নির্বাচনের প্রচারে পোস্টার বাদ দেওয়ার প্রস্তাবে বিএনপি–এনসিপির দ্বিমত – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ৫ জুলাই, ২০২৫
১০:৪৩ পূর্বাহ্ণ
120 ভিউ

আরও খবর

মো-সা-দ এজেন্ট’ বিএনপি নেতা আসলাম চৌধুরীর মনোনয়ন বাতিল সুপ্রিম কোর্টে

৩ লাখের মুলা ঝুলিয়ে অসহায় পরিবারের হাতে ৭০০ টাকা দিয়ে নাসির-সারজিসের ফুটেজ খাওয়া, নিন্দা সাধারণের

পরীক্ষা দিতে আসা ছাত্রলীগ নেতার ওপর ছাত্রদল-শিবিরের মবের পর পুলিশে সোপর্দ, পুলিশের প্রতি ধিক্কার শিক্ষার্থীদের

তুরাগে আওয়ামী লীগের ৩ কর্মীর লাশ উদ্ধার: পরিবারের দাবি রাজনৈতিক হত্যাকাণ্ড, সরকারের ‘না’

প্রেমের ফাঁদে ফেলে পর্নোগ্রাফি ধারণ করে ব্ল্যাকমেইল: চট্টগ্রামে শিবির নেতা গ্রেপ্তার

হামলা-নাশকতাসহ নানা অভিযোগে আ.লীগ-ছাত্রলীগ নেতাকর্মীসহ আটক ৮৪

পাঁচতারকা বারে মদ্যপান শেষে এনসিপির পদপ্রত্যাশী নারী নেত্রীকে কেন্দ্রীয় নেতার যৌন হয়রানি

নির্বাচনের প্রচারে পোস্টার বাদ দেওয়ার প্রস্তাবে বিএনপি–এনসিপির দ্বিমত

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ জুলাই, ২০২৫ | ১০:৪৩ 120 ভিউ
ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রার্থীর প্রচারে বেশ কিছু পরির্বতনের সুপারিশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। সম্প্রতি রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য সংশোধিত আচরণবিধির খসড়া ওয়েবসাইটে প্রকাশ করে ইসি। এতে আপত্তি থাকলে জানানো যাবে মতামত। খসড়ায় নির্বাচনী প্রচারে প্রার্থীদের পোস্টার বাদ দেওয়ার প্রস্তাব করা হয়েছে। এর বদলে থাকবে বিলবোর্ড। ব্যানার, ফেস্টুনকেও নতুনভাবে সংজ্ঞায়িত করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারে বৈদেশিক বিনিয়োগ ‘না’ করা হয়েছে। আচরণবিধি না মানলে জরিমানা তিনগুণ বাড়িয়ে দেড় লাখ টাকার বিধান রাখা হয়েছে। তবে পোস্টার না রাখার সিদ্ধান্ত নির্বাচনী প্রচারে বড় প্রভাব পড়বে বলে মনে করে বিএনপি। বিএনপি মনে করছে, পোস্টার না থাকলে পৌঁছানো যাবে না প্রান্তিক মানুষের দোরগোড়ায়। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনে করছে, এই সিদ্ধান্ত রাজনৈতিক সংস্কৃতির বড় পরির্বতন। বিশেষজ্ঞরা বলছেন, পরিবেশ দূষণ রোধে পোস্টারের ব্যবহার বন্ধ করা উচিত। বিএনপি মনে করে, পোস্টার ছাড়া প্রার্থী নির্বাচনে দ্বিধায় পড়বে কৃষক-দিনমজুরসহ গ্রামের মানুষ। এক্ষেত্রে ম্যানুয়াল এবং অনলাইন দুই পদ্ধতিই রাখার প্রস্তাব তাদের। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘পোস্টার একটা সিম্বল। এই সিম্বলটা না দেখলে মানুষ ভোটকেন্দ্রে গিয়ে কাকে ভোট দেবে। কতগুলো সংস্কার ভালোই লাগে, আর কিছু কিছু সংস্কার উদ্ভট, হয়তো ১০ বছর পর ওইটাই স্বাভাবিক হবে। সংস্কার তো একদিনে থেমে থাকবে না, এটি চলমান।’ এনসিপি মনে করে নির্বাচনী প্রচারে পোস্টার থাকলে খরচ বাড়ে। কিন্তু সব প্রার্থীর এক রকম সঙ্গতি থাকে না। এনসিপি যুগ্ম সদস্যসচিব এস এম সাইফ মোস্তাফিজ বলেন, ‘বাংলাদেশে এখন সোশ্যাল মিডিয়া মানুষের কাছে বেশ গ্রহণযোগ্য এবং মানুষ তা ব্যবহারও করছে। আমাদের কাছে মনে হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে সুন্দরভাবে নির্বাচনী প্রচার করা সম্ভব।’ বিশেষজ্ঞদের মতে, নির্বাচনী প্রচারে বড় জায়গা দখল করে আছে সোশ্যাল মিডিয়া। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সাবেক সদস্য ড. মো. আব্দুল আলীম বলেন, ‘পোস্টারের সঙ্গে প্লাস্টিক ব্যবহার করা হয়। এটিকে বন্ধ করা দরকার। এবং ইলেকশন কমিশন বারবার চেষ্টা করেও সেটি করতে পারেনি। আর রাস্তাজুড়ে যে পোস্টার লাগানো হয়, এটি দেখতেও খুব সুন্দর লাগে না।’ তবে সামাজিক মাধ্যমে প্রচারের ক্ষেত্রে অবৈধ লেনদেনের সুযোগ আছে। এসব নিয়ন্ত্রণে কঠোর মনিটরিং করতে হবে বলে নির্বাচন কমিশনকে মত সংশ্লিষ্টদের।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাকায় পুরোহিতের ওপর নৃশংস হামলা, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সুভাষ দেউরী মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন ঘটনার তদন্ত দাবি পেশাজীবী মানবাধিকার পরিষদের রণক্ষেত্র সাতকানিয়া: সশস্ত্র জামায়াত-শিবির কর্মীদের গুলিতে রক্তাক্ত আওয়ামী লীগ কর্মী, এলাকায় তীব্র ক্ষোভ এলসি নিষ্পত্তিতে ডলারের দর বেড়ে ১২৩.৫৫ টাকাঃ দুই সপ্তাহে বেড়েছে ৭০ পয়সা, আমদানি ব্যয় ও মূল্যস্ফীতির নতুন শঙ্কা মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রিপেইড মিটারে ভৌতিক বিল কর্তনের অভিযোগ, মধ্যরাতে বিদ্যুতহীনতার ভোগান্তিতে ক্ষুব্ধ গ্রাহকরা হাসিনা সরকার পতনে “সক্রিয় ভূমিকা” রেখেছি: প্রথম আলো সম্পাদক মতিউর রহমান (ভিডিও) ভারতীয় পেঁয়াজের সাথে প্রতিযোগিতায় ন্যায্যমূল্য না পেয়ে দিশেহারা কৃষক, ক্ষোভে পেঁয়াজ ফেলে দিচ্ছেন রাস্তায়-ডোবায় মো-সা-দ এজেন্ট’ বিএনপি নেতা আসলাম চৌধুরীর মনোনয়ন বাতিল সুপ্রিম কোর্টে বিদ্যুতের লোডশেডিং অতিষ্ট যুবকের প্রধানমন্ত্রী ও জায়মাকে কটুক্তি, ফেনীতে যুবক গ্রেফতার হাসপাতাল চালুর দাবিতে সড়ক অবরোধ, নবম দিনে সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের আন্দোলন বিশ্বজুড়ে ৯১টি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের শিরোনামে শেখ হাসিনা: “এ বছরই দেশে ফিরব” কোটচাঁদপুরের ডেপুটি রেঞ্জার শফিকুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের একাধিক অভিযোগ ঢাবি স্থাপনার নাম পরিবর্তন: সিনেট অধিবেশন থেকে শিবিরের ওয়াকআউট; পছন্দের নাম ‘শহিদ ওসমান হাদি’ তুরাগ হত্যাকাণ্ড: বিএনপি ও পুলিশের অস্বীকারের পরেও সত্য উদ্ঘাটন; পুলিশ-বিএনপি’র যৌথ অভিযান ও হামলা! ভেনিজুয়েলায় ভূমিকম্প: মৃতের সংখ্যা বেড়ে ১,৭১৯, নিখোঁজ অর্ধলক্ষাধিক মার্তিনেল্লির গোলে রোমাঞ্চকর জয়ে শেষ ষোলোতে ব্রাজিল ‘সংসার চলে না, চিকিৎসা বন্ধ’— ব্যাংক একীভূতকরণের জাঁতাকলে পিষ্ট ৩ কোটি মানুষের ভবিষ্যৎ পুরান ঢাকায় গণশৌচাগার দখল করে স্বেচ্ছাসেবক দলের কার্যালয় এডিপি বাস্তবায়নে ১৬ বছরের সর্বনিম্ন রেকর্ড: কর্মকর্তাদের সক্ষমতার অভাবে থমকে আছে প্রকল্প বাস্তবায়ন