পিছিয়ে পড়ে আলমাদার গোলে ড্র করল ১০ জনের আর্জেন্টিনা – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ১১ জুন, ২০২৫
৯:২২ পূর্বাহ্ণ
360 ভিউ

পিছিয়ে পড়ে আলমাদার গোলে ড্র করল ১০ জনের আর্জেন্টিনা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ জুন, ২০২৫ | ৯:২২ 360 ভিউ
কনমেবল বিশ্বকাপ বাছাইপর্বে কলম্বিয়ার সঙ্গে আগের সাক্ষাতে হারতে হয়েছিল আর্জেন্টিনাকে। এরপর নিজেদের মাঠেও হারই চোখ রাঙাচ্ছিল বিশ্বচ্যাম্পিয়নদের। গোল হজম করে প্রথমার্ধ শেষ, এরপর দ্বিতীয়ার্ধে এনজো ফের্নান্দেজ লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় দলটা। এরপরও কোচ লিওনেল স্কালোনির দল ম্যাচটা শেষ করেছে ১ পয়েন্ট নিয়ে। ৮০ মিনিটে থিয়াগো আলমাদার গোলে ১-১ গোলে ড্র করেছে আর্জেন্টিনা। বুয়েনোস এইরেসের মনিউমেন্তাল স্টেডিয়ামে আর্জেন্টিনা শুরুটা খারাপ করেনি। লিওনেল মেসিকে একাদশে রেখে মাঠে নামে দলটা। শুরুর দিকেই মেসি দারুণ এক আক্রমণে নেতৃত্ব দেন। তবে এরপর সময় যত গড়িয়েছে, সবশেষ কোপা আমেরিকার রানার্স আপ কলম্বিয়া ম্যাচে কর্তৃত্ব দেখিয়েছে ততটাই। একের পর এক প্রতি আক্রমণে নাভিশ্বাস তুলে ছেড়েছে আর্জেন্টাইন রক্ষণের। ২৪ মিনিটে তারই ফল পায় দলটা। প্রতি আক্রমণে কেভিন কাস্তানোর বাড়ানো বল মাঝমাঠে পান শেষ কিছু দিন ধরে বার্সেলোনার নজরে থাকা লিভারপুল তারকা লুইস দিয়াজ। বাম পাশ দিয়ে আক্রমণে ওঠেন তিনি, ঢুকে পড়েন আর্জেন্টাইন বিপদসীমায়। তিন ডিফেন্ডারকে ছিটকে দিয়ে জায়গা বের করেন তিনি, এরপর এমি মার্তিনেজকে ফাঁকি দিয়ে বল জড়ান জালে। মিনিট ছয়েক পর অবশ্য একবার বল জালে জড়িয়েছিল আর্জেন্টিনা। তবে অফসাইডের কাটায় সে গোলটা আর পায়নি দলটা। বিরতিতে তাই যেতে হয় পিছিয়ে থেকে। বিরতির পর ৬৩ মিনিটে এনজো ফের্নান্দেজ দারুণ একটা গোলের সুযোগ নষ্ট করেন। একটু পর তিনি দলের বিপদ বাড়ান লাল কার্ড দেখে। কলম্বিয়ার গোলের যোগানদাতা কাস্তানোর মাথায় বুট দিয়ে আঘাত করে বসেন তিনি। সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় তাকে। ১০ জনের দল, ১-০ গোলে পিছিয়ে, এমন পরিস্থিতিতে অতীতে মেসি-জাদুর দিকেই তো চেয়ে থাকত আর্জেন্টিনা! তবে সবশেষ সংবাদ সম্মেলনেই কোচ স্কালোনি বলেছিলেন, আর্জেন্টিনা এখন শুধু মেসির দিকে চেয়ে থাকে না। তা প্রমাণ করতেই হয়তো, কোচ স্কালোনি ৭৭ মিনিটে তুলে নেন মেসিকে। তার বদলে মাঠে আসেন এসকিয়েল পালাসিওস। মেসিকে তুলে দেওয়ার ২ মিনিট পরই আর্জেন্টিনা পেয়ে যায় গোলের দেখা। থ্রো ইন থেকে বল পেয়ে দারুণ পায়ের কাজে কলম্বিয়ার লো ব্লক ভাঙেন থিয়াগো আলমাদা। বক্সের ডান পাশ থেকে দারুণ এক কোণাকুণি শটে বল আছড়ে ফেলেন জালে। ১-১ সমতায় ফেরে আর্জেন্টিনা। তবে দলটা আবারও গোল হজমের খুব কাছে চলে গিয়েছিল। ৮৬ মিনিটে তাদের ত্রাতা হয়ে আসে ক্রসবার। ফলে গোলের দেখা পায়নি কলম্বিয়া। ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় দলটাকে। ফলে এবারের বিশ্বকাপ বাছাইপর্বে আর কলম্বিয়াকে হারানো হলো না আর্জেন্টিনার।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পাহাড়ে নির্মম খুন: কক্সবাজারে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা যুবলীগকর্মীকে ধরতে গিয়ে না পেয়ে বাবাকে গ্রেপ্তার সাতক্ষীরা জামায়াতের সাংসদের সাথে গোপনক্যামেরায় ধরা পরা মরিয়মের আত্মহত্যা ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি সফল দাবি, দেশবাসীর প্রতি যুবলীগের কৃতজ্ঞতা আবারও জ্বালানী তেলের মূল্যবৃদ্ধিঃ ডিজেল-পেট্রোল-অকটেনের দাম লিটারে ২০ টাকা বাড়ল নাম বদলে ‘উজ্জ্বল’ থেকে ‘আয়াস’: জুলাই চেতনার বড়ি বেচে চাঁদাবাজি-মবের হোতা পরীক্ষার সময় পায়খানায় ফোন ব্যবহারে নকল, ঢাবির হল সংসদের শিবির নেতার সাজা তেজগাঁও কলেজের মসজিদের ভেতরে জঙ্গিদের গোপন বৈঠক থেকে আটক ২৩ মানবতার লজ্জাজনক পরাজয়: ঢাবিতে তোফাজ্জল হত্যার দুই বছর হলেও শুরু হয়নি বিচার সকালে চা খেয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা বীর মুক্তিযোদ্ধাকে ছুরিকাঘাতে হত্যা শামীম মোল্লা হত্যা: দুই বছরেও হয়নি তদন্ত, উল্টো আসামি থেকে ছাত্রশক্তির সভাপতি হুথিদের কাছে ‘সেইফ প্যাসেজ’ নিশ্চিত করে সৌদিকে বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি: যুক্তরাষ্ট্রের “জিরো-সাম গেইম” যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের বিবৃতি: ক্যাঙ্গারু কোর্টে আওয়ামী লীগের ৭ নেতার রায়ের তীব্র নিন্দা-প্রতিবাদ একইদিনে ঢাকার বিভিন্ন এলাকায় ফাটল হাতবোমা: জড়িত কারা, বুঝতে পারছে না পুলিশ পাকিস্তানে পুলিশ সদরদপ্তরের মসজিদে আত্মঘাতী বোমা হামলায় ১৫ পুলিশসহ নিহত অন্তত ২৭ আন্তর্জাতিক ফুটবল চালিয়ে যাবেন রোনালদো, আছেন নেশন্স লীগের পর্তুগাল স্কোয়াডে লোডশেডিং ও জ্বালানি সংকট নিয়ে পোস্ট করায় এনসিপির মবের শিকার ও গ্রেপ্তার স্কুলশিক্ষক ‘পুলিশ খুব দুর্বল, শেখ হাসিনার এখনই আসা উচিৎ, চলে আসলি পুলিশ কিচ্ছু করতে পারবে না’, ফোনালাপের জেরে ওসি প্রত্যাহার হুথিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের গোপন সমঝোতা: মার্কিন জাহাজকে বাধা না দেওয়ার প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্র-কানাডা বাণিজ্যযুদ্ধ চরমে: কেন মধ্যমশক্তির দেশগুলো যুক্তরাষ্ট্র-নির্ভরতা এড়াতে চাইছে