পথসভায় লোক ভাড়া করে এনে টাকা না দেয়ার অভিযোগে হট্টগোল – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ৩ অক্টোবর, ২০২৫
৪:১০ অপরাহ্ণ
96 ভিউ

পথসভায় লোক ভাড়া করে এনে টাকা না দেয়ার অভিযোগে হট্টগোল

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ অক্টোবর, ২০২৫ | ৪:১০ 96 ভিউ
মাদারীপুরের কালকিনিতে একটি শোভাযাত্রা ও পথসভায় টাকা দেওয়ার কথা বলে বিভিন্ন জায়গা হতে লোকজন ভাড়া করে এনে পরবর্তীতে তাদেরকে টাকা না দেয়ার অভিযোগে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুরে কালকিনি পৌরসভার মাছবাজার এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, বিএনপির ব্যানারে রেজাউল করিম নামের এক ব্যক্তি মাদারীপুর-৩ আসনের বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার সকাল হতে শোভাযাত্রা ও পথসভা করেন। এতে টাকা দেয়ার কথা বলে বিভিন্ন এলাকা হতে লোকজন ভাড়া করে আনা হয়। পরবর্তীতে তাদেরকে দেয়া কথা মতো টাকা না দেয়ায় বেশকিছু মহিলাদের তোপের মুখে পড়েন রেজাউল করিমের এক কর্মী। পরে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে পরিস্থিতি শান্ত করেন। পথসভায় আসা একাধিক নারী বলেন, “আমাদের টাকা দেয়ার কথা বলে এনে এখন টাকা দিচ্ছেনা। আমরা বৃষ্টির ভিতর ঘর সংসারের কাজ ফেলে কয়েকটি টাকার জন্য এখানে এসেছিলাম। এখন সেই টাকা না দিয়েই তারা এখান থেকে পালিয়ে যাচ্ছে।” এদিকে ভাড়া করে আনা লোকজনদের টাকা না পেয়ে হট্টগোলের একাধিক ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এসব ভিডিওর কমেন্টে দেখা যায়, এলাকার অনেকেই এই পথসভাকারী রেজাউল করিমকে চিনেনই না। অনেকে আবার মনে করছেন সস্তা পরিচিতি লাভের আশায় এমনটা করছেন। মূলত ২০২৪ সালের ৫ আগস্টের আগে যেসব লোকজন আওয়ামী লীগের ছত্রছায়ায় চলতো, তারা এখন রুপ পাল্টে নিজেদের বিএনপি দাবি করছে বলে মনে করছেন অনেকে। এ বিষয়ে জানতে রেজাউল করিমের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। এ ব্যাপারে কালকিনি উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী বলেন, “রেজাউল করিমকে একজন বাটপার ও চাঁদাবাজ হিসেবে চিনি। আমার ৩৬ বছর রাজনীতির বয়সে আমি কখনোই তার নাম বিএনপির কোথাও দেখিনি। এখন কোথা হতে উড়ে এসে নিজেকে বিএনপি দাবি করছে জানিনা। সে বিএনপির ব্যানারে শোভাযাত্রা করেই মনোনয়ন পাওয়ার আশা কিভাবে করে! মনোনয়ন কারো হাতের মোয়া নয়।” টাকা দিয়ে লোক ভাড়া করে এনে টাকা না দেয়ায় হট্টগোলের বিষয়ে তিনি বলেন, “এসব করে রেজাউল করিমের মতো টাউট-বাটপাররা দলের ভাবমূর্তি নষ্ট করছে। বিএনপির সাথে এদের কোন সম্পৃক্ততা নেই।”

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মানচিত্রের বদলে ১ টাকার কয়েনে স্থান পেল মঠ, ভারত-নেপাল সম্পর্কে কি নতুন বার্তা? বিশ্বকাপ ফাইনালে পারাদেস কান্ডঃ লাল কার্ডের তথ্য প্রযুক্তিগত ত্রুটি, তবে ম্যাচশেষে সংঘর্ষ তদন্তে ফিফা’র কমিটি ব্যালন ডি’অর ২০২৬: বিশ্বকাপ ফাইনালের পারফরম্যান্সে ধাক্কা খেলেন মেসি, এগিয়ে ইয়ায়ামাল, হ্যারি কেইন ফেনীতে দুই কোটি টাকার চোরাচালানসহ দুটি গাড়ি জব্দ মাইলস্টোনে বিমান দুর্ঘটনার এক বছর: চোখের জলে সেই ভয়াল দুপুরের স্মৃতিচারণ শিক্ষার্থী-শিক্ষকদের জামায়াতের সাতক্ষীরা সাংসদের কক্ষে সিসিক্যামেরা লাগানোর দায়ে অভিযুক্ত ড্রাইভার; জীবনের চিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন প্রকাশ্যে হত্যার হুমকি পেলেন জ্যেষ্ঠ সাংবাদিক পান্না; ‘ইউনূসের অভিশপ্ত আমল ফিরছে কি?’ প্রশ্ন রাখলেন প্রধানমন্ত্রীর কাছে ফিট শরীরেও লুকিয়ে থাকতে পারে উচ্চ কোলেস্টেরল অরক্ষিত আকাশ, নীরব কর্তৃপক্ষ আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, বোমা বিস্ফোরণ কমল জিডিপির গতি, শিল্প খাতে ঋণাত্মক প্রবৃদ্ধি যে ১০ শ্রেণির মানুষের ওপর রাসুল (সা.)-এর লানত মাদ্রিদে পৌঁছাল বিশ্বকাপজয়ী স্পেন দল সাতক্ষীরায় মাছের ঘেরে মিলল শিবির কর্মীর বিবস্ত্র মরদেহ, হ্যাকস ব্লেড ও বৈদ্যুতিক তার উদ্ধার ‘হৃদরোগে’ ২ বছরে কারাবন্দির মৃত্যু ৩৪২, পুলিশ হেফাজতে ৩০: গোপন করা হলো রাজনৈতিক পরিচয় ২৪ ঘণ্টায় হামে প্রাণ গেল আরও ৫ শিশুর, ৮ শত ছুঁইছুঁই ‘জুলাইয়ের পর প্রথম গুম’, মিরাজ শেখকে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় তারেক সরকারের প্রতি এইচআরডব্লিউ ব্যারিকেড ভেঙে পার্লামেন্ট অভিমুখে তেলাপোকারা, ইন্টারনেট-মেট্রো বন্ধ দিল্লিতে ফাইনালে ১২০ মিনিট খেলে একটি শটও অন টার্গেটে নিতে পারেনি আর্জেন্টিনা মেসি কাঁদলেন, কাঁদালেন শতকোটি ভক্তকে