পঞ্চাশে অন্তঃসত্ত্বা আমিশা! – বর্ণমালা টেলিভিশন

পঞ্চাশে অন্তঃসত্ত্বা আমিশা!

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ এপ্রিল, ২০২৫ | ১১:২৯ 128 ভিউ
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আমিশা প্যাটেলকে ঘিরে শোরগোল এবার নেটপাড়ায়। তবে এবার কোনো সিনেমা বা চরিত্র নয়— বরং নায়িকার ব্যক্তি জীবন ঘিরেই জল্পনা শুরু হয়েছে নেটপাড়ায়। ৫০ বছর বয়সেও নিজের স্টাইল ও গ্ল্যামার দিয়ে দর্শকদের নজর কাড়েন ‘গদর’ খ্যাত অভিনেত্রী। সম্প্রতি দুবাইয়ে ছুটি কাটাতে গিয়ে ইনস্টাগ্রামে শেয়ার করা কিছু ছবি সামনে আসতেই শুরু হয়েছে জল্পনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে বরাবরই সক্রিয় আমিশা। মাঝে মধ্যেই নানা পোস্ট করে অনুরাগীদের নজর কাড়েন তিনি। এবার সেখানেই একটি ছবি পোস্ট করলেন আমিশা। যেখানে সবুজ মোনোকিনিতে নজর কাড়লেন তিনি। তবে সেই ছবি কেন রাতারাতি ভাইরাল। কারণ নায়িকার বেলি, যা দেখে একশ্রেণির প্রশ্ন, ‘তিনি কি গর্ভবতী?’ এ ছবিতে দেখা যাচ্ছে, আমিশার হাতে একটি ম্যাঙ্গো আইসক্রিম, খোলা চুলে, মাথায় টুপি ও চোখে সানগ্লাসে ক্যামেরার দিকে পোজ দিচ্ছেন। তবে বিশেষভাবে চোখে পড়েছে তার পেটের অংশ, যা দেখে কেউ কেউ ‘বেবি বাম্প’ বলে দাবি করেছেন। কেউ লিখলেন, ‘অন্তঃসত্ত্বা লাগছে নাকি ভুল?’ আবার অন্য একজন লিখেছেন, ‘হে ভগবান, বিয়ে ছাড়াই অন্তঃসত্ত্বা?’ এ ধরনের নানা মন্তব্যে এখন সোশ্যাল মিডিয়া তোলপাড় হচ্ছে। তবে আমিশা প্যাটেল এখন পর্যন্ত এ গুঞ্জন নিয়ে মুখ খোলেননি। অনেক সময় পোশাক বা ক্যামেরার অ্যাঙ্গেল থেকেও বিভ্রান্তি তৈরি হতে দেখা যায়। নায়িকাদের ক্ষেত্রে যা নতুন নয়। তাই এ বিষয় কোনো মন্তব্যতেই নজর দেওয়া সঠিক নয়। আমিশা নিজেও বরাবর ট্রোল বিষয়টিকে এড়িয়ে যেতে পছন্দ করেন। তাই এবারও মুখ খুললেন না নায়িকা।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নকআউটে কেপ ভার্দেকে পেল আর্জেন্টিনা, কবে-কখন সেই ম্যাচ? জর্ডান ম্যাচে মেসিকে নিয়ে বিশেষ পরিকল্পনা, জানালেন স্কালোনি হরমুজে জাহাজে হামলার জেরে ইরানে মার্কিন হামলা বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কাজ করতে ঐকমত্য চীন-মালয়েশিয়া ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯২০ ৩ দেশের নাগরিকদের ভ্রমণ নিষিদ্ধ করল সৌদি ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৮৯ ভারতীয় ট্যুরিস্ট ভিসা আবেদনে বড় পরিবর্তন সেই মিন্নির কারাজীবনের অজানা অধ্যায় সামনে এলো শনিবার যেসব এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশে কি একটা নিরব গণহত্যা চলছে? কুমিল্লায় মাদকবিরোধী মানববন্ধন শেষে ফেরার পথে গুলিবর্ষণ, রক্তাক্ত ৭ জন শামীম-মাসুদ-তোফাজ্জল হত্যা থেকে হামের টিকা-কাণ্ড: জাবি ছাত্রলীগের ৬ দফায় প্রতিবাদ কর্মসূচি মসজিদকে দলীয় কার্যালয় বানিয়ে চেয়ার-টেবিল বসিয়ে জামায়াতের সভা, তীব্র সমালোচনা আলেমদের চট্টগ্রামে চলমান কোরিয়ান প্রকল্প শিখতে ওয়াসার কর্মকর্তাদের চীনে বিলাসী সফর! মাছ ও বরফ ফেলে সড়ক অবরোধ: চট্টগ্রামে চাঁদাবাজির বিরুদ্ধে জেলেদের নজিরবিহীন বিক্ষোভ ট্রাইব্যুনালে নজিরবিহীন দৃশ্য: প্রিজন ভ্যান নয়, অ্যাম্বুলেন্সে শুয়েই হাজিরা দিলেন সাবেক এমপি আনচেলত্তি ও ভিনিসিউসের পুনর্মিলন সমৃদ্ধ করছে ব্রাজিলকে জিম্বাবুয়ে সফরের জন্য ওয়ানডে দল ঘোষণা করল বাংলাদেশ বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ওপর কোটি টাকার থাবা: সিটি কর্পোরেশন ও মালিক সমিতির যৌথ সিন্ডিকেটের চাঁদা উৎসব!