নিউজ ডেক্স
আরও খবর
এবার অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ব্যবধানে বিধ্বস্ত বাংলাদেশ
ঐতিহাসিক জয় থেকে শোচনীয় হার: অস্ট্রেলিয়ার মাটিতে মুদ্রার দুই পিঠ দেখলো বাংলাদেশ
শুরু হচ্ছে প্রিমিয়ার লিগ, প্রথম ম্যাচেই নামছে আর্সেনাল
বাংলাদেশের বিপক্ষে এক বদল নিয়ে দ্বিতীয় টেস্টে নামছে অস্ট্রেলিয়া
বিশ্বকাপ ফাইনালের মারপিট করে আর্জেন্টিনার পারেদেস ১০, মলিনা ৭ ম্যাচ নিষিদ্ধ
মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অপরাধে ওয়ার্নারের সাজা
ম্যানচেস্টার সিটি ছেড়ে বার্সেলোনায় রদ্রি
দুঃস্বপ্ন পিছু ছাড়ছে না উইন্ডিজের
ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজেও হোয়াইটওয়াশ হয়ে দুঃস্বপ্নের ইংল্যান্ড সফর শেষ করল ওয়েস্ট ইন্ডিজ। মঙ্গলবার রাতে সাউদাম্পটনে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে ৩৭ রানে হারিয়েছে ইংল্যান্ড।
প্রায় চার বছর পর এই সংস্করণে কোনো দলের বিপক্ষে ৩-০ ব্যবধানে সিরিজ জিতল ইংল্যান্ড। এর আগে ওয়ানডে সিরিজও ৩-০ ব্যবধানে জেতে স্বাগতিকরা।
দুই সিরিজ মিলিয়ে ওয়েস্ট ইন্ডিজকে ৬-০ ব্যবধানে হারিয়ে ইংল্যান্ডের সাদা বলের অধিনায়ক হিসাবে যাত্রা শুরু করলেন হ্যারি ব্রুক। শেষ ম্যাচের নায়ক বেন ডাকেট। ৪৬ বলে ৮৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেন এই বাঁ-হাতি ওপেনার।
আরেক ওপেনার জেমি স্মিথ ২৬ বলে করেন ৬০ রান। ১২০ রানের উদ্বোধনী জুটির পর শেষদিকে জ্যাকব বেথেল (১৬ বলে ৩৬*) ও ব্রুকের (২২ বলে ৩৫*) ক্যামিও ইনিংসে তিন উইকেটে ২৪৮ রানের পাহাড় গড়ে ইংল্যান্ড।
জবাবে রভম্যান পাওয়েলের ৪৫ বলে ৭৯* রানের টর্নেডো ইনিংসের পরও আট উইকেটে ২১১ রানের বেশি করতে পারেনি উইন্ডিজ।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।