ধানের শীষের পাশাপাশি মাথাল ও খেজুর গাছ মার্কায় ভোট চাইলেন তারেক রহমান – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ২৩ জানুয়ারি, ২০২৬
৫:৫১ পূর্বাহ্ণ
97 ভিউ

ধানের শীষের পাশাপাশি মাথাল ও খেজুর গাছ মার্কায় ভোট চাইলেন তারেক রহমান

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ জানুয়ারি, ২০২৬ | ৫:৫১ 97 ভিউ
নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল এলাকায় বিএনপি আয়োজিত সমাবেশে অংশ নিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। সেখানে ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি আসনের মধ্যে ধানের শীষের চার প্রার্থীর পক্ষে ভোট চাওয়ার পাশাপাশি আসন সমঝোতা হওয়া অন্য দুই দলের প্রার্থীর মার্কায়ও ভোট চান তিনি। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত পৌনে ১১টায় ব্রাহ্মণবাড়িয়া জেলার কট্টাপাড়া মাঠে আয়োজিত নির্বাচনি সমাবেশে তিনি ‘খেজুর গাছ’ ও ‘মাথাল’ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। তারেক রহমান বলেন, ১৯৭১ সালে বাংলাদেশের মানুষ যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছিল। কিন্তু গত ১৫ বছর মানুষকে ভোটের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। শুধু ভোট নয়, কেড়ে নেওয়া হয়েছিল বাকস্বাধীনতাও। তথাকথিত নির্বাচনে জনগণ ভোট দেওয়ার সুযোগ পায়নি। তিনি বলেন, এই ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য বহু মানুষ জীবন দিয়েছে। শুধু ব্রাহ্মণবাড়িয়াতেই শহীদ হয়েছেন অন্তত ১৫ জন। ২০২৪ সালের ৫ আগস্টের আন্দোলনের কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, সেদিন দলমত নির্বিশেষে দেশের মানুষ রাজপথে নেমে এসেছিল। তখনই স্বৈরাচার দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়। নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, দেশের ভেতরের পাশাপাশি বিদেশেও ভোট নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। বিশেষ করে প্রবাসী বাংলাদেশিদের পোস্টাল ভোটারদের নিয়েও গভীর চক্রান্ত চলছে। সবাইকে এ বিষয়ে সতর্ক থাকতে হবে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফিট শরীরেও লুকিয়ে থাকতে পারে উচ্চ কোলেস্টেরল অরক্ষিত আকাশ, নীরব কর্তৃপক্ষ আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, বোমা বিস্ফোরণ কমল জিডিপির গতি, শিল্প খাতে ঋণাত্মক প্রবৃদ্ধি যে ১০ শ্রেণির মানুষের ওপর রাসুল (সা.)-এর লানত মাদ্রিদে পৌঁছাল বিশ্বকাপজয়ী স্পেন দল সাতক্ষীরায় মাছের ঘেরে মিলল শিবির কর্মীর বিবস্ত্র মরদেহ, হ্যাকস ব্লেড ও বৈদ্যুতিক তার উদ্ধার ‘হৃদরোগে’ ২ বছরে কারাবন্দির মৃত্যু ৩৪২, পুলিশ হেফাজতে ৩০: গোপন করা হলো রাজনৈতিক পরিচয় ২৪ ঘণ্টায় হামে প্রাণ গেল আরও ৫ শিশুর, ৮ শত ছুঁইছুঁই ‘জুলাইয়ের পর প্রথম গুম’, মিরাজ শেখকে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় তারেক সরকারের প্রতি এইচআরডব্লিউ ব্যারিকেড ভেঙে পার্লামেন্ট অভিমুখে তেলাপোকারা, ইন্টারনেট-মেট্রো বন্ধ দিল্লিতে ফাইনালে ১২০ মিনিট খেলে একটি শটও অন টার্গেটে নিতে পারেনি আর্জেন্টিনা মেসি কাঁদলেন, কাঁদালেন শতকোটি ভক্তকে টেস্ট-ওয়ানডেতে হারের পর টি-টোয়েন্টি সিরিজ জয় বাংলাদেশের ৫ জেলায় নতুন করে বন্যা পরিস্থিতির শঙ্কা সরকারি কর্মচারীদের গাড়ির রক্ষণাবেক্ষণ ব্যয় কমানো থামালো কোন শক্তি? নতুন পাসপোর্টে যা যা পরিবর্তন আনা হচ্ছে বিনা বাধায় ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকতে পারবেন কর কর্মকর্তারা হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু সবচেয়ে ব্যয়বহুল বিশ্বকাপ ফাইনাল, এক টিকিটের দাম কত জানেন?