামনেই ‘জয় বাংলা স্লোগান’ দিয়ে ছাত্রলীগের পাল্টা মিছিল পরিকল্পনা ছাড়াই তড়িঘড়ি করে শুরু নারীবান্ধব ‘গোলাপি’ বাস সার্ভিসঃ এক মাসেও মেলেনি নারীদের সাড়া এশিয়ান গেমসে ৪০ বছর পর বাংলাদেশের প্রথম ব্যক্তিগত পদক নিশ্চিত করলেন জিন্নাত রিটেনে পাস করলে অ্যাডমিট কার্ড নিয়ে আসবা, ফোন করে দেব: ফজলুর রহমান মরিয়মের মৃত্যুতে জামায়াত নেতার বিরুদ্ধে ক্ষমতার দাপট ও পারিবারিক নির্যাতনের অভিযোগ কক্সবাজার সরকারি কলেজ হোস্টেল থেকে ২০ হাজার ইয়াবাসহ গণিতের ছাত্রী আটক, পাচার করতেন পায়ুপথে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব শুরু: দক্ষিনাঞ্চলে যাত্রীপ্রতি ৫০ টাকা বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত জামায়াতের লং মার্চ দেখানোর নাম করে ভাবীকে নিয়ে পালালেন এনসিপির আহ্বায়ক! দ্রব্যমূল্যে নাভিশ্বাস চরমে নিম্ন আয়ের মানুষেঃ তবুও কোথাও দেখা মিলছে না ‘টিসিবির ট্রাকসেল’ জ্বালানি তেলের দাম বেড়েছে, এখানে অন্যায়টা কোথায়?- অদ্ভুত যুক্তি বিএনপির এমপি বাবুলের! কর্মীরা দেশে লংমার্চে, জামায়াতের ৩৪ এমপির পরিবারসহ ৭১ জনের ৫ দেশে বিলাসী সফর! অসহায়-হতদরিদ্রের সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী-বিএনপির নেত্রী‍!