ধর্ষণ মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন ক্রিকেটার তোফায়েল – বর্ণমালা টেলিভিশন

ধর্ষণ মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন ক্রিকেটার তোফায়েল

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ ফেব্রুয়ারি, ২০২৬ | ৫:৪৩ 97 ভিউ
বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের অভিযোগে করা মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন ক্রিকেটার তোফায়েল আহমেদ রায়হান। রোববার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮ এর বিচারক মো. আব্দুল মোক্তাদির শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন। বাদীপক্ষের আইনজীবী জাকির হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আসামি আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। এ সময় রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করলেও আদালত পাঁচ হাজার টাকা মুচলেকায় তাকে জামিন দেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বছরের জানুয়ারি মাসে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তোফায়েলের সঙ্গে ভুক্তভোগী তরুণীর পরিচয় হয়। পরে মেসেঞ্জারে নিয়মিত যোগাযোগের মাধ্যমে তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। এক পর্যায়ে আসামি বিয়ের আশ্বাস দিয়ে সম্পর্ক গড়ে তোলেন বলে অভিযোগ করা হয়। গত ৩১ জানুয়ারি ঘোরাঘুরির কথা বলে ওই তরুণীকে গুলশানের একটি হোটেলে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করা হয়। পরে বিয়ের আশ্বাস দিয়ে একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি করা হয় বলেও অভিযোগে বলা হয়েছে। ঘটনার পর ভুক্তভোগী তরুণী গত বছরের ১ আগস্ট গুলশান থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে গুলশান থানার উপপরিদর্শক (এসআই) মো. সামিউল ইসলাম গত ৩০ নভেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেন। মামলা দায়েরের পর আসামি উচ্চ আদালত থেকে আগাম জামিনে ছিলেন। পরে বিচারিক আদালতে আত্মসমর্পণ করে পুনরায় জামিন পান তিনি।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
টানা ৫ দিন বৃষ্টি হতে পারে যেসব জেলায় ৭২ ঘণ্টার মধ্যে ১০ জেলায় নতুন করে বন্যার শঙ্কা ভিয়েতনামে নৌকা উল্টে ১৫ ভারতীয় পর্যটকের মৃত্যু স্বস্তির জয় বাংলাদেশের বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানাল যুক্তরাষ্ট্র বন্যা ও পাহাড় ধসে মৃত্যু বেড়ে ৪৪, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ প্রেম করছেন শেহনাজ গিল বৃষ্টির প্রভাব বাজারে: সপ্তাহ ব্যবধানে প্রায় সব সবজির দাম বেড়েছে জেট ফুয়েলের দাম কমেছে প্রতি লিটারে ১৯ টাকা ২২ পয়সা চলতি বছরে সড়ক দুর্ঘটনায় ৩৬০ শিক্ষার্থী নিহত ডিসেম্বরে দেশে ফিরে নেতাকর্মীসহ ‘আত্মসমর্পণের পরিকল্পনা’ হাসিনার হাওরে গোসলে নেমে পর্যটক নিখোঁজ বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা স্থগিত নয় সিলেট শিক্ষাবোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা ইরান আমাকে হত্যা করলে, নজিরবিহীন ‘বোমা হামলা’ হবে: ট্রাম্প খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার আইআরজিসি প্রধানের ভিডিও কাঁপিয়েছিল দেশ, বছর পার হলেও শুরু হয়নি বিচার যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় হুমকিতে ২০২৭ সালের তেলের বাজার দুই দফা কমার পর আবারও বাড়ল স্বর্ণের দাম কক্সবাজারে ২০০ গ্রাম প্লাবিত, পানিবন্দি ৬ লাখ মানুষ