নিউজ ডেক্স
আরও খবর
রংপুরে শিক্ষক পরিবারের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে বিবৃতি প্রগতিশীল শিক্ষক সমাজের
তীব্র সংকটে কুড়িগ্রামে কৃষকবিদ্রোহ: গোডাউন ভেঙে নিল ১০ হাজার কেজি সার
কোটচাঁদপুরে জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের রামদার কোপে ভাই নিহত
প্রধান অতিথি না করায় নিজেই ১৪৪ ধারা ডেকে ছাত্রদল নেতা পণ্ড করলেন ৬০ বছরের ফুটবল টুর্নামেন্ট
অনুমতি ছাড়াই ভাঙা হলো সেতু: রাজাপুরে স্বেচ্ছাসেবক দল নেতার কাণ্ডে বিচ্ছিন্ন ৪ গ্রাম
চরম বিদ্যুৎ বিপর্যয়ে হিমাগারে পচছে বিপুল পরিমাণ আলু, গাড়ি ভরে ফেলে দিতে হচ্ছে প্রতিদিনই
প্রকৃত ইমাম-খাদেমদের বাদ দিয়ে তালিকায় ঢোকানো হলো জামায়াত-শিবির কর্মীদের নাম
নির্মাণাধীন বহুতল ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নির্মাণাধীন একটি পাঁচতলা ভবন থেকে পড়ে নাজমুল হাসান (৩৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলা সদরের কলেজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নাজমুল উপজেলা সদরের ইউসুফ ভূঁইয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় বন্ধুদের নিয়ে আড্ডা দিতে বের হন নাজমুল। তারা কলেজ পাড়ার একটি নির্মাণাধীন ভবনে ওঠেন। সেখানে বসে লুডু খেলছিলেন তারা। একপর্যায়ে নাজমুলের মোবাইল কল আসলে তিনি খেলা থেকে উঠে কথা বলতে থাকেন। কথা বলতে বলতে নির্মাণাধীন লিফটের ফাঁকা অংশের কাছে যান তিনি। এ সময় অসাবধনাবশত লিফটের ফাঁকা অংশ দিয়ে নিচে পড়ে যায় নাজমুল।
শব্দ পেয়ে ছুটে গিয়ে নাজমুলকে নিচতলার লিফটের ফাঁকা অংশে দেখতে পায় বন্ধুরা। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে নাজমুলের মৃত্যু হয়।
ব্রাহ্মণপাড়া থানার ওসি মো. দেলোয়ার হোসেন বলেন, ‘ঘটনাটি শুনেছি। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
