পরীক্ষা দিতে আসা ছাত্রলীগ নেতার ওপর ছাত্রদল-শিবিরের মবের পর পুলিশে সোপর্দ, পুলিশের প্রতি ধিক্কার শিক্ষার্থীদের – বর্ণমালা টেলিভিশন

পরীক্ষা দিতে আসা ছাত্রলীগ নেতার ওপর ছাত্রদল-শিবিরের মবের পর পুলিশে সোপর্দ, পুলিশের প্রতি ধিক্কার শিক্ষার্থীদের

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ জুন, ২০২৬ | ৪:৫৯ 33 ভিউ
রাজশাহী কলেজে মাস্টার্স শেষ বর্ষের মৌখিক (ভাইভা) পরীক্ষা দিতে এসে সজিব আলী নামে ছাত্রলীগের এক নেতার ওপর মব হামলা চালায় ছাত্রদল ও গুপ্ত সংগঠন শিবিরের সন্ত্রাসীরা। পরে তাকে তুমুল হেনস্তার পর পুলিশে সোপর্দ করেন তারা। আজ ২৮শে জুন, রোববার বেলা সাড়ে ১১টার দিকে কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সামনে এ ঘটনা ঘটে। আটক সজিব আলী রাজশাহী মহানগরের শাহ মখদুম থানার মতিহার এলাকার চর শ্যামপুর গ্রামের মুজাম্মেল হকের ছেলে। তিনি কাটাখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন। এ ঘটনায় সাধারণ শিক্ষার্থীরা দুটি ছাত্র সংগঠনের মব সন্ত্রাসীর পাশাপাশি পুলিশের প্রতিও ধিক্কার জানান। ক্যাম্পাস প্রতিনিধির কাছে ক্ষোভ প্রকাশ করে কয়েকজন সাধারণ শিক্ষার্থী প্রতিক্রিয়া দেন। তারা বলেন, জাতিসংঘের চার্টার এবং আমাদের সংবিধান অনুসারে, শিক্ষা মানুষের মৌলিক অধিকার। কারো বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা-অভিযোগ থাকলে সেটি যথাযথ আইনি পথ অনুসরণ করে ব্যবস্থা নেওয়া যায়। কিন্তু কারো শিক্ষাজীবন এভাবে ধ্বংস করে, তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার কোনো অধিকার কারো নেই। নাম প্রকাশে অনিচ্ছুক একই বিভাগের আরেক শিক্ষার্থী জানান, পুলিশ এই মব সন্ত্রাসীদের দোসরে পরিণত হয়েছে। একজন শিক্ষার্থীকে এভাবে পরীক্ষায় বাধা দিয়ে আটক করা কোন আইনে আছে, আমরা জানি না। তীব্র ধিক্কার এবং প্রতিবাদ জানাই। মানবাধিকার কর্মীদের উচিৎ এসব বিষয়ে সোচ্চার হওয়া। ক্যাম্পাস সূত্রে জানা গেছে, ছাত্রলীগ নেতা সজিব আলী রাজশাহী কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থী। মৌখিক পরীক্ষা দিতে কলেজে এলে ছাত্রদল-শিবিরের সন্ত্রাসীরা তার ওপর হামলা চালায়। তাকে চড়-থাপ্পড়, কিল-ঘুষি দিয়ে বোয়ালিয়া মডেল থানায় সোপর্দ করা হয়। বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমা মুস্তারি বিষয়টি নিশ্চিত করে বলেন, “তাকে আমাদের হেফাজতে নেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।” তাকে কোন মামলায় আটক করা হয়েছে- এমন প্রশ্নের কোনো জবাব দেননি ওসি।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ডিএনএ পরীক্ষায় প্রমাণিত: ধর্ষণে অন্তঃসত্ত্বা হওয়া ১১ বছরের শিশুর গর্ভে জন্ম নেয়া সন্তানের জৈবিক পিতা মাদ্রাসাশিক্ষকই চীনে নিরাপত্তা উপদেষ্টা, রাশিয়ায় পররাষ্ট্রমন্ত্রী: একযোগে দুই বৃহৎ শক্তির সঙ্গে কূটনৈতিক তৎপরতায় ভারত বাবার রিপোর্টে ছেলের চিকিৎসা যাচাই, থমকে গেল ম্যারাডোনা ট্রায়াল প্রত্যাবর্তনকে সামনে রেখে সরকারের তীব্র সমালোচনা ও আক্রমণ ওবায়দুল কাদেরের উগ্রবাদের সতর্কবার্তা যাচাই ছাড়া প্রত্যাখ্যান করার সামর্থ্য কি রাখে বাংলাদেশ? মস্কোয় পুতিন-লাভরভের সঙ্গে জয়শঙ্করের বৈঠক: ভারত-রাশিয়া কৌশলগত সম্পর্কে নতুন গতি মানবিক ও বিবেকবান বাঙালিদের উচিত একে অপরের পাশে দাঁড়ানো ও ঐক্যবদ্ধভাবে অন্যায়ের প্রতিবাদ করা ব্রাজিলকে ঢাকায় এনে খেলানোর অর্থ নেই সরকারের, বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী রংপুরে শিক্ষক পরিবার হত্যাঃ স্ত্রী-কন্যাকে ধর্ষণের আলামত, ডোমের বক্তব্যে ঘটনায় নতুন মোড় বিডিডাইজেস্ট এক্সপ্লেইনারঃ যুক্তরাজ্যে হুমায়ুন কবিরের পাঁচ কোম্পানি, ত্যাগ করেননি ব্রিটিশ নাগরিকত্ব ভোর ৬টা থেকে শুরু লোডশেডিং, দিনে পাঁচ দফায় বিদ্যুৎহীন থাকবে বুয়েট ভৈরবে রাজনৈতিক বিরোধের জেরে যুবলীগ নেতাকে কুপিয়ে ও রগ কেটে হত্যা বিজ্ঞানীদের সতর্কবার্তা: আসছে সুপার এল নিনো, বিশ্বজুড়ে রেকর্ড তাপমাত্রা ও প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা ইউরোপের ‘ব্যতিক্রমী’ গ্রীষ্মকালীন তাপপ্রবাহে ধুঁকছে অর্থনীতি, শুকিয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ নদীগুলো নিষেধাজ্ঞার চাপে বিপর্যস্ত ইরান, কঠিন বাস্তবতা স্বীকার করলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান সৌদি-মার্কিন নতুন পারমাণবিক চুক্তি: অস্ত্র প্রতিযোগিতার শঙ্কা? ইরান যুদ্ধের ধাক্কায় বিভক্ত সৌদি-আমিরাত, উপসাগরীয় অঞ্চলে বাড়ছে প্রতিদ্বন্দ্বিতা শুধু জ্বালানি তেল ক্রয়ে ইউনূস-তারেক সরকারের ২০২৫-২৬ অর্থবছরে অতিরিক্ত ব্যয় ৫.৪৯ বিলিয়ন ডলার পুলিশের শার্ট কেন আসামির পরনে- প্রশ্ন করায় মিলল অদ্ভুত উত্তর ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি পিয়াল আটক