নদীর পাড়ে নিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা, গ্রেফতার ১ – বর্ণমালা টেলিভিশন

নদীর পাড়ে নিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা, গ্রেফতার ১

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ May, ২০২৫ | ১১:০২ 199 ভিউ
বরিশাল সদর উপজেলায় মুখ চেপে ধরে নদীর পাড়ে নিয়ে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার সময় তপন কুমারকে হাতেনাতে আটক করে স্থানীয়রা। বৃহস্পতিবার দুপুরে উপজেলার চরমোনাই ইউনিয়নে এ ঘটনা ঘটে। আটক তপনকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান। তিনি বলেন, এ ঘটনায় মামলা করা হয়েছে। সেই মামলায় তপনকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। স্থানীয়রা জানান, ওই ছাত্রী একটি দোকান থেকে পান ক্রয় করে বাড়িতে ফিরছিল। পথে ছাত্রীর মুখ চেঁপে ধরে নদীর পাড়ের নির্জন স্থানে নিয়ে যায় স্থানীয় তপন। এরপর ধর্ষণচেষ্টা চালায়। এসময় স্কুলছাত্রীর ডাক-চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তপনকে হাতেনাতে আটক করে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিলামে উঠছে লেখক জিলি কুপারের প্রিয় টাইপরাইটার বাংলাদেশকে আঞ্চলিক উৎপাদন কেন্দ্র করতে চায় হায়ার বাজারে নতুন গর্ভনিরোধক আনল ইনসেপ্‌টা বিশেষজ্ঞদের পরামর্শ, ইসলামি অর্থায়নে বাংলাদেশকে আঞ্চলিক কেন্দ্র গঠন পোশাকশ্রমিকের ন্যূনতম মজুরি বেড়ে ১৩৭ ডলার পুলিশের ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন ভারতের গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুর্বল হওয়ার অভিযোগ হিউম্যান রাইটস ওয়াচের রোহিঙ্গা গণহত্যা নিয়ে বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক সৌদির রিয়াদ টাওয়ারে হুতিদের হামলায় ১১ জন আহত মিস ইউনিভার্স ইন্দোনেশিয়া প্রতিযোগিতায় পোশাক খুলে পরীক্ষার অভিযোগ সিলেটে শ্রমমন্ত্রীর এলাকায় ১১টি সেতু ও ৪২৩ কোটি টাকার উন্নয়নকাজ অনুমোদিত মাঝারি ও বড় শিল্পকারখানায় উৎপাদন ৬৬ শতাংশ প্যারোলে মুক্তি পেয়ে বাগেরহাটের বাড়িতে ফিরছেন বাদল ফরাজী আইনশৃঙ্খলা রক্ষায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন দিল্লিসহ বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: শামা ওবায়েদ দক্ষিণ কোরিয়ার আকাশ প্রতিরক্ষা অঞ্চলে রুশ বিমানের অনুপ্রবেশ ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন কমে সাড়ে ২৪ শতাংশ ঢাকা-রিয়াদ রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়ল মঙ্গলবার থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল আদায় করবে সেতু কর্তৃপক্ষ গলায় ১৪৫ কোটি টাকার হীরার হার চুরি, নিরাপত্তা চারজন