নিউজ ডেক্স
আরও খবর
শুরু হচ্ছে প্রিমিয়ার লিগ, প্রথম ম্যাচেই নামছে আর্সেনাল
বাংলাদেশের বিপক্ষে এক বদল নিয়ে দ্বিতীয় টেস্টে নামছে অস্ট্রেলিয়া
বিশ্বকাপ ফাইনালের মারপিট করে আর্জেন্টিনার পারেদেস ১০, মলিনা ৭ ম্যাচ নিষিদ্ধ
মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অপরাধে ওয়ার্নারের সাজা
ম্যানচেস্টার সিটি ছেড়ে বার্সেলোনায় রদ্রি
টেস্টে ফিরেই দেবদূতের ১৩১, শ্রীলঙ্কায় চালকের আসনে ভারত
নারী হকির উন্নয়নে কুমিল্লায় শুরু হচ্ছে ‘অপরাজেয় আলো’ প্রশিক্ষণ ক্যাম্প
নীতীশ-হাসারাঙ্গার কাছেই হেরে গেল ধোনির চেন্নাই
আইপিএলে সবশেষ ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে চেন্নাই সুপার কিংস হেরেছে বাজেভাবে। সেই ম্যাচে ধোনির ৯ নম্বরে নামা নিয়েও কথা হয়েছে অনেক। এসবের জবাব দিতে রাজস্থান রয়্যালসকে হারাতে হতো ধোনির চেন্নাইকে। এ ম্যাচে ধোনিকে ব্যাটিংয়ে প্রমোশনও দেওয়া হয়। তবে দিনশেষে কিছুই কাজে আসেনি। হার এড়াতে পারেনি ধোনির চেন্নাই।
এদিন লক্ষ্য তাড়া করতে ৭ নম্বরে ব্যাট করতে নেমে একটি করে চার ও ছক্কায় ১১ বলে ১৬ রান করেন ধোনি। তবে এসব কোনো কাজে আসেনি। ম্যাচ জমিয়ে তোলার আভাস দিলেও শেষ পর্যন্ত ৬ রানে হেরেছে ধোনির দল।
গুয়াহাটিতে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেটে ১৮২ রান করে রাজস্থান। যেখানে ৩৬ বলে ৮১ রান করেন নীতীশ। জবাবে চেন্নাই ৬ উইকেট হারিয়ে ১৭৬ রানে থামে। বোলিংয়ে ওয়ানিন্দু হাসারাঙ্গা ৩৫ রানে ৪ উইকেটে নিয়ে ব্যবধান গড়ে দেন।
এবারের আইপিএলে এটিই রাজস্থানের প্রথম জয়। আর চেন্নাইয়ের টানা দ্বিতীয় হার। আজকের জয়ে মুম্বাই ইন্ডিয়ানসকে তলানিতে নামিয়ে পয়েন্ট তালিকার নয়ে উঠে এসেছে রাজস্থান। চেন্নাই আছে সাতে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।