ঢাবিতে ভোট দিতে এসেছেন ‘কাফনে মোড়ানো মৃত ব্যক্তি’ – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ৮ জানুয়ারি, ২০২৫
৭:০১ পূর্বাহ্ণ
188 ভিউ

ঢাবিতে ভোট দিতে এসেছেন ‘কাফনে মোড়ানো মৃত ব্যক্তি’

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ জানুয়ারি, ২০২৫ | ৭:০১ 188 ভিউ
২০২৪ সালের শেখ হাসিনা সরকারের ডামি নির্বাচন দিবস ৭ জানুয়ারি উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডামি নির্বাচনের প্রদর্শনী করেছে একদল শিক্ষার্থী। মঙ্গলবার (৭ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক বটতলায় ‘৭ জানুয়ারি খুনি হাসিনার ডামি নির্বাচন প্রদর্শনী ও ভোটদান প্রতিযোগিতা’ শীর্ষক কর্মসূচির আয়োজন করেছে ঢাবি শিক্ষার্থীদের একটি অরাজনৈতিক সংগঠন ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস রাইটস ওয়াচ। এই ডামি নির্বাচনের স্লোগান ছিল ‘৭ তারিখ সারাদিন, নৌকা মার্কায় ভোট দিন' এবং ‘যত ভোট, তত নোট’। নির্বাচনে প্রকাশ্যে শিক্ষার্থীদের লাইনে দাঁড়িয়ে নৌকা মার্কায় ভোট দিতে দেখা যায়। যে ব্যক্তি এক মিনিটে নৌকা মার্কায় সবচেয়ে বেশি ভোট দিতে পারবে তাকে পুরস্কার দেওয়ার ঘোষণা দেওয়া হয়। প্রত্যেক ব্যক্তিকেই ভোট দেওয়ার জন্য ডামি টাকা দিতে দেখা যায় ডামি আওয়ামী লীগ নেতাদের। আয়োজকদের অন্যতম মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ বলেন, গত বছর বাংলাদেশের জনগণ ভোট দিতে পারেনি। বাংলাদেশের মানুষ সেই সময় কোন ধরণের পরিস্থিতিতে ছিল সেটাই আমরা দেখানোর চেষ্টা করছি। সমন্বয়ক মাহিন সরকার বলেন, আজকের এই ডামি নির্বাচনের মাধ্যমে স্বৈরাচারী সরকারকে লাল কার্ড দেখানো হয়েছে যেন ভবিষ্যতে এরকম ঘটনা আর ঘটতে না পারে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাঁধনের ওপর হামলার ঘটনায় সব ধরনের সহায়তা দেবে মিলান কনস্যুলেট হামের প্রাদুর্ভাবে মৃত্যু হাজারের ঘরে সাগরে বিলীন কুয়াকাটার সেই ট্যুরিস্ট পুলিশ বক্স ব্রিকস সম্মেলনে তারেক রহমান যোগ দেবেন কিনা, যা জানাল ভারত ঝুঁকিতে বাংলাদেশি শ্রমিকরা, আটক ৩১৭ ডলারের দরপতনে প্রভাব স্বর্ণের দামে আইসিসির আরেকটি কমিটির দায়িত্বে তামিম কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা ২ জানুয়ারি, নেতৃত্বে শেকৃবি খাবারের যে ধারাবাহিকতা রক্তে গ্লুকোজের মাত্রা ঠিক রাখবে বার্ধক্য ঠেকাতে এআইয়ের সহায়তায় তৈরি ওষুধে আশার আলো সার সংকট ঘিরে উত্তরাঞ্চলে অস্থিরতা: গুদাম লুট, সড়ক অবরোধ, মজুতদার গ্রেপ্তার যাত্রাবাড়ীর ধলপুরে দুর্বৃত্তদের গুলিতে একজন নিহত, আরেকজন আহত খলিলকে নিউইয়র্কে পাঠিয়ে হুমায়ুনের বিরুদ্ধে রিফ্রেশ-রুম দখলের অভিযোগ পাকিস্তানের কোচ হতে ভয় পান মুশতাক যুক্তরাষ্ট্রে জুলাইয়ে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে ১১ শতাংশ সুনামগঞ্জে ‘জুলাইযোদ্ধা’ পরিচয়ে সাংস্কৃতিক অঙ্গনে ট্যাগিং গিয়াস-সোহান জুটি’র: প্রশাসনকে হুমকি দিয়ে সরকারি দুই পার্ক ইজারা নিয়ে চাঁদাবাজি কাজ নেই, প্রজেক্টও ভুয়া: চাঁদপুর জেলা পরিষদের রাজস্ব তহবিলে পৌনে দুই কোটি টাকার ‘হরি লুট’ আরব আমিরাতে ৪ হাজার বাংলাদেশির ভিসা বাতিল, এখনও সমাধানের পথ খুঁজছে সরকার উড়োজাহাজ থেকে ২০ কোটি টাকার স্বর্ণ উদ্ধার স্থায়ী কমিটির প্রতিবেদন নিয়েও সংসদে বিতর্ক