দুই ম্যাচের সূচি ঘোষণা করল আর্জেন্টিনা – বর্ণমালা টেলিভিশন

দুই ম্যাচের সূচি ঘোষণা করল আর্জেন্টিনা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ এপ্রিল, ২০২৬ | ৫:১০ 71 ভিউ
২০২৬ বিশ্বকাপের প্রস্তুতিতে নতুন করে দুই ম্যাচের সূচি ঠিক করেছে ডিফেন্ডিং বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ১১ জুন পর্দা উঠবে ফুটবল বিশ্বকাপের ২৩তম আসরের। তার আগে ৬ জুন হন্ডুরাস এবং ৯ জুন আইসল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচে লড়বে আর্জেন্টিনা। ইউরোপীয় দেশটিকে বেছে নেওয়ার মাধ্যমে স্কালোনির দল প্রথমবার বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে মহাদেশটির কোনো দলের মুখোমুখি না হওয়ার নজির থেকে রক্ষা পাবে। গতকাল (বৃহস্পতিবার) আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন মেসি-আলভারেজদের আসন্ন দুটি ম্যাচের সূচি প্রকাশ করেছে। ৬ জুন হন্ডুরাসের বিপক্ষে তাদের ম্যাচটি হবে টেক্সাসের এজিস কাইল ফিল্ডে। কলেজ স্টেশনের ওই মাঠে দর্শক ধারণক্ষমতা ১ লাখ ২ হাজার। তিনদিন পর আলাবামার অবার্ন জর্ডান-হারে স্টেডিয়ামে মুখোমুখি হবে আর্জেন্টিনা-আইসল্যান্ড। সর্বশেষ মার্চ উইন্ডোতে দুটি প্রীতি ম্যাচ খেলেছে আর্জেন্টিনা। যার মাধ্যমে বিশ্বকাপের আগে তারা স্বদেশি সমর্থকদের কাছ থেকে বিদায় নিলো। বুয়েন্স আয়ার্সে হওয়া প্রথম ম্যাচে মৌরিতানিয়ার বিপক্ষে ২-১ ব্যবধানে জিতলেও শিষ্যদের পারফরম্যান্সে সন্তুষ্ট ছিলেন না কোচ স্কালোনি। একইসঙ্গে প্রত্যাশা অনুযায়ী খেলতে না পারায় নিজের হতাশা লুকাননি গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। তবে দু’দিন পর জাম্বিয়ার বিপক্ষে সেই হতাশা ঝেড়ে ৫-০ ব্যবধানের বড় জয় পায় আলবিসেলেস্তেরা। এদিকে, বিশ্বকাপের আগে মৌরিতানিয়া ও জাম্বিয়ার বিপক্ষে খেলে প্রস্তুতি সারায় তোপের মুখে পড়েন আর্জেন্টিনার কোচ স্কালোনি। তার সংবাদ সম্মেলনে হুট করে ঢুকে এক ফুটবলভক্ত বিশ্বকাপে শক্তিশালী দলের বিপক্ষে খেলতে হবে বলে সতর্ক করে দেন। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ টুর্নামেন্টের আগে দুর্বল প্রতিপক্ষের সঙ্গে খেলে কী লাভ, সেই প্রশ্ন ভক্ত-সমর্থকদের মনে আগে থেকেই ছিল। সেই প্রশ্নের উত্তর দেননি স্কালোনি। তবে তিনি নিশ্চিত করেছেন, শেষ দুটি ম্যাচে খেলোয়াড়দের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে দল সাজাতে যাচ্ছেন তিনি। মে মাসে চূড়ান্ত করা হবে বিশ্বকাপের দল। আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। ‘জে’ গ্রুপে থাকা আর্জেন্টিনার বিশ্বকাপ শুরু হবে আলজেরিয়ার বিপক্ষে ১৬ জুন। এরপর ২২ ও ২৭ জুন তাদের খেলা যথাক্রমে অস্ট্রিয়া ও জর্ডানের বিপক্ষে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ডিসেম্বরে দেশে ফিরে নেতাকর্মীসহ ‘আত্মসমর্পণের পরিকল্পনা’ হাসিনার হাওরে গোসলে নেমে পর্যটক নিখোঁজ বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা স্থগিত নয় সিলেট শিক্ষাবোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা ইরান আমাকে হত্যা করলে, নজিরবিহীন ‘বোমা হামলা’ হবে: ট্রাম্প খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার আইআরজিসি প্রধানের ভিডিও কাঁপিয়েছিল দেশ, বছর পার হলেও শুরু হয়নি বিচার যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় হুমকিতে ২০২৭ সালের তেলের বাজার দুই দফা কমার পর আবারও বাড়ল স্বর্ণের দাম কক্সবাজারে ২০০ গ্রাম প্লাবিত, পানিবন্দি ৬ লাখ মানুষ টানা বৃষ্টিতে তলিয়ে গেছে হাতিয়ার ৮০ গ্রাম, পানিবন্দী ৫০ হাজার মানুষ ২ লাখ ৪২ হাজার অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া কৃষকের কষ্টের ধানে মিলারের চড়া মুনাফা তত্ত্বাবধায়ক সরকার ও গণভোট ব্যবস্থা ফিরল প্রকাশের আগেই প্রাথমিক বৃত্তির ফল ‘ফাঁস’, তদন্ত কমিটি গঠন মার্কিন হামলায় বুশেহরে আইআরজিসির অ্যারোস্পেস স্থাপনায় আগুন মধ্যপ্রাচ্যে একাধিক মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে দেশে ১১ মৃত্যু, হাইকোর্টে রিট চীনে কারখানায় আগুন, নিহত ২৮ মাঝ আকাশে আর্জেন্টাইন পাইলটের আত্মহত্যা