পিএসজিকে এমবাপে-নেইমারের অভিনন্দন – বর্ণমালা টেলিভিশন

পিএসজিকে এমবাপে-নেইমারের অভিনন্দন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ জুন, ২০২৫ | ১১:১০ 147 ভিউ
পিএসজির স্বপ্ন পূরণের সারথি হতে পারতেন নেইমার ও কিলিয়ান এমবাপেও। কিন্তু স্বপ্ন যখন বারবার হাতছানি দিয়েও মিলিয়ে যাচ্ছিল, একসময় ক্লাব থেকে হারিয়ে যান তারাও। অবশেষে পিএসজি যখন বহু কাঙ্ক্ষিত চ্যাম্পিয়ন্স লিগ ট্রফির দেখা পেল, নিজেদের পুরোনো ক্লাবকে শুভেচ্ছা জানালেন নেইমার ও এমবাপ্পে। পিএসজিতে দুজনই ছিলেন ছয় বছর। পারফর্মও করেছেন দুর্দান্ত। ১৫টি ট্রফি জিতেছেন এমবাপ্পে। নেইমার জিতেছেন ১৩টি ট্রফি। কিন্তু ইউরোপের সেরা হতে পারেননি তারা একবারও। ২০১৯-২০ মৌসুমে এ দুজনকে নিয়েই খুব কাছাকাছি গিয়ে শেষ পর্যন্ত রানার্সআপ হতে হয় পিএসজিকে। এ দুজনের সঙ্গে পরে লিওনেল মেসির মতো মহাতারকা যোগ দিলেও পূরণ হয়নি ক্লাবের সেই লক্ষ্য। একে একে তারা সবাই ক্লাব ছেড়ে গেছেন। এরপর প্রথম মৌসুমেই পিএসজির ভাগ্যও খুলে যায়। শনিবার ফাইনালে ইন্টার মিলানকে ৫-০ গোলে বিধ্বস্ত করে তারা ক্লাবের ইতিহাসে সবচেয়ে বড় শিরোপাটির স্বাদ পেয়েছে। সাবেক দলকে শুভেচ্ছা জানিয়ে এমবাপ্পে লিখেছেন ‘অবশেষে সেই বড় দিনটি এসেছে। জয় এবং পুরো ক্লাবকে তুলে ধরে যেভাবে তা এসেছে, অভিনন্দন পিএসজি।’ নেইমার অবশ্য এত কিছু লেখেননি। ব্রাজিলের তারকা শুধু লিখেছেন, ‘অভিনন্দন পিএসজি’। সঙ্গে তালি দেওয়ার পাঁচটি ইমোজি যোগ করেছেন নেইমার।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চরম বিদ্যুৎ বিপর্যয়ে হিমাগারে পচছে বিপুল পরিমাণ আলু, গাড়ি ভরে ফেলে দিতে হচ্ছে প্রতিদিনই মধ্যপ্রাচ্য থেকে ২০ হাজার পাকিস্তানিকে ঘাড় ধাক্কা দিয়ে বহিষ্কার অর্থমন্ত্রী: বিদ্যুৎ ও গ্যাসের সংকট সরকারের নিয়ন্ত্রণে নেই গ্রামের রাস্তা মেরামতে ৮০টি কম্পিউটার, ৩০ লাখের সফটওয়্যার: পরামর্শকের ১৪ কোটি, লাগবে ১৪০টি বাইক-জিপ বিদ্যুৎহীন চমেক হাসপাতালে স্থবির চিকিৎসা, দুর্ভোগে রোগীরা গুলিস্তানে চাঁদাবাজ সিন্ডিকেট ‘দরবেশ চক্র’: দফায় দফায় টাকা দিয়ে বিপর্যস্ত ব্যবসায়ীরা রূপপুরের শুধু প্রথম ইউনিট থেকেই রাষ্ট্রের সাশ্রয় হবে ১০০ কোটি ডলারের বেশি মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় উচ্ছ্বসিত জারদারি, পাকিস্তান সফরের আমন্ত্রণ সিরিয়ায় ইসরায়েল-তুরস্ক উত্তেজনা: পশ্চিম এশিয়ায় কি নতুন এক ফ্রন্ট খুলছে? কারাবন্দি সাবেক পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খানকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে ১০-১২ বার লোডশেডিং: অন্ধকারে ডুবছে চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দর, ভোগান্তিতে অতিষ্ঠ যাত্রীরা শেখ হাসিনার সময় বিরোধিতা করা হলেও এখন কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির নির্দেশ তারেক সরকারের স্বস্তি নেই রাজধানীর বাজারে: মাছ-মুরগি-ডিমে দিশেহারা নিম্ন ও মধ্যবিত্ত কৃষিমন্ত্রীর ‘উদ্বৃত্ত মজুদ’ দাবি অথচ সারের বাজার সিন্ডিকেটের দখলে, বস্তাপ্রতি অতিরিক্ত গুণতে হচ্ছে ৬০০ টাকা দুর্ভিক্ষের সকল লক্ষণ দৃশ্যমান কৃষি ও উৎপাদন ব্যবস্থায়: তবে কি সেদিকেই এগোচ্ছে বাংলাদেশ? ৫ আগস্টের পর বাংলাদেশের সংবাদমাধ্যমগুলো যেভাবে নতুন রাজনৈতিক যুদ্ধক্ষেত্রে পরিণত হলো শুরু হচ্ছে প্রিমিয়ার লিগ, প্রথম ম্যাচেই নামছে আর্সেনাল বাংলাদেশের বিপক্ষে এক বদল নিয়ে দ্বিতীয় টেস্টে নামছে অস্ট্রেলিয়া বিশ্বকাপ ফাইনালের মারপিট করে আর্জেন্টিনার পারেদেস ১০, মলিনা ৭ ম্যাচ নিষিদ্ধ ৫ আগস্টের পর পঙ্গু শিল্পখাত: ২ বছরে মোট কত কারখানা বন্ধ ও কত শ্রমিক হলেন বেকার?