পাকিস্তানের কোচ হতে ভয় পান মুশতাক – বর্ণমালা টেলিভিশন

পাকিস্তানের কোচ হতে ভয় পান মুশতাক

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ September, ২০২৬ | ৯:২৩ 106 ভিউ
নিজ দেশের কোচ হওয়ার ইচ্ছা মনে প্রবল, কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সাম্প্রতিক আচার-আচরণ আর হুটহাট সিদ্ধান্তের কারণে দায়িত্ব নিতে ভয় পাচ্ছেন সাবেক লেগ স্পিনার মুশতাক আহমেদ। বর্তমানে বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচের দায়িত্বে থাকা এই পাকিস্তানি স্পষ্ট জানিয়েছেন, পিসিবির চরম পেশাদারিত্বের অভাব, চাকরির অনিশ্চয়তা এবং আবেগের বশে হুট করে সিদ্ধান্ত নেওয়ার প্রবণতাই তার জন্য সবচেয়ে বড় উদ্বেগের কারণ। সম্প্রতি ইংল্যান্ডে তিন টেস্টের সিরিজ খেলতে গিয়ে পাকিস্তান ক্রিকেট দলের ওপর দিয়ে যেন ঝড় বয়ে গেছে। সিরিজের প্রথম দুই টেস্টে শোচনীয় হারের পর সফর চলাকালেই এক নজিরবিহীন সিদ্ধান্ত নেয় পিসিবি। স্কোয়াডের সাতজন ক্রিকেটারকে মাঝপথেই দেশে ফেরত পাঠানো হয়। শুধু তা-ই নয়, সিরিজ শেষ হওয়ার আগেই বরখাস্ত করা হয় দলের দুই কোচ সরফরাজ আহমেদ ও উমর গুলকে। শেষ টেস্টে হোয়াইট বলের কোচ মাইক হেসনের ওপরই মেকশিফ্ট হিসেবে দায়িত্ব সঁপে দেয় বোর্ড। পিসিবির এমন বিশৃঙ্খলার পর বিবিসি ‘স্টাম্পড’ পডকাস্টে মুশতাক আহমেদ নিজের ক্ষোভ ও আশঙ্কার কথা ব্যক্ত করেন। তিনি বলেন, ‘অবশ্যই দেশের সেবা করতে পারা আমার জন্য আনন্দের। বিশেষ করে এই কঠিন সময়ে দল সামলানোটা বড় চ্যালেঞ্জ। কিন্তু মাঝেমধ্যে নিজ দেশের হয়ে কাজ করতে ভয় লাগে, যখন দেখি বোর্ডে ন্যূনতম সম্মানটুকু পাওয়া যায় না এবং আবেগের বশে হুটহাট সিদ্ধান্ত নিয়ে কোচদের বাদ দেওয়া হয়।’ সফর চলাকালেই এভাবে কোচ ও ক্রিকেটারদের ছাঁটাই করাকে চরম অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে মুশতাক বলেন, ‘সফররত অবস্থায় এভাবে মানহানিকরভাবে বরখাস্ত হতে দেখলে যেকোনো কোচের মনেই শঙ্কা ও ভয় জন্ম নেওয়া স্বাভাবিক।’ সাবেক এই লেগ স্পিনার মনে করেন, যেকোনো রদবদলের সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল সফর শেষে। তিনি বলেন, ‘একজন সাবেক ক্রিকেটার ও পাকিস্তানি হিসেবে এই ঘটনাগুলো আমাকে গভীরভাবে ব্যথিত করেছে। ইংল্যান্ডের মাটিতে সিরিজ চলাই অবস্থায় সাতজন খেলোয়াড় ও মূল ম্যানেজমেন্ট বদলে ফেলা কোনোভাবেই সঠিক সিদ্ধান্ত হতে পারে না। পাকিস্তান ক্রিকেটের ইতিহাসে এমন নজির আগে কখনো দেখিনি।’ সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদ ও পেসার উমর গুলের পক্ষে কথা বলতে গিয়ে মুশতাক জানান, ‘তারা দীর্ঘ দিন দেশের সেবা করেছেন। সরফরাজ অধিনায়কও ছিলেন। আপনি যদি তাদের বাদ দিতেই চান, তবে সিরিজ শেষে সেই সিদ্ধান্ত নিতে পারতেন। এই কঠিন সময়ে বোর্ডের উচিত ছিল মাথা ঠান্ডা রাখা, তাড়াহুড়ো করে এমন হুটকারী সিদ্ধান্ত না নেওয়া।’ তবে পিসিবির এসব বিশৃঙ্খলা ও অস্থিতিশীলতা দূর হলে জাতীয় দলে আবারও কাজ করতে চান মুশতাক। তিনি জানান, ‘যদি পরিস্থিতি স্বাভাবিক হয় এবং কাজের সুস্থ পরিবেশ সৃষ্টি হয়, তবে শুধু আমি নই, পাকিস্তানের কোচ হতে যেকোনো সাবেক ক্রিকেটার মুখিয়ে থাকবেন। আন্তর্জাতিক অঙ্গনে লড়াই করার মতো একটা আত্মবিশ্বাসী ও ঐক্যবদ্ধ দল গড়ে তোলার চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য এটিই আমার জন্য উপযুক্ত সময়।’ পূর্বে বেশ কয়েক দফায় পাকিস্তান দলের কোচিং স্টাফে ছিলেন মুশতাক আহমেদ। ২০১৪ সালে প্রথম বোলিং পরামর্শক হিসেবে যোগ দিয়ে ২০১৬ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ২০২০ সালে আবারও দলটির স্পিন বোলিং কোচ হিসেবে কাজ করেন তিনি। তবে আপাতত পিসিবির এই অগোছালো পরিস্থিতি দূর থেকেই পর্যবেক্ষণ করাকে বুদ্ধিমানের কাজ মনে করছেন এই স্পিন গুরু। পিসিবির প্রতি তার বার্তা খুব পরিষ্কার—বোর্ড যদি কোচদের কাজের পরিবেশ, স্থিতিশীলতা ও সম্মান দিতে পারে, তবে জন্মভূমির ডাকে সাড়া দিয়ে পাকিস্তানের দায়িত্ব নিতে তিনি সানন্দে প্রস্তুত।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চীনের বিরুদ্ধে অর্থনৈতিক গোয়েন্দা তৎপরতা বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র বাংলাদেশের পূজায় চমকে গেলেন ময়ূখ, চাইলেন চট্টগ্রামের জন্য পুরস্কার জ্বালানি তেলের দামে বড় লাফ সৌদিগামী ফ্লাইট বাতিলের সংখ্যা দাঁড়াল ১৩৫, ভোগান্তির শেষ কোথায় আলজেরিয়ার সঙ্গে সমঝোতা স্মারক জ্বালানি সহযোগিতার নতুন সুযোগ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ৯৭ শতাংশ কাজ শেষে কেন বাতিল হলো বিআরটি, এতে লাভ না ক্ষতি? শক্তিশালী ভূমিকম্পে কাঁপল তিব্বত, কয়েক মিনিটের ব্যবধানে আরও কম্পন শক্তিশালী ভূমিকম্পে কাঁপল তিব্বত, কয়েক মিনিটের ব্যবধানে আরও কম্পন সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও ইউপিডিএফের গোলাগুলি বিদেশি ক্লাবের সাইনবোর্ডে রমরমা মাদক ব্যবসা নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন প্রাপ্তির সম্ভাব্য সময় জানাল অর্থ মন্ত্রণালয় পদত্যাগের আগে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা হয়েছিল, জানালেন ইশরাক হঠাৎ ইরান সীমান্তে ইসরাইলের ডজনখানেক যুদ্ধবিমান, নেপথ্যে কী? সুপার টাইফুন ‘চামপি’ আঘাত হানতে পারে যেখানে পারস্য উপসাগরে তেলবাহী ৪ জাহাজে ইরানের হামলা বনপাড়ায় ১২ মৃত্যু: সেই বাসটির ফিটনেস সনদের মেয়াদ ছিল না অস্ট্রেলিয়ায় রাষ্ট্রীয় সম্মাননায় বাংলাদেশের ড. শাহজাহান খান নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, পাবেন না যারা অর্থনৈতিক জরুরি অবস্থায় বাংলাদেশ উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তার বাড়ি বলে কথা!