তেহরানসহ একাধিক জায়গায় ফের জড়ো হচ্ছেন বিক্ষোভকারীরা – বর্ণমালা টেলিভিশন

তেহরানসহ একাধিক জায়গায় ফের জড়ো হচ্ছেন বিক্ষোভকারীরা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ জানুয়ারি, ২০২৬ | ৮:২৬ 96 ভিউ
টানা দুই রাতের ধারাবাহিক বিক্ষোভের পর শনিবার রাত থেকে আবারও ইরানের বিভিন্ন সড়কে মানুষ জড়ো হতে শুরু করেছেন। লন্ডনভিত্তিক ইরান সরকারের বিরোধী সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল এ সংক্রান্ত দুটি ভিডিও প্রকাশ করেছে। ভিডিওতে দেখা যায়, রাজধানী তেহরানের হেরাভি এলাকায় কয়েকশ বিক্ষোভকারী একত্র হয়েছেন। একই সঙ্গে তেহরানের পূর্বাঞ্চলীয় চিতগার এলাকাতেও উল্লেখযোগ্য সংখ্যক মানুষ জমায়েত করেন। সেখানে তারা ক্ষমতাচ্যুত ও নির্বাসিত শাহ শাসনের বিরোধিতা করে বিভিন্ন স্লোগান দেন। পাশাপাশি ‘গাজা নয়, লেবানন নয়— আমার জীবন ইরানের জন্য’ এমন স্লোগানও শোনা যায়। উল্লেখ্য, ইরান সরকার ফিলিস্তিনের গাজায় হামাস এবং লেবাননে হিজবুল্লাহকে সহায়তা দিয়ে থাকে। প্রতিবছর এসব সশস্ত্র গোষ্ঠীকে বিপুল অঙ্কের সামরিক সহায়তা প্রদান করে দেশটি। তবে ইরানের একাংশ জনগণ এই সহায়তা বন্ধের দাবি জানাচ্ছেন। তাদের বক্তব্য, বিদেশে অর্থ ব্যয়ের আগে দেশের অভ্যন্তরীণ অর্থনৈতিক সংকট সমাধানে সরকারকে মনোযোগী হতে হবে। সূত্র: ইরান ইন্টারন্যাশনাল

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা