পুটখালী সীমান্তে সড়ক দুর্ঘটনায় বিজিবি সদস্য নিহত – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
আপডেটঃ ১২ মার্চ, ২০২৫
১০:৪০ পূর্বাহ্ণ
151 ভিউ

পুটখালী সীমান্তে সড়ক দুর্ঘটনায় বিজিবি সদস্য নিহত

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ মার্চ, ২০২৫ | ১০:৪০ 151 ভিউ
যশোরের বেনাপোল পুটখালী সীমান্তে সড়ক দুর্ঘটনায় মোজাম্মেল হোসেন নামে এক বিজিবি সদস্য নিহত হয়েছেন। এ সময় অপর আরেকজন বিজিবি সদস্য আহত হয়ে যশোর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। মঙ্গলবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। খুলনা ২১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল খুরশিদ আনোয়ার জানান, খুলনা ব্যাটালিয়নের (২১ বিজিবি) অধীনস্থ পুটখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মসজিদ বাড়ি পোস্টে কর্মরত হাবিলদার মো. দেলোয়ার হোসেন ও সিপাহী মো. মোজাম্মেল হোসেন গোপন সংবাদের ভিত্তিতে মাদক আটকের জন্য মোটরসাইকেলযোগে বারোপোতা বাজারে যাচ্ছিলেন। আহমদ ব্রিজ নামক স্থানে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ছিটকে রাস্তার পাশে পড়ে যায়। তিনি বলেন, এ সময় বিজিবি সদস্যরা মাথায় ও শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত পান। ঘটনাস্থল থেকে তাদেরকে উদ্ধার করে শার্শা নাভারন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সিপাহী মো. মোজাম্মেল হোসেনকে মৃত ঘোষণা করেন। অপর বিজিবি সদস্য হাবিলদার মো. দেলোয়ার হোসেনকে উন্নত চিকিৎসার জন্য যশোর হাসপাতালে প্রেরণ করেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
অনুমতি ছাড়া কারও ছবি তোলা কি অপরাধ? সার্বিয়ায় ঐতিহাসিক সফরে গেলেন জেলেনস্কি বাইডেনের শরীরে ক্যানসার ছড়িয়ে পড়েছে হরমুজ খুলতে ক্ষতিপূরণ চায় ইরান, উদ্বিগ্ন উপসাগরীয় দেশ যাত্রীদের অভিযোগ— রাত কাটাচ্ছেন মেঝেতে, খাবার ও চিকিৎসায় অব্যবস্থাপনা গণহারে পোলট্রি খামার ডেকে আনছে যে বিপদ! ক্রিকেট তারকার সঙ্গে অভিনেত্রীর প্রেমের গুঞ্জন চটপটি খাওয়ানোর কথা বলে ব্রিজের নিচে নিয়ে ছাত্রকে ধর্ষণ, মাদ্রাসার হাফেজকে গণপিটুনি যুবলীগ নেতার বাড়িতে হামলা-লুটপাটে গিয়ে জনতার প্রতিরোধে হাত খোয়ানো বিএনপি নেতা কীভাবে ‘জুলাই যোদ্ধা’? রাশেদ: জুলাইর সঙ্গে প্রথম বেইমানি করেন জামায়াত আমির, ক্ষমতায় যেতে অন্যায়, মিথ্যাচার ও মোনাফেকি করেছেন দল ক্ষমতা হারালে সবার আগে পিছটান দেন তারকা রাজনীতিবিদ’রা, দু’দিনের রাজনীতিবিদ সাকিব কেন ব্যাতিক্রম? রাজনৈতিক অবস্থানের কারণে সাকিবের দেশে ফেরার আর সুযোগ নেই: আমিনুল শেখ হাসিনার সংবাদ সম্মেলনের প্রতিক্রিয়ায় নওফেলের বাড়িতে ককটেল ও অগ্নিসংযোগ কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে ঋণ কমে গেছে, হুমকিতে কর্মসংস্থান ও প্রবৃদ্ধি এলএনজি ক্রয়ের অনুমোদন মিলল ছুটির দিনে বসানো ক্রয় কমিটির বৈঠকে পাঁচটি দেশের ওপর রেমিট্যান্সের ৬২ শতাংশ নির্ভরতা, বাড়ছে কৌশলগত ঝুঁকির শঙ্কা ফের পিছিয়ে গেল রূপপুরের উৎপাদনের যাত্রা: আগস্টে জাতীয় গ্রিডে যোগ হচ্ছে না পরমাণু বিদ্যুৎ বিনা আমন্ত্রণেই বিদেশে যাবার পথে দিল্লি থেকে ঘুরে যেতে চেয়েছিলেন ড. ইউনূস ১৪ বছরের মধ্যে সর্বনিম্ন বৈদেশিক ঋণের প্রতিশ্রুতি পেল বাংলাদেশ, উল্টো সর্বোচ্চ ঋণ পরিশোধের চাপ উদ্বোধনের আগেই ধসে পড়ল পৌনে ৩ কোটি টাকার সড়ক, বাঁশ-বালুর বস্তায় ঠেকা!