পিস্তল ও গোলাবারুদসহ স্বেচ্ছাসেবক দলের নেতাসহ গ্রেপ্তার ৩ – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ১০ ফেব্রুয়ারি, ২০২৬
৫:৪০ অপরাহ্ণ
128 ভিউ

পিস্তল ও গোলাবারুদসহ স্বেচ্ছাসেবক দলের নেতাসহ গ্রেপ্তার ৩

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ ফেব্রুয়ারি, ২০২৬ | ৫:৪০ 128 ভিউ
সাভারের চাপাইন এলাকায় সেনাবাহিনীর অভিযানে স্বেচ্ছাসেবক দলের নেতাসহ তিনজনকে বিদেশি পিস্তল ও গোলাবারুদসহ গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১টি ৭ দশমিক ৬৫ মিমি. পিস্তল, ২টি ৭ দশমিক ৬৫ মিমি পিস্তল, ৪টি পিস্তলের ম্যাগাজিন, ১৫টি ৭ দমমিক ৬৫ মিমি পিস্তল অ্যামোনেশন, ৫টি ৬ দশমিক ৩৫ মিমি পিস্তল অ্যামোনেশন, ৬ রাউন্ড শর্টগান কার্তুজ, ৮টি রামদা এবং ৫টি সামুরাই। এ বিষয়ে সেনাবাহিনীর ২৩ ইস্ট বেংগল রেজিমেন্টের অধিনায়ক নাজিম আহমেদ সোমবার বসিলা আর্মি ক্যাম্পে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। তিনি জানান, ঢাকার সাভার এলাকায় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্রসহ তিন সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে স্বপন শেখ অভিযানের আগেই পালিয়ে যায়। স্বপন ও নাহিদ বিভিন্ন অস্ত্র বিক্রি করতেন। তাদের আস্তানায় অভিযান চালিয়ে তিনটি পিস্তল ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন এস এম গালিব ইমতেয়াজ নাহিদ, রবিউল ইসলাম বাবু (মেশিন বাবু) এবং মাসুদ রানা আলভী (শুটার মাসুদ)। সেনাবাহিনী সূত্র জানায়, নাহিদ স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক। এর আগে তাকে সাভারের রেডিও কলোনি এলাকার একটি আবাসিক হোটেল থেকে অস্ত্র ও নারীসহ গ্রেপ্তার করা হয়েছিল। সেনাবাহিনী জানায়, পৃথক দুটি অভিযানে ২২ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘শ্রাবণের মেঘগুলো’ গানের সেই বিউটি রানি এবার জেলার শ্রেষ্ঠ শিক্ষক নিউইয়র্কে বোয়িংয়ের সঙ্গে বিমানের আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি স্বাক্ষর; জানালেন মার্কিন রাষ্ট্রদূত ‘নানা অজুহাতে’ ২ বছর অচল করে রাখা হয়েছে শেখ হাসিনা সরকারের গড়া মহেশখালীর পাইপলাইন, কিস্তি গুনছে বিপিসি ভিসা সংকটে থমকে আছে শ্রমবাজার, তবুও ১ কোটি কর্মী পাঠানোর প্রতিশ্রুতি প্রবাসী কল্যাণমন্ত্রী নুরুর কোথায় কোথায় শিক্ষা সফর করছেন জামায়াতের ৩৪ সাংসদ? আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য রুহী রাজধানীতে গ্রেপ্তার জুলাইয়ে থানা-ফাঁড়ি লুটের ১৪১৭টি অস্ত্র ও প্রায় ৩ লাখ গুলি এখনও চিহ্নিত সন্ত্রাসী-জঙ্গিদের হাতে জ্বালানি তেলের দাম বাড়ায় বহুমুখী চাপে রপ্তানিকারকেরা, বিপর্যস্ত অর্থনীতি ইরান শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তি ছাড়বে না: জাতিসংঘে পেজেশকিয়ান এশিয়ান গেমসকে বড় স্বপ্ন ছোঁয়ার বিরল সুযোগ হিসেবে দেখছেন লিটন ভারতের বিপক্ষেও ‘প্রীতি নয়’, যথেষ্ট গুরুত্ব দিয়ে খেলবে ব্রাজিল হাবিপ্রবি ছাত্রীনিবাস থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পথে পথে ভাড়া নৈরাজ্য লঞ্চের ভাড়া ৬০% বাড়ানোর দাবি রেলে ব্যয় বাড়ল বাড়বে লোকসান বিদেশগামী শ্রমিকদের কল্যাণ ফি বাড়ল ৮৬ শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ গুগলকে ৪০৩ মিলিয়ন ইউরো জরিমানা গণমাধ্যমে মন্তব্যের জেরে সারওয়ার ইমরানকে কারণ দর্শানোর নোটিশ দিচ্ছে বিসিবি কল্যাণ ফি বাড়ল সাড়ে পাঁচ হাজার, শ্রমিকের টাকার ব্যবহার নিয়ে প্রশ্ন