তিন বছর পর টেস্ট দলে ফিরলেন এনামুল হক বিজয় – বর্ণমালা টেলিভিশন

তিন বছর পর টেস্ট দলে ফিরলেন এনামুল হক বিজয়

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ এপ্রিল, ২০২৫ | ১০:৩৩ 120 ভিউ
প্রায় তিন বছর পর টেস্ট দলে ফিরলেন এনামুল হক বিজয়। জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট টেস্ট চারদিনে হারার পর বুধবার দ্বিতীয় ও শেষ টেস্টের জন্য ১৫ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছে বিসিবি। চট্টগ্রামে সোমবার শুরু হবে দ্বিতীয় টেস্ট। শেষ অনেক দিন ধরেই ঘরোয়া ক্রিকেটে ফর্মে আছেন এনামুল। জাতীয় ক্রিকেট লিগে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি। চলমান ঢাকা প্রিমিয়ার লিগে গাজী গ্রুপ ক্রিকেটার্সের হয়ে চারটি সেঞ্চুরি করার পুরস্কার পেলেন ৩২ বছর বয়সি কিপার-ব্যাটার বিজয়। কাল আবাহনীর বিপক্ষে চতুর্থ সেঞ্চুরি করেছেন তিনি। ২০২২ সালের জুনে ওয়েস্ট ইন্ডিজ সফরে শেষবার টেস্ট খেলেছিলেন বিজয়। তাকে জায়গা করে দিতে দলের বাইরে চলে যেতে হয়েছে জাকির হাসানকে। তিনি অবশ্য একাদশে ছিলেন না। যারা একাদশে ছিলেন সে মাহমুদুল হাসান জয় আর সাদমান ইসলামদের কেউই বড় রান করতে পারেননি, দুই ইনিংসে ওপেনিং থেকে এসেছে সব মিলিয়ে ৪৪ রান। সাদমান দুই ইনিংসে করেছেন যথাক্রমে ১২ ও ৪ রান। জয়ের রান যথাক্রমে ১৪ আর ৩৩। তবু তারা টিকে গেছেন চট্টগ্রাম টেস্টের একাদশে। এদিকে জাতীয় ক্রিকেট লিগের সর্বোচ্চ রান সংগ্রাহক অমিত হাসানের জায়গা না পাওয়াও আছে আলোচনায়। জাতীয় লিগে ৭৮৫ রান করা এই ব্যাটার ঢাকা প্রিমিয়ার লিগেও একটি করে সেঞ্চুরি আর ফিফটি করেছেন। তবু কেন তিনি নেই, এ নিয়ে কোনো ব্যাখ্যা বিসিবির পক্ষ থেকে আসেনি। তবে যেহেতু ওপেনারের বদলে আনা হয়েছে এনামুলকে, তা থেকে একটা ব্যাখ্যা দাঁড় করানো যায়। সিলেটের এই ব্যাটার জাতীয় লিগে খেলেছেন ৪ নম্বরে, মিডল অর্ডার নিয়ে নির্বাচকদের ‘ভাবনা নেই’ বলেই হয়তো দলে আসতে পারেননি জাতীয় লিগের সেরা এই পারফর্মার। এদিকে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে যাবেন পেসার নাহিদ রানা। তাই তার জায়গায় নেওয়া হয়েছে বাঁ-হাতি স্পিনার তানভীর ইসলামকে। টেস্ট দলে প্রথম ডাক পেলেন তিনি। চট্টগ্রাম টেস্টে বাংলাদেশ দল নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, এনামুল হক বিজয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহিদুল ইসলাম, জাকের আলী, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, তানভীর ইসলাম, হাসান মাহমুদ, খালেদ আহমেদ ও তানজিম হাসান।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২০৩০ বিশ্বকাপে নিষিদ্ধ হতে পারেন আর্জেন্টিনার ৬ ফুটবলার বাজারের বেশিরভাগ সবজি শতক হাঁকালেও কাঁচা মরিচ একাই ৪০০ নট আউট ‘ফুটবলের জন্য ক্ষতিকর চুক্তি’: ইনফান্তিনোর জ্যেষ্ঠ উপদেষ্টার পদত্যাগ মাত্র এক দশকেই এলএনজি রপ্তানিকারক সব দেশকে ছাড়িয়ে শীর্ষস্থানে যুক্তরাষ্ট্র বিশ্বকাপ ব্যক্তিমালিকানায় ছেড়ে দেওয়া যাবে না: জাবি আলোনসো মতিঝিলের ‘ছাতা বোমা’র পর এবার আশুলিয়ায় দোকানে রেখে গেল ‘প্রেশার কুকার বোমা’ ক্ষমতায় টিকে থাকার ‘আমেরিকান গ্যারান্টি’? কাতারের স্বল্পমূল্যের এলএনজি ছেড়ে কেন যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি? দলীয় কর্মীকে গুলি: ফেনীতে বিএনপি নেতা আলমগীর গ্রেপ্তার শেখ হাসিনার সরকারের পতন পরবর্তী দুই বছরে বাংলাদেশের অর্থনীতির হালচাল কক্সবাজার হোটেলের কাছেই খালি মাঠে কর্মচারীর মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন রোহিঙ্গা-ক্যাম্পে দিনদিন বাড়ছে সহিংসতা: মসজিদে যাওয়ার পথে উগ্রবাদী সংগঠন আরসা কমান্ডারকে গুলি করে হত্যা কুপ্রস্তাবে রাজি না হওয়ায় নারী সাংবাদিককে চাকুরিচ্যুতি: তদন্ত চলাকালে সম্পাদক মিন্টুর পদত্যাগ পেট্রোবাংলার প্রতিবেদনে উদ্বেগ: দুই বছরে গ্যাস সরবরাহ কমেছে ১ বিলিয়ন ঘনফুট অর্থ সংকটে দরপ্রস্তাব প্রত্যাহার: হচ্ছে না মেট্রোরেল লাইন-পাঁচের উড়াল অংশের কাজ ২০২৫-২৬ অর্থবছরে এডিপি বাস্তবায়নের হার সর্বনিম্ন ট্রাইব্যুনালে কথা বলার সুযোগ না পেয়ে ক্ষুব্ধ লতিফ সিদ্দিকী, বললেন— ‘ফাঁসি দিয়ে দেন’ ইউনূস-তারেকের অপরিণামদর্শী সিদ্ধান্তের কারণে চরম গ্যাস সংকটে বাংলাদেশ আরো ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠাল ‘পরীক্ষিত বন্ধু’ যুক্তরাষ্ট্র, চলতি বছর এ পর্যন্ত ফিরলেন ৮৮ জন যা জানা প্রয়োজন মার্কিন বিশেষ দূত সার্জিও গোর সম্পর্কে নোয়াখালীতে গভীর রাতে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, আহত ৫