দেম্বেলের গোলে ‘প্রতিশোধ’, আর্সেনালকে হারিয়ে এগিয়ে পিএসজি – বর্ণমালা টেলিভিশন

দেম্বেলের গোলে ‘প্রতিশোধ’, আর্সেনালকে হারিয়ে এগিয়ে পিএসজি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ এপ্রিল, ২০২৫ | ১০:৫৪ 123 ভিউ
দুই দল এর আগে আরও একবার মুখোমুখি হয়েছিল এবারের চ্যাম্পিয়ন্স লিগে। সে লড়াইয়ে শেষ হাসিটা আর্সেনালই হেসেছিল। তবে সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ মঞ্চে এসে আলোটা কেড়ে নিল পিএসজি, লিগ পরবের সে হারের প্রতিশোধটা নিলেন উসমান দেম্বেলে, করলেন দারুণ এক গোল। গোলরক্ষক জিয়ানলুইজি ডনারুমা যা করেছেন, এরপর তাকেও পার্শ্বচরিত্র হিসেবে দেখা যায় না। দুজনের কৃতিত্বের মিশেলে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে আর্সেনালকে ১-০ গোলে হারিয়ে দিয়েছে পিএসজি। তাতে ফাইনালের পথে এক ধাপ এগিয়েও গিয়েছে দলটা। দুই দলকে আলাদা করে দিয়েছে যে গোলটা, সেটা একটু আলসেমি করে থাকলে মিসও করে থাকতে পারেন আপনি। গোলটা হয়েছে ম্যাচের ৪ মিনিটের মাথায়। এমিরেটসে তখনও হয়তো দর্শকরা ধাতস্থ হয়ে বসতে পারেননি, আপনিও হয়তো টিভি বা পিসি অন করে খেলাটা দেখতে শুরুও করতে পারেননি। গোলের পাশে নামটা উসমান দেম্বেলের। তবে চলতি মৌসুমের ব্যালন ডি’অরের আলাপে থাকা এই ফরোয়ার্ড নন, গোলের মূল কৃতিত্বটা দিতে হবে খিচা কাভারাৎস্খেলিয়াকে। বাম পাশ ধরে আক্রমণে উঠে এসে ডিফেন্ডার টেনে এনেছেন নিজের কাছে, রক্ষণরেখার নিচে অনেকটা ফাঁকায় দাঁড়ানো দেম্বেলেকে খুঁজে পেয়েছেন এরপর। বাকি কাজটা করেছেন ফরাসি ফরোয়ার্ড। দুই মৌসুম আগে পিএসজিতে যোগ দেওয়া এই ফরোয়ার্ড এরপর বাম পায়ের দারুণ এক শটে পরাস্ত করেন স্বাগতিক গোলরক্ষক দাভিদ রায়াকে। ওই এক গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় পিএসজি। আর্সেনাল রিয়াল মাদ্রিদের বিপক্ষে যেমন ছড়ি ঘুরিয়েছিল, কাল নিজেদের মাঠে যেন রইল তার ছায়া হয়ে। পুরো ম্যাচে শট করতে পারল পাঁচটা, তাও আবার সেভ করলেন গোলরক্ষক ডনারুমা। পিএসজি রক্ষণেও খাবি খেয়েছে আর্সেনাল। একবার অবশ্য জালে জড়িয়েছিল বল। আগের রাউন্ডে জোড়া ফ্রি কিক গোল করে আলো কেড়ে নেওয়া ডেকলান রাইস গতকালও চলে এসেছিলেন আলোচনায়। তার দারুণ ফ্রি কিক থেকে পিএসজির জালে বল পাঠিয়েছিলেন মিডফিল্ডার মিকেল মেরিনো, আনন্দে ভাসিয়েছিলেন এমিরেটসে হাজির স্বাগতিক দর্শকদের। তবে বাধ সাধল সেমি অটোমেটেড প্রযুক্তি। সঙ্গে সঙ্গেই জানান দিল, বলে মাথা ছুঁইয়েছেন যখন, মিকেল মেরিনো তারও অনেক আগেই ছিলেন অফসাইডে। গোলটা হিসেবে এলো না যার ফলে। হাঁফ ছেড়ে বাঁচে পিএসজি। অধরা সে গোলটা পেতে পিএসজি হন্যে হয়ে আক্রমণ শানিয়েছে। একের পর এক আক্রমণ গিয়ে থেমে গেছে ডনারুমার কাছে। শেষ দিকে অবশ্য গোল হজমও করে বসতে পারত আর্সেনাল। ব্র্যাডলি বারকোলা ৮৩ মিনিটে আক্রমণে উঠে এসে আর্সেনাল গোলরক্ষককে একাই পেয়ে গিয়েছিলেন। এরপর তিনি যে শটটা নিলেন, তা লক্ষ্যের বাইরে দিয়ে বেরিয়ে গেল। আরেক বদলি গনসালো রামোসের শট গিয়ে লাগে বারপোস্টে। ফলে পিএসজি গোল পায়নি আর। আর ব্লকবাস্টার দ্বিতীয় লেগের আভাস দিয়ে শেষ হয় চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লড়াইটা।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চরম বিদ্যুৎ বিপর্যয়ে হিমাগারে পচছে বিপুল পরিমাণ আলু, গাড়ি ভরে ফেলে দিতে হচ্ছে প্রতিদিনই মধ্যপ্রাচ্য থেকে ২০ হাজার পাকিস্তানিকে ঘাড় ধাক্কা দিয়ে বহিষ্কার অর্থমন্ত্রী: বিদ্যুৎ ও গ্যাসের সংকট সরকারের নিয়ন্ত্রণে নেই গ্রামের রাস্তা মেরামতে ৮০টি কম্পিউটার, ৩০ লাখের সফটওয়্যার: পরামর্শকের ১৪ কোটি, লাগবে ১৪০টি বাইক-জিপ বিদ্যুৎহীন চমেক হাসপাতালে স্থবির চিকিৎসা, দুর্ভোগে রোগীরা গুলিস্তানে চাঁদাবাজ সিন্ডিকেট ‘দরবেশ চক্র’: দফায় দফায় টাকা দিয়ে বিপর্যস্ত ব্যবসায়ীরা রূপপুরের শুধু প্রথম ইউনিট থেকেই রাষ্ট্রের সাশ্রয় হবে ১০০ কোটি ডলারের বেশি মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় উচ্ছ্বসিত জারদারি, পাকিস্তান সফরের আমন্ত্রণ সিরিয়ায় ইসরায়েল-তুরস্ক উত্তেজনা: পশ্চিম এশিয়ায় কি নতুন এক ফ্রন্ট খুলছে? কারাবন্দি সাবেক পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খানকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে ১০-১২ বার লোডশেডিং: অন্ধকারে ডুবছে চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দর, ভোগান্তিতে অতিষ্ঠ যাত্রীরা শেখ হাসিনার সময় বিরোধিতা করা হলেও এখন কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির নির্দেশ তারেক সরকারের স্বস্তি নেই রাজধানীর বাজারে: মাছ-মুরগি-ডিমে দিশেহারা নিম্ন ও মধ্যবিত্ত কৃষিমন্ত্রীর ‘উদ্বৃত্ত মজুদ’ দাবি অথচ সারের বাজার সিন্ডিকেটের দখলে, বস্তাপ্রতি অতিরিক্ত গুণতে হচ্ছে ৬০০ টাকা দুর্ভিক্ষের সকল লক্ষণ দৃশ্যমান কৃষি ও উৎপাদন ব্যবস্থায়: তবে কি সেদিকেই এগোচ্ছে বাংলাদেশ? ৫ আগস্টের পর বাংলাদেশের সংবাদমাধ্যমগুলো যেভাবে নতুন রাজনৈতিক যুদ্ধক্ষেত্রে পরিণত হলো শুরু হচ্ছে প্রিমিয়ার লিগ, প্রথম ম্যাচেই নামছে আর্সেনাল বাংলাদেশের বিপক্ষে এক বদল নিয়ে দ্বিতীয় টেস্টে নামছে অস্ট্রেলিয়া বিশ্বকাপ ফাইনালের মারপিট করে আর্জেন্টিনার পারেদেস ১০, মলিনা ৭ ম্যাচ নিষিদ্ধ ৫ আগস্টের পর পঙ্গু শিল্পখাত: ২ বছরে মোট কত কারখানা বন্ধ ও কত শ্রমিক হলেন বেকার?