নিউজ ডেক্স
আরও খবর
শুরু হচ্ছে প্রিমিয়ার লিগ, প্রথম ম্যাচেই নামছে আর্সেনাল
বাংলাদেশের বিপক্ষে এক বদল নিয়ে দ্বিতীয় টেস্টে নামছে অস্ট্রেলিয়া
বিশ্বকাপ ফাইনালের মারপিট করে আর্জেন্টিনার পারেদেস ১০, মলিনা ৭ ম্যাচ নিষিদ্ধ
মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অপরাধে ওয়ার্নারের সাজা
ম্যানচেস্টার সিটি ছেড়ে বার্সেলোনায় রদ্রি
টেস্টে ফিরেই দেবদূতের ১৩১, শ্রীলঙ্কায় চালকের আসনে ভারত
নারী হকির উন্নয়নে কুমিল্লায় শুরু হচ্ছে ‘অপরাজেয় আলো’ প্রশিক্ষণ ক্যাম্প
নকআউটে কেপ ভার্দেকে পেল আর্জেন্টিনা, কবে-কখন সেই ম্যাচ?
ড্রয়ের হ্যাটট্রিক করে নকআউটের টিকিট কেটে ফেলেছে অঘটনঘটনপটীয়সী কেপ ভার্দে। এই গ্রুপ থেকে উরুগুয়ে বিদায় নিয়েছে। যার ফলে কেপ ভার্দে গিয়ে পড়েছে আর্জেন্টিনার সামনে।
আজ সকালে সৌদি আরবের সঙ্গে গোলশূন্য ড্র করেছে ভোজিনিয়ার দল। ওদিকে উরুগুয়ে ১-০ গোলে হেরেছে স্পেনের কাছে।
ম্যাচের আগে ২ বারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ের সামনে সমীকরণটা ছিল এমন, সৌদি আর কেপ ভার্দের ম্যাচ যদি ড্র হয়, তাহলে স্পেনের বিপক্ষে একটা ড্র হলেই হতো তাদের। কিন্তু কোচ মার্সেলো বিয়েলসার দল রীতিমতো হেরেই বসল!
আর তাতেই নিশ্চিত হয়ে গেছে তাদের বিশ্বকাপ থেকে বিদায় নেওয়াটা। সঙ্গে সঙ্গে কপাল খুলে গেছে কেপ ভার্দের।
ওদিকে আর্জেন্টিনা আগেই গ্রুপ জে-র শীর্ষ দল হিসেবে রাউন্ড অব ৩২-এ উঠে গেছে। আলজেরিয়া ও অস্ট্রিয়াকে হারিয়ে তারা এই জায়গা নিশ্চিত করেছে। ২০২২ সালের বিশ্বচ্যাম্পিয়নরা এখন গ্রুপ এইচ-এর রানার্স আপ দলের মুখোমুখি হবে। সেই হিসেবে কেপ ভার্দেকে পেয়ে গেছেন লিওনেল মেসিরা।
আর্জেন্টিনা ও কেপ ভার্দের এই ম্যাচ হবে আগামী ৪ জুলাই। সেদিন মিয়ামি স্টেডিয়ামে এই ম্যাচ হবে বাংলাদেশ সময় রাত ৪টা বাজে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।