নিউজ ডেক্স
আরও খবর
এবার অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ব্যবধানে বিধ্বস্ত বাংলাদেশ
ঐতিহাসিক জয় থেকে শোচনীয় হার: অস্ট্রেলিয়ার মাটিতে মুদ্রার দুই পিঠ দেখলো বাংলাদেশ
শুরু হচ্ছে প্রিমিয়ার লিগ, প্রথম ম্যাচেই নামছে আর্সেনাল
বাংলাদেশের বিপক্ষে এক বদল নিয়ে দ্বিতীয় টেস্টে নামছে অস্ট্রেলিয়া
বিশ্বকাপ ফাইনালের মারপিট করে আর্জেন্টিনার পারেদেস ১০, মলিনা ৭ ম্যাচ নিষিদ্ধ
মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অপরাধে ওয়ার্নারের সাজা
ম্যানচেস্টার সিটি ছেড়ে বার্সেলোনায় রদ্রি
নতুন চুক্তিতে বিশাল খরচ বাঁচালো বাফুফে
তিন বছরের জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সঙ্গে বল পার্টনার হিসাবে সোমবার চুক্তি করেছে জাপানি বল প্রস্তুতকারক প্রতিষ্ঠান মলটেন। প্রতি বছর চার হাজার করে তিন বছরে ১২ হাজার বল তারা দেবে বাফুফেকে। এর মধ্যে অর্ধেক বল বাফুফে পাবে ফ্রি। বাকিটা ডিসকাউন্টে কিনতে হবে। এতে বাফুফের বছরে প্রায় অর্ধকোটি টাকার সাশ্রয় হবে।
বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফের সহসভাপতি ও মার্কেটিং কমিটির চেয়ারম্যান ফাহাদ করিম। তিনি বলেন, ‘মলটেন আমাদের প্রতিবছর দুই হাজার বল বিনামূল্যে দেবে। বাকি দুই হাজার বল কম দামে কিনতে পারব। এতে প্রতিবছর আমাদের প্রায় ৫০ লাখ টাকা সাশ্রয় হবে।’
মলটেন করপোরেশনের এশিয়ান গ্রুপ লিডার তাকাশি ওজাকি ও বাফুফের হয়ে চুক্তিতে সই করেন ফাহাদ করিম। বাফুফে এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) আর্থিক সহায়তার খাত থেকে বল কিনতে ব্যয় করত। পার্টনার পাওয়ায় সেই অর্থ অন্য খাতে ব্যয় করার পরিকল্পনা করছে।
গত বছর বাফুফে তিন হাজারের বেশি মলটেন বল কিনেছিল। বাফুফের টেকনিক্যাল বিভাগের তথ্য অনুযায়ী, বাফুফের বছরে চার হাজার বল প্রয়োজন হয়। এরপরও যদি আরও বেশি বল প্রয়োজন হয়, বাফুফে অন্য কোম্পানি থেকে কিনতে পারবে। বাফুফে এই প্রথম ফুটবল পার্টনার পেয়েছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।