নিউজিল্যান্ড সিরিজে কোহলি-রোহিতের ওপর ভরসা রাখছেন গিল – বর্ণমালা টেলিভিশন

নিউজিল্যান্ড সিরিজে কোহলি-রোহিতের ওপর ভরসা রাখছেন গিল

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ জানুয়ারি, ২০২৬ | ৮:১৯ 90 ভিউ
নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে যাচ্ছে ভারতীয় ক্রিকেট দল। এই সিরিজে দলের দুই অভিজ্ঞ ক্রিকেটার বিরাট কোহলি ও রোহিত শর্মার ওপর আস্থা রাখছেন ভারতীয় অধিনায়ক শুবমান গিল। সিরিজের প্রথম ম্যাচের আগে সংবাদ সম্মেলনে গিল বলেন, ‘ওয়ানডে ক্রিকেটে রোহিত ও কোহলির অভিজ্ঞতা দলের জন্য অমূল্য। বিশেষ করে চাপের মুহূর্তে তাদের ব্যাটিংয়ে পুরো দলের আস্থা রাখা যায়।’ তিনি আরও যোগ করেন, ‘রোহিত ওয়ানডের ইতিহাসে অন্যতম সেরা ওপেনার এবং বিরাট কোহলি সেরা ওয়ানডে ব্যাটারদের মধ্যে একজন। এই দুজন যখন দলে থাকে, অধিনায়কের কাজ অনেক সহজ হয়ে যায়। কঠিন পরিস্থিতিতেও তারা বহুবার দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।’ আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট থেকে সরে আসার পরও ওয়ানডেতে রোহিত ও কোহলি চমৎকার ফর্মে রয়েছেন। গত বছর থেকে রোহিতের গড় রান ৬৯.৬ এবং কোহলির প্রতি ইনিংসের গড় ৯৪। সংবাদ সম্মেলনে গিল টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে না থাকা নিয়েও মন্তব্য করেন। তিনি নির্বাচকদের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে বলেন, ‘একজন খেলোয়াড় হিসেবে আশা থাকে, বিশ্বকাপে গিয়ে দলের জন্য কিছু করতে পারব। তবে নির্বাচকদের সিদ্ধান্তকে আমি সম্মান করি। টি-টোয়েন্টি দলকে শুভকামনা জানাই এবং আশা করি তারা বিশ্বকাপ জিতবে।’ চোট কাটিয়ে দলে ফেরার বিষয়েও গিল কথা বলেন। অধিনায়ক হওয়ার পর ইনজুরির কারণে মাঠের বাইরে থাকা তার জন্য মানসিকভাবে কঠিন ছিল। তিনি বলেন, “অধিনায়ক হওয়ার পর ইনজুরিতে বাইরে থাকা হতাশাজনক। অনেক কিছু করার পরিকল্পনা থাকে, কিন্তু তখন নিজের কাজের ওপরই মনোযোগ দিতে হয়।’ রোববার (১১ জানুয়ারি), ভাদোদরায় শুরু হচ্ছে ভারত–নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। এরপর দুই দল পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ধর্ষণ মামলার দ্রুত তদন্তে বাধা মেডিকেল রিপোর্ট মুখে ঘা কেন হয় এআই মামলার ভুয়া মেসেজের প্রতারণা, ফাঁদ এড়াবেন যেভাবে যুক্তরাষ্ট্রে ৬৪ মিলিয়ন মশা ছাড়ার পরিকল্পনা করছে গুগল রাজধানীতে অবৈধ ব্যবসা পরিচালনার অভিযোগে ৩০ বিদেশি আটক ওয়ান ব্যাংকে জব সার্কুলার, আবেদন শেষ ১৫ জুন মানহানি মামলার মাঝেই সতর্কবার্তা দিলেন মিমি নজরকাড়া লুকে ফেসবুকে অপু বিশ্বাসের ছবি সুন্নত নামাজ ছুটে গেলে কি কাজা আদায় করতে হবে? দেরিতে রিটার্ন জমা দিলে জরিমানা বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে বাধা, বিক্ষোভ ভারতীয় গ্রামবাসীর শেষ মুহূর্তে পরিচালন ব্যয় বাড়ল ৮ হাজার কোটি সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ যুক্তরাষ্ট্রে ৬৪ মিলিয়ন মশা ছাড়ার পরিকল্পনা করছে গুগল উৎপত্তি ভুটান, ভূমিকম্পে কাঁপল বাংলাদেশসহ ৫ দেশ বেসরকারি খাতে ঋণ প্রবাহ সর্বনিম্নে ইরানের আকাশসীমা বন্ধ ঘোষণা দ্রুত বিচারে নতুন মাইলফলক ইসরাইল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুঁড়ল ইরান বহু নারী-শিশুকে অন্যায়ভাবে বাংলাদেশ সীমান্তে ঠেলে দিচ্ছে বিএসএফ