নায়িকাদের ‘হাঁড়ির খবর’ ফাঁস করলেন প্রসেনজিৎ – বর্ণমালা টেলিভিশন

নায়িকাদের ‘হাঁড়ির খবর’ ফাঁস করলেন প্রসেনজিৎ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ ফেব্রুয়ারি, ২০২৬ | ৯:১৭ 92 ভিউ
টালিউডের ‘ইন্ডাস্ট্রি’ তিনি। তিন দশকেরও বেশি সময় ধরে রাজত্ব করছেন বাংলা সিনেমার পর্দায়। তিনি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সম্প্রতি এক আড্ডায় নিজের সহঅভিনেত্রীদের নিয়ে খোলামেলা কথা বললেন এই সুপারস্টার। ঋতুপর্ণা থেকে জয়া আহসান, রাইমা সেন থেকে ঐশ্বরিয়া রাই—কারও কথাই বাদ গেল না তার জবানবন্দিতে। তবে প্রশংসার ফাঁকে ফাঁকে বেরিয়ে এলো অনেক অজানা গল্প, ভয় আর মজার সব তথ্য। সুদীপ্তাকে ভয় পান ‘বুম্বাদা’! শুনতে অবাক লাগলেও সত্যি, পর্দায় দাপুটে সব চরিত্রে অভিনয় করা প্রসেনজিৎ নাকি এক অভিনেত্রীর সঙ্গে কাজ করতে রীতিমতো ভয় পান! তিনি আর কেউ নন, জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী। প্রসেনজিতের ভাষায়, ‘এই একজন অভিনেত্রীর সঙ্গে কাজ করতে আমার সিরিয়াসলি ভয় লাগে। আমি ওকে ঈর্ষাও করি।’ অভিনেতার ব্যাখ্যা, সুদীপ্তা কখন কীভাবে ডেলিভার করবেন, তা আগে থেকে বোঝা মুশকিল। ‘জ্যেষ্ঠপুত্র’ সিনেমার উদাহরণ টেনে তিনি বলেন, শুটিংয়ের মাত্র ৩-৪ দিন আগে বাবাকে হারিয়েছিলেন সুদীপ্তা। অথচ সেটে বাবার মৃতদেহের সামনে কান্নার দৃশ্যে তিনি এমন অভিনয় করেছিলেন যে, ইউনিটের সবাই বাস্তবে কাঁদতে শুরু করেছিলেন। পুরো টালিউড জানে ঋতুপর্ণা সেনগুপ্তের দেরি করে আসার অভ্যাসের কথা। প্রসেনজিৎ সেই বিষয়টিকেই কটাক্ষের সুরে বললেন, ‘ঋতুপর্ণা ভীষণ টাইমে আসে! সকাল ১০টা বললে মোটামুটি রাত ১০টার মধ্যে ঢুকে পড়ে।’ অন্যদিকে রাইমা সেনকে নিয়ে মজার তথ্য দিলেন তিনি। বললেন, ‘রাইমা একেবারে শিশু বাচ্চাদের মতো। একটু বকলেই কেঁদে দেয়। তবে কেঁদেটেদে ও যে শটটা দেয়, সেটা দারুণ।’ ‘দিদি নম্বর ওয়ান’ খ্যাত রচনা ব্যানার্জির পেশাদারিত্ব নিয়ে উচ্ছ্বসিত প্রসেনজিৎ। তিনি জানান, রচনার মতো প্রফেশনাল তিনি খুব কম দেখেছেন। রচনার একটি অদ্ভুত নিয়মের কথাও ফাঁস করলেন তিনি। বললেন, “সন্ধে ৭টার পর রচনাকে কেউ এক ফোঁটা জলও খাওয়াতে পারবে না। ও ভীষণ নিয়ম মেনে চলে। তবে শুটিংয়ে টিফিন ক্যারিয়ার ভর্তি খাবার নিয়ে আসা রচনার পুরোনো অভ্যাসের কথাও মনে করিয়ে দেন তিনি। অন্যদিকে দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান সম্পর্কে প্রসেনজিৎ বলেন, জয়া প্রচুর রসগোল্লা খায়, কিন্তু আশ্চর্যভাবে তার গায়ে একটুও চর্বি জমে না! জয়াকে তিনি ‘ভেরি ক্যালকুলেটিভ’ ও ‘প্রস্তুত অভিনেত্রী’ হিসেবে উল্লেখ করেন। অন্যান্য নায়িকাদের কিসসা শ্রাবন্তীকে তিনি ছোটবেলা থেকেই চেনেন। তার মিমিক্রি করার ক্ষমতার ভূয়সী প্রশংসা করেন অভিনেতা। পাওলি দাম সম্পর্কে বলেন, সিরিয়াস চরিত্রের বাইরে পাওলি কমেডিতেও দুর্দান্ত হতে পারেন, যা অনেকেই জানেন না। এছাড়া অপরাজিতা আঢ্য সেটে ঢুকলেই একটা আলাদা ‘গ্লো’ বা ইতিবাচক আভা তৈরি হয় বলে মন্তব্য করেন তিনি। সবশেষে, ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ যদি আবার তৈরি হয়, তবে নিজের চরিত্রে আজকের প্রজন্মের কাকে দেখতে চান? এমন প্রশ্নে কৌশলী উত্তর দেন প্রসেনজিৎ। দেব, জিৎ, অঙ্কুশ বা বনি—সবাইকে মিলিয়ে একটি মাল্টিস্টার কাস্টের ইচ্ছাই প্রকাশ করেন তিনি।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চট্টগ্রামে নালা থেকে উদ্ধার ১৪শ গুলির বড় অংশই একে-৪৭ ও মেশিনগানের বালু ব্যবসার দ্বন্দ্বে দলীয় কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যাচেষ্টা বিএনপির অপর গ্রুপের মেট্রোরেলে নাশকতার ২ বছর: সমন্বয়ক হাসিবের স্বীকারোক্তির পরও কেন দুই সরকারের আমলে হয়নি বিচার? ‘ডিসেম্বরের মধ্যেই নেত্রীকে ফেরাবো’: কক্সবাজারে প্রকাশ্য সভায় ছাত্রলীগের দৃঢ় শপথ এমআরপির চেয়ে বেশি দামে বিক্রি হয় সিগারেট: বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্বের বাইরে, যাচ্ছে কার পকেটে? গ্যাস সরবরাহে বড় ঘাটতি: ভোগান্তিতে আবাসিক গ্রাহক, শিল্প ও পরিবহন খাত যবিপ্রবি ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা, তানভীর আহ্বায়ক ধ্বংস করে দেওয়া শেখ হাসিনার বাড়ি ‘সুধা সদন’ থেকে যুবকের মরদেহ উদ্ধার জাতিসংঘের ‘নিহত’দের তালিকায় নাম, ভিডিও বার্তায় জীবিত হাজির পাবনার রাফি ‘নর্দমায় মিলল একে-৪৭-এর বুলেটের স্তূপ! চট্টগ্রামে জঙ্গি ও বিচ্ছিন্নতাবাদী আস্তানার গন্ধ সিভিল সার্জনদের নিয়োগে শর্ত স্বাস্থ্যমন্ত্রীরঃ দিতে হবে ই-জিপি ও ডিডিও পাসওয়ার্ড! মেট্রো স্টেশন থেকে উদ্ধার অত্যাধুনিক প্রযুক্তির পাইপবোমার ছাতা খুললেই ঘটাত বিস্ফোরণ হিন্দু সেজে মন্দিরে ঢুকে চুরি, দুই মুসলিম নারীকে হাতেনাতে আটক করে উত্তম-মধ্যম ‘পুর্ব শত্রুতার জেরে’ পুলিশের এসবি কর্মকর্তার ওপর হামলা, পিঠে ৪৩টি সেলাই ইমামকে সরিয়ে রাজাকার নিজামির পুত্রের জুমা পড়ানো নিয়ে মসজিদে জামায়াত-শিবিরের সন্ত্রাস, মুসল্লিরা আহত জামায়াত এমপির পর এবার বিএনপি নেতারও ‘বিশেষ ভিডিও’ ভাইরাল রশিতে বেঁধে প্রতিবেশীর দুটি পোষা কুকুরকে নির্মমভাবে পিটিয়ে হত্যা, বিচার দাবি স্থানীয়দের শিক্ষামন্ত্রীর ভাবমূর্তি রক্ষায় ‘বলির পাঁঠা’ ৭ শিক্ষক? কুমিল্লা সরকারি মহিলা কলেজে নজিরবিহীন বদলি ২৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত সংযোগ সড়ক ধসে পড়ল মাত্র ৩ মাসেই যশোরে নিখোঁজের দুই দিন পরে ভ্যানচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার: বিএনপি কর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ