পাকিস্তান সিরিজে দেশে আসবেন সাকিব, প্রত্যাশা আসিফ আকবরের – বর্ণমালা টেলিভিশন

পাকিস্তান সিরিজে দেশে আসবেন সাকিব, প্রত্যাশা আসিফ আকবরের

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ ফেব্রুয়ারি, ২০২৬ | ৩:৫৭ 91 ভিউ
প্রায় দুই বছর ধরে জাতীয় দলের বাইরে থাকা অলরাউন্ডার সাকিব আল হাসানের ফেরার সম্ভাবনা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। আইনি জটিলতা কাটলে আসন্ন পাকিস্তান সিরিজে তাকে দলে পাওয়ার আশা প্রকাশ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আসিফ আকবর। ভারতের বিপক্ষে সিরিজের পর আর জাতীয় দলের জার্সিতে দেখা যায়নি সাকিবকে। বৈষম্যবিরোধী আন্দোলনের পর দায়ের হওয়া মামলাজনিত জটিলতার কারণে দেশের মাটিতেও ফেরা হয়নি তার। তবে বিষয়টি সমাধানে বিসিবির পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। আসিফ আকবর জানান, সাকিবের সংশ্লিষ্ট মামলার ফাইল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা ও সহ-সভাপতি ফারুক আহমেদ বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেছেন বলেও জানান তিনি। তার ভাষ্য অনুযায়ী, ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে সাম্প্রতিক এক বৈঠকে বিভিন্ন ফেডারেশনের বিষয় নিয়ে আলোচনা হয়েছে, যেখানে সাকিবের ফাইলও উপস্থাপন করা হয়েছে। মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী সেটি সচিবের কাছে জমা দেওয়া হবে। তিনি বলেন, ফাইল জমা দেওয়ার মাধ্যমে বিসিবির প্রাথমিক দায়িত্ব শেষ হবে, পরবর্তী সিদ্ধান্ত সরকারের। আসিফ আকবর আরও বলেন, ৫ আগস্টের পর দায়ের হওয়া মামলাগুলো পুনর্বিবেচনার বিষয়ে সরকারের ইতিবাচক অবস্থান রয়েছে, যা আশাব্যঞ্জক। এই প্রেক্ষাপটে সাকিবের বিষয়েও দ্রুত অগ্রগতি হতে পারে বলে আশা প্রকাশ করেন তিনি। আইনি জটিলতা নিরসন হলে আবারও জাতীয় দলে ফিরতে পারেন সাকিব আল হাসান—এমন প্রত্যাশায় রয়েছেন ক্রিকেটভক্তরা।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
টানা ৫ দিন বৃষ্টি হতে পারে যেসব জেলায় ৭২ ঘণ্টার মধ্যে ১০ জেলায় নতুন করে বন্যার শঙ্কা ভিয়েতনামে নৌকা উল্টে ১৫ ভারতীয় পর্যটকের মৃত্যু স্বস্তির জয় বাংলাদেশের বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানাল যুক্তরাষ্ট্র বন্যা ও পাহাড় ধসে মৃত্যু বেড়ে ৪৪, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ প্রেম করছেন শেহনাজ গিল বৃষ্টির প্রভাব বাজারে: সপ্তাহ ব্যবধানে প্রায় সব সবজির দাম বেড়েছে জেট ফুয়েলের দাম কমেছে প্রতি লিটারে ১৯ টাকা ২২ পয়সা চলতি বছরে সড়ক দুর্ঘটনায় ৩৬০ শিক্ষার্থী নিহত ডিসেম্বরে দেশে ফিরে নেতাকর্মীসহ ‘আত্মসমর্পণের পরিকল্পনা’ হাসিনার হাওরে গোসলে নেমে পর্যটক নিখোঁজ বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা স্থগিত নয় সিলেট শিক্ষাবোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা ইরান আমাকে হত্যা করলে, নজিরবিহীন ‘বোমা হামলা’ হবে: ট্রাম্প খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার আইআরজিসি প্রধানের ভিডিও কাঁপিয়েছিল দেশ, বছর পার হলেও শুরু হয়নি বিচার যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় হুমকিতে ২০২৭ সালের তেলের বাজার দুই দফা কমার পর আবারও বাড়ল স্বর্ণের দাম কক্সবাজারে ২০০ গ্রাম প্লাবিত, পানিবন্দি ৬ লাখ মানুষ