দায়িত্ব নিয়েই সুর নরম করলেন ভেনেজুয়েলা অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট – বর্ণমালা টেলিভিশন

দায়িত্ব নিয়েই সুর নরম করলেন ভেনেজুয়েলা অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ জানুয়ারি, ২০২৬ | ৯:০৭ 109 ভিউ
সুপ্রিম কোর্টের আদেশের পর ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েছেন ডেলসি রদ্রিগেজ। মাদুরোর সরকারের সময় ভাইস প্রেসিডেন্ট পদে কাজ করা ভেনেজুয়েলার এই নেতা নতুন দায়িত্বে এসেই তার সুর নরম করেছেন। রোববার রাতে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের পর মন্ত্রিসভার সঙ্গে প্রথম বৈঠক করেন রদ্রিগেজ। বৈঠক শেষে এক বিবৃতিতে তিনি জানান, তার সরকার যুক্তরাষ্ট্রে সঙ্গে সহযোগিতার ভিত্তিতে কাজ করতে আগ্রহী। ‘আন্তর্জাতিক আইনের কাঠামোর মধ্যে পারস্পরিক উন্নয়নের লক্ষ্যে আমাদের সঙ্গে সহযোগিতার ভিত্তিতে কাজ করার জন্য মার্কিন সরকারকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি’ বলেন ডেলসি রদ্রিগেজ। আন্তর্জাতিক আইন মেনে দু’দেশের মধ্যে সম্পর্ক উন্নয়ন ও শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করার লক্ষ্যে কাজ করবেন বলে জানিয়েছেন তিনি। এর আগে মার্কিন বাহিনীর হাতে মাদুরো আটক হওয়ার পর তাকে 'ভেনেজুয়েলার একমাত্র প্রেসিডেন্ট' হিসেবে বর্ণনা করে মুক্তি দাবি করেছিলেন ডেলসি রদ্রিগেজ। ভেনেজুয়েলাকে 'উপনিবেশে' পরিণত হতে দিবেন না বলেও ঘোষণা দিয়েছিলেন তিনি। মাদুরো সরকারের অনুগত হিসেবে পরিচিত তিনি। এদিকে, ভেনেজুয়েলার অন্তর্বতীকালীন প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়া ডেলসি রদ্রিগেজকে সতর্ক করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘সঠিকভাবে’ কাজ না করলে তাকে মাদুরোর চেয়েও বড় মূল্য দিতে হবে। সম্প্রতি মার্কিন সেনারা যেভাবে মধ্যরাতে হামলা চালিয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে বন্দি করে যুক্তরাষ্ট্রে নিয়ে এসেছেন, সেটি ঘিরে নিজ দেশেই সমালোচনার মুখে পড়েছেন ট্রাম্প। চীন, রাশিয়াসহ অনেক দেশ এ ঘটনায় নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা