নিউজ ডেক্স
আরও খবর
শুরু হচ্ছে প্রিমিয়ার লিগ, প্রথম ম্যাচেই নামছে আর্সেনাল
বাংলাদেশের বিপক্ষে এক বদল নিয়ে দ্বিতীয় টেস্টে নামছে অস্ট্রেলিয়া
বিশ্বকাপ ফাইনালের মারপিট করে আর্জেন্টিনার পারেদেস ১০, মলিনা ৭ ম্যাচ নিষিদ্ধ
মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অপরাধে ওয়ার্নারের সাজা
ম্যানচেস্টার সিটি ছেড়ে বার্সেলোনায় রদ্রি
টেস্টে ফিরেই দেবদূতের ১৩১, শ্রীলঙ্কায় চালকের আসনে ভারত
নারী হকির উন্নয়নে কুমিল্লায় শুরু হচ্ছে ‘অপরাজেয় আলো’ প্রশিক্ষণ ক্যাম্প
দ্বিতীয় ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে আজ শনিবার (৫ জুলাই) দ্বিতীয় ওয়ানডেতে টসে জিতেছে বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তারা আগে ব্যাটিং নিয়েছে। তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে স্বাগতিক শ্রীলংকা। সিরিজ বাঁচাতে আজকের এই ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে।
কলম্বোর প্রথম ওয়ানডে ম্যাচের একাদশ থেকে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ দল। উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন কুমার দাসের পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন মিডল অর্ডার ব্যাটার শামীম হোসেন।
এছাড়া ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে বিশ্রাম দেওয়া হয়েছে প্রথম ম্যাচে ৪ উইকেট নেওয়া তাসকিন আহমেদকে। ডানহাতি এই পেসারের বদলে দলে এসেছেন আরেক ডানহাতি পেসার হাসান মাহমুদ।
অপরদিকে সফরকারীদের মতো শ্রীলংকার একাদশেও পরিবর্তন দুটি। আগের ম্যাচে স্পিনে বাংলাদেশকে কুপোকাত করা স্বাগতিকরা, এবার স্পিনে আরও বাড়িয়েছে শক্তি।
পেস বোলিং অলরাউন্ডার মিলান রাত্নায়াকের জায়গায় একাদশে ফিরেছেন বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার দুনিথ ওয়েলালাগে। এছাড়া ইশান মালিঙ্গার জায়গায় এসেছেন অভিজ্ঞ পেসার দুশমান্থ চামিরা।
প্রেমাদাসায় টস জিতলে আগে ব্যাট করা যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে। এই সিরিজের আগে শেষ চার ম্যাচে প্রেমাদাসা স্টেডিয়ামে ভারত-অস্ট্রেলিয়ার মতো দলকে হারিয়েছে লংকানরা। চলমান সিরিজের প্রথম ম্যাচেও একই বিষয়ের প্রতিফলন ঘটেছে। প্রতিটিতে টস জিতে ব্যাটিং নিয়েছে শ্রীলংকা।
বিশেষ করে সন্ধ্যার পর এখানে শিশির জমে। ফলে, স্পিনাররা বেশ সুবিধা পায়। বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডেতে আবারও এটিও প্রমাণ করেছে লংকান স্পিনাররা। ৩ স্পিনার কামিন্দু মেন্ডিস, ওয়ানিন্দু হাসারাঙ্গা ও মহেশ থিকশানা তুলে নিয়েছে বাংলাদেশের ৮ উইকেট।
বাংলাদেশ অধিনায়ক মিরাজ বলেন, ‘আগের ম্যাচের ভুলগুলো যাতে এই ম্যাচে না হয় সেদিকে আমাদের মনোযোগ থাকবে। আমরা এই ম্যাচে জয়ের দিকেই সব নজর দেব। আশা করি দারুণ একটি ম্যাচ উপহার দিতে পারব।’
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান, পারভেজ হোসেন, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস (উইকেটরক্ষক), তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), জাকের আলী, তানজিম হাসান, তাসকিন আহমেদ, তানভীর ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
শ্রীলংকা একাদশ: নিশান মাদুশকা, পাথুম নিসাঙ্কা, কুসাল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, চারিথ আসালাঙ্কা, জানিথ লিয়ানাগে, দুনিথ ওয়েলালাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহিশ থিকশানা, দুশমান্থ চামিরা, আসিথা ফার্নান্দো।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।