পাকিস্তানের কাছে হারলেও যেভাবে বিশ্বকাপে যেতে পারে বাংলাদেশ – বর্ণমালা টেলিভিশন

পাকিস্তানের কাছে হারলেও যেভাবে বিশ্বকাপে যেতে পারে বাংলাদেশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ এপ্রিল, ২০২৫ | ১১:১১ 133 ভিউ
পাকিস্তানের বিশ্বকাপ নিশ্চিত। নারী বিশ্বকাপ বাছাইপর্বের শেষ দিনে লড়াইটা এখন বাংলাদেশ আর ওয়েস্ট ইন্ডিজের। শুরুতে জয়ের হ্যাটট্রিক করে বাংলাদেশ আছে সুবিধাজনক অবস্থানে। শেষ দিনে আজ নিগার সুলতানা জ্যোতিরা যদি পাকিস্তানের কাছে হেরেও বসেন, তাহলেও সুযোগ থাকছে বিশ্বকাপে যাওয়ার। পয়েন্ট তালিকায় বাংলাদেশ আছে দুই নম্বরে। তারা ৪ ম্যাচে ৬ পয়েন্ট পেয়েছে, নেট রান রেটটাও বেশ ভালো, +১.০৩৩। তিন আর চারে থাকা আয়ারল্যান্ড আর স্কটল্যান্ডের সুযোগ শেষ, ৫ ম্যাচ থেকে ৪ পয়েন্ট নিয়ে বিশ্বকাপের আশা নেই তাদের। পাঁচে থাকা ওয়েস্ট ইন্ডিজের সুযোগ শেষ হয়ে যায়নি। ৪ ম্যাচে ৪ পয়েন্ট তাদের। নেট রান রেটটা অবশ্য বড় বাধা, তাদের নেট রান রেট -০.২৮৩। শেষ ম্যাচে আজ তাদের প্রতিপক্ষ প্রতিযোগিতার সবচেয়ে দুর্বল দল থাইল্যান্ড, ৪ ম্যাচের ৪টিতেই হেরেছে দলটা। বাংলাদেশ আজ মুখোমুখি পাকিস্তানের। সব ম্যাচ জিতে দলটা আগেই বিশ্বকাপে চলে গেছে। শেষ ম্যাচে তাদের হারাতে পারলে কোনো হিসেবে যেতে হবে না বাংলাদেশকে, সরাসরি চলে যাবে বিশ্বকাপে। ম্যাচটা যদি পরিত্যক্তও হয়, তখনও একই হিসেব। তখন বাংলাদেশের পয়েন্ট তখন হবে ৭, আর উইন্ডিজ থাইল্যান্ডকে হারিয়ে দিলেও তখন উঠে আসতে পারবে ৬ পয়েন্ট পর্যন্ত; তাই বাংলাদেশই যাবে বিশ্বকাপে। বাংলাদেশ যদি হেরেও যায়, তাহলেও একটা সুযোগ থেকে যাচ্ছে। তখন ওয়েস্ট ইন্ডিজ-থাইল্যান্ড ম্যাচের দিকে তাকাতে হবে দলকে। এখন পর্যন্ত বাছাইপর্বে একটি ম্যাচও না জেতা থাইল্যান্ড যদি উইন্ডিজকে হারিয়েই দেয়, তাহলে তো কোনো কথাই নেই! বাংলাদেশ বিশ্বকাপে খেলবে তখন। কিন্তু স্বাভাবিকতা ধরে রেখে উইন্ডিজ থাইদের হারালেই চলে আসবে নেট রান রেটের হিসেব। উইন্ডিজ আর বাংলাদেশের ব্যবধানটা এখন অন্তত ২৫০ রানের। উইন্ডিজ সেটা ঘুচিয়ে ফেললে কপাল পুড়বে বাংলাদেশের। এদিকে ধর্তব্যে আসবে বাংলাদেশের হারের ব্যবধান। টস জিতে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। পাকিস্তান যদি বাংলাদেশের ছুঁড়ে দেওয়া রান ২০ ওভার হাতে রেখে তাড়া করে ফেলে, তখন উইন্ডিজের লক্ষ্য নেমে আসবে ১৫০ রানের জয়। যদি ৩০ ওভার হাতে রেখে পাকিস্তান জেতে, তখন উইন্ডিজকে ১০০ রানে জিতলেই চলবে। যদিও তেমন কিছুর সম্ভাবনা আপাতত কমই মনে হচ্ছে। থাইল্যান্ডের বিপক্ষে যদি উইন্ডিজ পরে ব্যাট করে, তখন তাদের জিততে হবে খুব দ্রুত, বাংলাদেশের ম্যাচ শেষ না হলে উইন্ডিজকে কত ওভারের মধ্যে জিততে হবে, তাও বলা যাচ্ছে না। এত সব হিসাব কালবৈশাখী ঝড়ে উড়ে যাবে, যদি বাংলাদেশ পাকিস্তানকে হারিয়ে দেয়। সে লক্ষ্যেই আজ মাঠে নেমেছেন নিগাররা।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চরম বিদ্যুৎ বিপর্যয়ে হিমাগারে পচছে বিপুল পরিমাণ আলু, গাড়ি ভরে ফেলে দিতে হচ্ছে প্রতিদিনই মধ্যপ্রাচ্য থেকে ২০ হাজার পাকিস্তানিকে ঘাড় ধাক্কা দিয়ে বহিষ্কার অর্থমন্ত্রী: বিদ্যুৎ ও গ্যাসের সংকট সরকারের নিয়ন্ত্রণে নেই গ্রামের রাস্তা মেরামতে ৮০টি কম্পিউটার, ৩০ লাখের সফটওয়্যার: পরামর্শকের ১৪ কোটি, লাগবে ১৪০টি বাইক-জিপ বিদ্যুৎহীন চমেক হাসপাতালে স্থবির চিকিৎসা, দুর্ভোগে রোগীরা গুলিস্তানে চাঁদাবাজ সিন্ডিকেট ‘দরবেশ চক্র’: দফায় দফায় টাকা দিয়ে বিপর্যস্ত ব্যবসায়ীরা রূপপুরের শুধু প্রথম ইউনিট থেকেই রাষ্ট্রের সাশ্রয় হবে ১০০ কোটি ডলারের বেশি মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় উচ্ছ্বসিত জারদারি, পাকিস্তান সফরের আমন্ত্রণ সিরিয়ায় ইসরায়েল-তুরস্ক উত্তেজনা: পশ্চিম এশিয়ায় কি নতুন এক ফ্রন্ট খুলছে? কারাবন্দি সাবেক পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খানকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে ১০-১২ বার লোডশেডিং: অন্ধকারে ডুবছে চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দর, ভোগান্তিতে অতিষ্ঠ যাত্রীরা শেখ হাসিনার সময় বিরোধিতা করা হলেও এখন কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির নির্দেশ তারেক সরকারের স্বস্তি নেই রাজধানীর বাজারে: মাছ-মুরগি-ডিমে দিশেহারা নিম্ন ও মধ্যবিত্ত কৃষিমন্ত্রীর ‘উদ্বৃত্ত মজুদ’ দাবি অথচ সারের বাজার সিন্ডিকেটের দখলে, বস্তাপ্রতি অতিরিক্ত গুণতে হচ্ছে ৬০০ টাকা দুর্ভিক্ষের সকল লক্ষণ দৃশ্যমান কৃষি ও উৎপাদন ব্যবস্থায়: তবে কি সেদিকেই এগোচ্ছে বাংলাদেশ? ৫ আগস্টের পর বাংলাদেশের সংবাদমাধ্যমগুলো যেভাবে নতুন রাজনৈতিক যুদ্ধক্ষেত্রে পরিণত হলো শুরু হচ্ছে প্রিমিয়ার লিগ, প্রথম ম্যাচেই নামছে আর্সেনাল বাংলাদেশের বিপক্ষে এক বদল নিয়ে দ্বিতীয় টেস্টে নামছে অস্ট্রেলিয়া বিশ্বকাপ ফাইনালের মারপিট করে আর্জেন্টিনার পারেদেস ১০, মলিনা ৭ ম্যাচ নিষিদ্ধ ৫ আগস্টের পর পঙ্গু শিল্পখাত: ২ বছরে মোট কত কারখানা বন্ধ ও কত শ্রমিক হলেন বেকার?