পাঞ্জাবের বিরুদ্ধে দাপুটে জয় রাজস্থানের – বর্ণমালা টেলিভিশন

পাঞ্জাবের বিরুদ্ধে দাপুটে জয় রাজস্থানের

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ এপ্রিল, ২০২৫ | ৮:৪২ 184 ভিউ
ম্যাচের শুরুতেই জয়ের মঞ্চ গড়ে দিয়েছিলেন ব্যাটাররা। সেখানেই ঠাণ্ডা মাথায় ফিনিশ করলেন রাজস্থানের বোলাররা। প্রথমে ব্যাট করে পাঞ্জাবের বোলারদের মাথা তুলে দাঁড়াতে দেননি যশস্বী, সঞ্জু, রিয়ানরা। ৪ উইকেটে ২০৫ তোলে রাজস্থান। দ্বিতীয় ইনিংসে বল হাতে জ্বলে উঠলেন জোফ্রা আর্চার, হাসারাঙ্গারা। একাই ৩ উইকেট নিয়ে ধসিয়ে দিলেন পাঞ্জাবের ব্যাটিং লাইন-আপ। ব্যর্থ হলো নেহাল ওয়াধেরা, ম্যাক্সওয়েলের মরিয়া চেষ্টা। ৫০ রানের বিশাল ব্যবধানে হেরে গেল পাঞ্জাব। টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন পাঞ্জাব অধিনায়ক শ্রেয়াস আইয়ার। ঘরের মাঠে রান তাড়া করে জেতাই লক্ষ্য ছিল তার। নিজেও ছিলেন দুরন্ত ফর্মে। কিন্তু এই ম্যাচে দাগ কাটতে ব্যর্থ পাঞ্জাবের বোলাররা। শুরু থেকেই বড় পার্টনারশিপ গড়ে তোলে রাজস্থান। ওপেনিং জুটিতে ৮৯ রান তোলেন যশস্বী জয়সোয়াল এবং সঞ্জু স্যামসন। ৩৮ রানে সঞ্জুকে আউট করে জুটি ভাঙেন লোকি ফার্গুসন। তবে দমেননি যশস্বী। প্রথম তিন ম্যাচে বড় রান না পেলেও শনিবার ফিরলেন ছন্দে। চলতি আইপিএলে নিজের প্রথম হাফ সেঞ্চুরি করলেন তিনি। ৪৫ বলে ৬৭ রান করে বোল্ড হন সেই ফার্গুসনের বলে। গত ম্যাচে বড় রান পাওয়া নীতীশ রানা আজ ফেরেন ১২ করে। পাঁচে নেমে হেটমেয়ের করেন ২০ রান। তবে শেষ পর্যন্ত টিকে থাকেন রিয়ান পরাগ। ২৫ বলে ৪৩ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি। ৪ উইকেটে ২০৫ রান তোলে রাজস্থান। জবাবে রানতাড়া করতে নেমে প্রথম ওভারেই জোড়া ধাক্কায় বেসামাল হয়ে পড়ে পাঞ্জাব কিংস। প্রথম বলেই প্রিয়াংশ আর্যকে বোল্ড করেন জোফ্রা আর্চার। শ্রেয়স নেমে দুটি বাউন্ডারি মারলেও প্রথম ওভারের শেষ বলে তার উইকেট তুলে নেন আর্চার। প্রথম তিন ম্যাচের সমালোচনার জবাব যেন প্রথম ওভারেই দিলেন ইংল্যান্ডের এই পেসার। মাত্র ১ রানে আউট হন মার্কাস স্টোইনিস। প্রভসিমরন সিং ফেরেন ১৭ করে। ৪৩-৪ স্কোর থেকে দলের হাল ধরেন গ্লেন ম্যাক্সওয়েল এবং নেহাল ওয়াধেরা। ৮৮ রানের পার্টনারশিপ গড়ে তোলেন। একটা সময় ম্যাচের রাশ নিজেদের হাতে তুলে নিয়েছিল পাঞ্জাব। কিন্তু পরপর দুই বলে দুই উইকেট নিয়ে ম্যাচে ফেরে রাজস্থান। ৪১ বলে ৬২ রানে আউট হন নেহাল। ম্যাক্সওয়েল ফেরেন ২১ বলে ৩০ করে। শেষে ১৫৫ রানে থামে পাঞ্জাব।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চরম বিদ্যুৎ বিপর্যয়ে হিমাগারে পচছে বিপুল পরিমাণ আলু, গাড়ি ভরে ফেলে দিতে হচ্ছে প্রতিদিনই মধ্যপ্রাচ্য থেকে ২০ হাজার পাকিস্তানিকে ঘাড় ধাক্কা দিয়ে বহিষ্কার অর্থমন্ত্রী: বিদ্যুৎ ও গ্যাসের সংকট সরকারের নিয়ন্ত্রণে নেই গ্রামের রাস্তা মেরামতে ৮০টি কম্পিউটার, ৩০ লাখের সফটওয়্যার: পরামর্শকের ১৪ কোটি, লাগবে ১৪০টি বাইক-জিপ বিদ্যুৎহীন চমেক হাসপাতালে স্থবির চিকিৎসা, দুর্ভোগে রোগীরা গুলিস্তানে চাঁদাবাজ সিন্ডিকেট ‘দরবেশ চক্র’: দফায় দফায় টাকা দিয়ে বিপর্যস্ত ব্যবসায়ীরা রূপপুরের শুধু প্রথম ইউনিট থেকেই রাষ্ট্রের সাশ্রয় হবে ১০০ কোটি ডলারের বেশি মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় উচ্ছ্বসিত জারদারি, পাকিস্তান সফরের আমন্ত্রণ সিরিয়ায় ইসরায়েল-তুরস্ক উত্তেজনা: পশ্চিম এশিয়ায় কি নতুন এক ফ্রন্ট খুলছে? কারাবন্দি সাবেক পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খানকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে ১০-১২ বার লোডশেডিং: অন্ধকারে ডুবছে চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দর, ভোগান্তিতে অতিষ্ঠ যাত্রীরা শেখ হাসিনার সময় বিরোধিতা করা হলেও এখন কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির নির্দেশ তারেক সরকারের স্বস্তি নেই রাজধানীর বাজারে: মাছ-মুরগি-ডিমে দিশেহারা নিম্ন ও মধ্যবিত্ত কৃষিমন্ত্রীর ‘উদ্বৃত্ত মজুদ’ দাবি অথচ সারের বাজার সিন্ডিকেটের দখলে, বস্তাপ্রতি অতিরিক্ত গুণতে হচ্ছে ৬০০ টাকা দুর্ভিক্ষের সকল লক্ষণ দৃশ্যমান কৃষি ও উৎপাদন ব্যবস্থায়: তবে কি সেদিকেই এগোচ্ছে বাংলাদেশ? ৫ আগস্টের পর বাংলাদেশের সংবাদমাধ্যমগুলো যেভাবে নতুন রাজনৈতিক যুদ্ধক্ষেত্রে পরিণত হলো শুরু হচ্ছে প্রিমিয়ার লিগ, প্রথম ম্যাচেই নামছে আর্সেনাল বাংলাদেশের বিপক্ষে এক বদল নিয়ে দ্বিতীয় টেস্টে নামছে অস্ট্রেলিয়া বিশ্বকাপ ফাইনালের মারপিট করে আর্জেন্টিনার পারেদেস ১০, মলিনা ৭ ম্যাচ নিষিদ্ধ ৫ আগস্টের পর পঙ্গু শিল্পখাত: ২ বছরে মোট কত কারখানা বন্ধ ও কত শ্রমিক হলেন বেকার?