নেইমারের ইনজুরি নিয়ে নতুন তথ্য দিলেন কোচ আনচেলত্তি – বর্ণমালা টেলিভিশন

নেইমারের ইনজুরি নিয়ে নতুন তথ্য দিলেন কোচ আনচেলত্তি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ মে, ২০২৬ | ৩:১৮ 22 ভিউ
ব্রাজিলের তারকা ফুটবলার নেইমারের বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা কাটছেই না। বিশ্বকাপ শুরুর দুই সপ্তাহ সময়ও নেই, এমন সময়েও তিনি চোটে পড়ে আছেন, যা তাকে ঘিরে ধোঁয়াশা বাড়িয়েই যাচ্ছে। তবে এবার কোচ কার্লো আনচেলত্তি তার ইনজুরি নিয়ে নতুন তথ্য দিয়েছেন। ব্রাজিলের কোচ জানিয়েছেন নেইমারের কাফ মাসলের সেই চোট সেরে উঠছে, তিনি দ্রুতই ধাক্কাটি কাটিয়ে উঠছেন। এমনকি সবকিছু ঠিকঠাক থাকলে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেও তিনি খেলতে পারবেন বলে শনিবার জানিয়েছেন কোচ কার্লো আনচেলত্তি। নেইমার তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে পারেন বলে গণমাধ্যমে খবর বেরিয়েছিল। তবে আনচেলত্তি জানিয়েছেন, ১৩ জুন নিউ জার্সিতে মরক্কোর বিপক্ষে ম্যাচের জন্য ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড ভালোভাবেই ফিটনেস ফেরানোর কাজ করে যাচ্ছেন। ইতালিয়ান কোচ আনচেলত্তি বলেছেন, ‘আমরা বিশ্বাস করি সে খুব শিগগির ফিরে আসবে। উদ্বোধনী ম্যাচে না পারলেও দ্বিতীয় ম্যাচে সে থাকবে।’ বার্সেলোনা ও পারি সেইন্ট জার্মেইঁর সাবেক এই তারকা এখন ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসে খেলছেন। ব্রাজিলের বিশ্বকাপের আগের দুটি প্রস্তুতি ম্যাচে তিনি থাকছেন না। রোববার মারাকানায় পানামার বিপক্ষে ম্যাচ খেলবে ব্রাজিল। এরপর সোমবার নিউ জার্সিতে ক্যাম্প করবে দলটি। ৬ জুন ক্লিভল্যান্ডে মিশরের বিপক্ষে চূড়ান্ত প্রস্তুতি ম্যাচ দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি শেষ করবে তারা। আনচেলত্তির ২৬ জনের বিশ্বকাপ দলে নেইমারের জায়গা পাওয়া অনেককেই চমকে দিয়েছে। চোট ও ফর্মহীনতার কারণে প্রায় তিন বছর জাতীয় দলে তাকে ডাকা হয়নি। তবে নেইমার ব্রাজিলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা। সেলেসাওর হয়ে ১২৮ ম্যাচে তার গোল ৭৯টি। এটি হবে তার চতুর্থ বিশ্বকাপ।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ডিসেম্বরে দেশে ফিরে নেতাকর্মীসহ ‘আত্মসমর্পণের পরিকল্পনা’ হাসিনার হাওরে গোসলে নেমে পর্যটক নিখোঁজ বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা স্থগিত নয় সিলেট শিক্ষাবোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা ইরান আমাকে হত্যা করলে, নজিরবিহীন ‘বোমা হামলা’ হবে: ট্রাম্প খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার আইআরজিসি প্রধানের ভিডিও কাঁপিয়েছিল দেশ, বছর পার হলেও শুরু হয়নি বিচার যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় হুমকিতে ২০২৭ সালের তেলের বাজার দুই দফা কমার পর আবারও বাড়ল স্বর্ণের দাম কক্সবাজারে ২০০ গ্রাম প্লাবিত, পানিবন্দি ৬ লাখ মানুষ টানা বৃষ্টিতে তলিয়ে গেছে হাতিয়ার ৮০ গ্রাম, পানিবন্দী ৫০ হাজার মানুষ ২ লাখ ৪২ হাজার অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া কৃষকের কষ্টের ধানে মিলারের চড়া মুনাফা তত্ত্বাবধায়ক সরকার ও গণভোট ব্যবস্থা ফিরল প্রকাশের আগেই প্রাথমিক বৃত্তির ফল ‘ফাঁস’, তদন্ত কমিটি গঠন মার্কিন হামলায় বুশেহরে আইআরজিসির অ্যারোস্পেস স্থাপনায় আগুন মধ্যপ্রাচ্যে একাধিক মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে দেশে ১১ মৃত্যু, হাইকোর্টে রিট চীনে কারখানায় আগুন, নিহত ২৮ মাঝ আকাশে আর্জেন্টাইন পাইলটের আত্মহত্যা