নতুন এআই চশমা, পেনড্যান্ট ও ক্যামেরাযুক্ত এয়ারপডস আনছে অ্যাপল – বর্ণমালা টেলিভিশন

নতুন এআই চশমা, পেনড্যান্ট ও ক্যামেরাযুক্ত এয়ারপডস আনছে অ্যাপল

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ February, ২০২৬ | ৩:৪৫ 150 ভিউ
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)–ভিত্তিক তিনটি নতুন ডিভাইস বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে অ্যাপল। এসবের মধ্যে রয়েছে স্মার্ট চশমা, এআই–চালিত একটি পেনড্যান্ট এবং ক্যামেরাযুক্ত এয়ারপডস। ব্লুমবার্গ এলপি–এর সাংবাদিক মার্ক গারমান–এর এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। প্রতিবেদন অনুযায়ী, ডিভাইসগুলোতে বিল্ট-ইন ক্যামেরা থাকবে এবং সেগুলো আইফোনের সঙ্গে সংযুক্ত হয়ে কাজ করবে। ফলে ব্যবহারকারীর আশপাশের পরিবেশ বিশ্লেষণ করে সিরি বিভিন্ন কাজ সম্পন্ন করতে পারবে। ধারণা করা হচ্ছে, ২০২৭ সালে অ্যাপল তাদের প্রথম স্মার্ট চশমা উন্মোচন করতে পারে। এ বছরের ডিসেম্বর থেকেই উৎপাদন শুরু করার লক্ষ্য রয়েছে। বাজারে এ ডিভাইসটি সরাসরি প্রতিযোগিতা করবে মেটার স্মার্ট গ্লাসের সঙ্গে। বর্তমানে Meta Platforms রে-ব্যানের সঙ্গে যৌথভাবে স্মার্ট চশমা তৈরি করছে। তবে অ্যাপল নিজস্ব ডিজাইনে ফ্রেম তৈরি করে উন্নত নির্মাণশৈলী ও উন্নতমানের ক্যামেরা প্রযুক্তির মাধ্যমে আলাদা অবস্থান তৈরি করতে চায়। অ্যাপলের স্মার্ট চশমায় ডিসপ্লে না থাকলেও এতে স্পিকার, মাইক্রোফোন এবং উচ্চ রেজোলিউশনের ক্যামেরা থাকতে পারে। ব্যবহারকারীরা ফোন কল করতে, সিরির সঙ্গে কথা বলতে এবং গান শুনতে পারবেন। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, চশমাটি আশপাশের পরিবেশ বিশ্লেষণ করে প্রয়োজনীয় তথ্য দিতে সক্ষম হবে। যেমন—খাবারের উপাদান সম্পর্কে জানানো, দিকনির্দেশনার সময় গুরুত্বপূর্ণ স্থাপনা শনাক্ত করা কিংবা নির্দিষ্ট পরিস্থিতিতে কাজের কথা মনে করিয়ে দেওয়া। প্রথম দিকের প্রোটোটাইপে চশমাটি ব্যাটারি প্যাক ও আইফোনের সঙ্গে কেবল দিয়ে যুক্ত ছিল। তবে নতুন সংস্করণে প্রয়োজনীয় যন্ত্রাংশ সরাসরি ফ্রেমের ভেতরে সংযুক্ত করা হয়েছে বলে জানা গেছে। এছাড়া এআই–চালিত পেনড্যান্ট ও ক্যামেরাসহ এয়ারপডস নিয়েও কাজ করছে অ্যাপল। এই ডিভাইসগুলোও আইফোনের সঙ্গে সমন্বিতভাবে কাজ করবে এবং ব্যবহারকারীর চারপাশের ভিজ্যুয়াল প্রেক্ষাপট বুঝে সিরি তাৎক্ষণিক পদক্ষেপ নিতে পারবে। এআই–নির্ভর পরিধানযোগ্য প্রযুক্তির বাজারে প্রতিযোগিতা ক্রমেই বাড়ছে। সেই প্রতিযোগিতায় নতুন মাত্রা যোগ করতে চায় অ্যাপল।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাংলাদেশকে আঞ্চলিক উৎপাদন কেন্দ্র করতে চায় হায়ার বাজারে নতুন গর্ভনিরোধক আনল ইনসেপ্‌টা বিশেষজ্ঞদের পরামর্শ, ইসলামি অর্থায়নে বাংলাদেশকে আঞ্চলিক কেন্দ্র গঠন পোশাকশ্রমিকের ন্যূনতম মজুরি বেড়ে ১৩৭ ডলার পুলিশের ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন ভারতের গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুর্বল হওয়ার অভিযোগ হিউম্যান রাইটস ওয়াচের রোহিঙ্গা গণহত্যা নিয়ে বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক সৌদির রিয়াদ টাওয়ারে হুতিদের হামলায় ১১ জন আহত মিস ইউনিভার্স ইন্দোনেশিয়া প্রতিযোগিতায় পোশাক খুলে পরীক্ষার অভিযোগ সিলেটে শ্রমমন্ত্রীর এলাকায় ১১টি সেতু ও ৪২৩ কোটি টাকার উন্নয়নকাজ অনুমোদিত মাঝারি ও বড় শিল্পকারখানায় উৎপাদন ৬৬ শতাংশ প্যারোলে মুক্তি পেয়ে বাগেরহাটের বাড়িতে ফিরছেন বাদল ফরাজী আইনশৃঙ্খলা রক্ষায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন দিল্লিসহ বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: শামা ওবায়েদ দক্ষিণ কোরিয়ার আকাশ প্রতিরক্ষা অঞ্চলে রুশ বিমানের অনুপ্রবেশ ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন কমে সাড়ে ২৪ শতাংশ ঢাকা-রিয়াদ রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়ল মঙ্গলবার থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল আদায় করবে সেতু কর্তৃপক্ষ গলায় ১৪৫ কোটি টাকার হীরার হার চুরি, নিরাপত্তা চারজন চট্টগ্রাম বন্দরে ট্রাস্ট ব্যাংকের ট্রাস্টপোর্ট কানেক্ট সেবা চালু