দ্রুত সংস্কার করে নির্বাচন না দিলে জাতি সংকটে পড়বে – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ১০ মে, ২০২৫
১১:০৫ পূর্বাহ্ণ
147 ভিউ

দ্রুত সংস্কার করে নির্বাচন না দিলে জাতি সংকটে পড়বে

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ মে, ২০২৫ | ১১:০৫ 147 ভিউ
দ্রুত নির্বাচন দিয়ে ড. ইউনুসকে সরে যাওয়া উচিত। তা না হলে জাতি রাজনৈতিক সংকটে পড়বে বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী সমমনা জোটের শীর্ষ নেতা ও বাংলাদেশের সাম্যবাদী দল (এমএল) এর সাধারণ সম্পাদক ডা. সৈয়দ নূরুল ইসলাম। শুক্রবার বিকালে ঢাকার নবাবগঞ্জের খানেপুর বাজারে দলীয় কর্মী সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশে নুরুল ইসলাম বলেন, দেশের মানুষ আজ বড় কঠিন সময় পার করছে। মানুষের চাওয়া ও মনের ভাষা না বুঝলে সে সরকার জনগণের কল্যাণ করতে পারে না। তাই জুলাই গণঅভ্যুত্থান ফ্যাসিবাদের পতনের মধ্য দিয়ে যে সরকার গঠিত হয়েছে সেটা অবশ্যই অরাজনৈতিক। সময়ের প্রয়োজনে সেদিন সব দলের ঐক্যমত্যের ভিত্তিতে এ সরকার রাষ্ট্র ক্ষমতায় বসেছে। তারা আজ রাজনৈতিক দলগুলোর কোনো মতামত না নিয়েই দেশের সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলতে করিডর অনুমোদন দেওয়ার পায়তারা করছে। কর্মী সমাবেশে সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক বলেন, সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদকে সেভ এক্সিট দিয়ে চুনোপুঁটিদের ওপর শাস্তি চাপিয়ে দেয়া হচ্ছে। এটাও এক ধরনের বৈষম্য। এ বিষয়ে আরও গভীরে হাঁটতে হবে। খুনি হাসিনার আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে দেশের ভেতরে বাহিরে নানা নাটক মঞ্চায়িত করা হচ্ছে। এসব বিষয়ে সব দলকে ঐকমত্য হয়ে সর্তকতা অবলম্বন করতে হবে। এ সময় তিনি আরও বলেন, দেশকে অস্থিতিশীল করে নির্বাচন বিলম্বিত করতে একটি অপশক্তি পায়তারা করছে। ড. ইউনুস আপনি সম্মানিত মানুষ। সেই সম্মান রক্ষা করেই নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা দিয়ে বিদায় নিন। সৈয়দ নুরুল ইসলাম বলেন, পাকিস্তান ও ভারতের মধ্যে হামলা ভয়াবহ যুদ্ধের ইঙ্গিত বহন করছে। প্রতিবেশী রাষ্ট্র হিসেবে সে প্রভাব এড়াতে আগে থেকেই বিচক্ষণতার পরিচয় দিয়ে সাবধান থাকতে হবে। আগামী দিনে দলের নেতাকর্মীদের জনগণের পাশে থেকে সব সংকট মোকাবেলায় কাজ করার আহ্বান জানান তিনি। নয়নশ্রী ইউনিয়ন সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক মো. বাদল হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পলিটব্যুরোর সদস্য সুরাইফুল ইসলাম মাহফুজ, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মাহবুব রহমান, নূর উদ্দিন ঢালী, ডা. সিদ্দিকুর রহমান মোল্লা, শেখ মাইনুদ্দিন, কামরুল হাসান, নকুল চন্দ্র মণ্ডল প্রমুখ।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
১ কোটি কর্মসংস্থানের সরকারি মূলা ও বাস্তবতা: বিশ্বব্যাংক বলছে কর্মহীন হবেন ৬ লাখ মানুষ, বাড়বে দারিদ্র ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চার ঘন্টা যানজটে আটকে অ্যাম্বুলেন্সেই রোগীর মৃত্যু বিশ্বব্যাংকের প্রতিবেদন: এক বছরে দারিদ্র্যসীমার নিচে নেমে গেছে ১৪ লাখ মানুষ আবেগঘন বার্তায় শ্রমিকদের কাছে ক্ষমা চেয়ে কারখানা বন্ধ ঘোষণা: ‘টিকিয়ে রাখার অনেক চেষ্টা করেছি, পারলাম না’ বিষাদময় গ্রীষ্ম পার করার পর এখন মেসির সামনে কী? থার্ড টার্মিনাল: ৯৯.৯১% কাজ শেষ হলেও ব্যয় বাড়ানো হচ্ছে ৯০২ কোটি টাকা রাজনীতি থেকে ধর্ম- অনলাইনে মত প্রকাশে ভয়: ঝুঁকিতে সাংবাদিকতা-বাকস্বাধীনতা নারায়ণগঞ্জে হারিয়ে যাচ্ছে একের পর কিশোরী, নিখোঁজ অর্ধ শতাধিক ভেনেজুয়েলার তেল-সম্পদ যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিলেন অন্তর্বর্তী প্রেসিডেন্ট, ট্রাম্পের সন্তোষ প্রকাশ রাশিয়ার মিগ-২৯ থেকে চীনা জে-১০: গল্পটি সক্ষমতার, মিথ্যা এবং ধোঁকাবাজিরও বাণিজ্যে ভারত-নির্ভরতা বাড়ছেই, দুই বছরে বাণিজ্য ঘাটতি আরও প্রকট পায়রা ও আদানিকে রেকর্ড ক্যাপাসিটি চার্জ প্রদান: গত অর্থবছরে কেন এত বেশি দিতে হলো? একটির খরচে ৫টি মেট্রো নির্মাণ সম্ভব হচ্ছে না: লাইন-২ রুটে খরচ ৬০ হাজার কোটি টাকার বেশি যুক্তরাজ্যে আশ্রয়ের নামে এলজিবিটি কোটায় আবেদনের শীর্ষে পাকিস্তান, দ্বিতীয় বাংলাদেশ পটিয়ায় পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে স্বর্ণালঙ্কার ও পৌনে আট লাখ টাকা লুট জাতীয় চার নেতার ম্যুরালকে ‘অপ্রয়োজনীয়’ উল্লেখ করে অপসারণ, ইউএনওর ওপর ক্ষুব্ধ বীর মুক্তিযোদ্ধারা প্রশাসনের নাকের ডগায় সিলগালা করা ৯ লাখ ঘনফুট বালু গায়েব! পাচারে জড়িত স্থানীয় জনপ্রতিনিধিরা চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিক অ্যাসোসিয়েশনের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। সৌদিতে আগুনে পুড়ে নিহত আত্রাইয়ের ৭ প্রবাসীর জানাজা সম্পন্ন পুকুর থেকে কিশোরীর মরদেহ উদ্ধার, পানিতে ডোবার লক্ষণ মেলেনি