পুড়ে ছাই নয়ানী বাজারের ৩ গোডাউন – বর্ণমালা টেলিভিশন

পুড়ে ছাই নয়ানী বাজারের ৩ গোডাউন

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ জুন, ২০২৫ | ১১:০৯ 118 ভিউ
শেরপুর শহরের নয়ানী বাজারে আগুনে তিনটি গোডাউন পুড়ে গেছে। এতে ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের। বৃহস্পতিবার ভোর ৪টার দিকে শেরপুর চেম্বার অব কমার্স অফিসের পাশে চাল হাটির ভেতরে এ আগুন লাগে। ওই সময় বাজারে লোকজন না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরের দিকে ডিসি অফিসের গেটের সামনে চাল হাটির ভেতর থেকে হঠাৎ আগুনের শিখা বের হতে দেখে স্থানীয়রা। পরে ফায়ার সার্ভিসে খবর দেয় তারা। খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। শেরপুর ফায়ার সার্ভিস স্টেশনের সাব অফিসার আব্দুল কাদের বলেন, আগুনে তিনটি গোডাউন ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব গোডাউনে প্লাস্টিকের নেট, পাটের রশি, বাঁশের তৈরি আসবাবপত্র, ঝাড়ু ও মাটির তৈরি হাঁড়ি-পাতিল সংরক্ষণ করা হয়েছিল। আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে এখনো জানা যায়নি। তবে এ বিষয়ে অনুসন্ধান চলছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয় “বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট টেলিটক ও নগদ ‘কিনতে’ চায় বাংলালিংকের মূল কোম্পানি ভিওন! অভিযুক্তের বাড়িতে উত্তেজিত জনতার আগুন, নিহত ৩ হাসপাতালে অসুস্থ শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণ, অতঃপর… ধর্ষণ মামলার দ্রুত তদন্তে বাধা মেডিকেল রিপোর্ট মুখে ঘা কেন হয় এআই মামলার ভুয়া মেসেজের প্রতারণা, ফাঁদ এড়াবেন যেভাবে যুক্তরাষ্ট্রে ৬৪ মিলিয়ন মশা ছাড়ার পরিকল্পনা করছে গুগল রাজধানীতে অবৈধ ব্যবসা পরিচালনার অভিযোগে ৩০ বিদেশি আটক ওয়ান ব্যাংকে জব সার্কুলার, আবেদন শেষ ১৫ জুন