ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে এখন ফ্রি স্টাইলে চলছে ছিনতাই – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
আপডেটঃ ১২ এপ্রিল, ২০২৫
১০:১৬ পূর্বাহ্ণ
125 ভিউ

আরও খবর

চট্টগ্রামে নালা থেকে উদ্ধার ১৪শ গুলির বড় অংশই একে-৪৭ ও মেশিনগানের

বালু ব্যবসার দ্বন্দ্বে দলীয় কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যাচেষ্টা বিএনপির অপর গ্রুপের

‘ডিসেম্বরের মধ্যেই নেত্রীকে ফেরাবো’: কক্সবাজারে প্রকাশ্য সভায় ছাত্রলীগের দৃঢ় শপথ

‘নর্দমায় মিলল একে-৪৭-এর বুলেটের স্তূপ! চট্টগ্রামে জঙ্গি ও বিচ্ছিন্নতাবাদী আস্তানার গন্ধ

হিন্দু সেজে মন্দিরে ঢুকে চুরি, দুই মুসলিম নারীকে হাতেনাতে আটক করে উত্তম-মধ্যম

ইমামকে সরিয়ে রাজাকার নিজামির পুত্রের জুমা পড়ানো নিয়ে মসজিদে জামায়াত-শিবিরের সন্ত্রাস, মুসল্লিরা আহত

রশিতে বেঁধে প্রতিবেশীর দুটি পোষা কুকুরকে নির্মমভাবে পিটিয়ে হত্যা, বিচার দাবি স্থানীয়দের

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে এখন ফ্রি স্টাইলে চলছে ছিনতাই

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ এপ্রিল, ২০২৫ | ১০:১৬ 125 ভিউ
ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে এখন ফ্রি স্টাইলে চলছে ছিনতাই। পথচারীরা এর প্রতিবাদ না করে চুপচাপ মোবাইলে ভিডিও করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল করছে। বৃহস্পতিবার রাতে বৃষ্টির মধ্যে সাইনবোর্ড এলাকায় বিসমিল্লাহ হোটেলের কাছে যানজটে আটকে পড়া একটি প্রাইভেটকারের দরজা খুলে লোকজনের কাছ থেকে সর্বস্ব ছিনতাই করে পালিয়ে যাচ্ছে কয়েকজন যুবক। ওই প্রাইভেটকারের পিছনে একটি যাত্রীবাহী বাস থেকে অনেকেই সেই দৃশ্য মোবাইলে ভিডিও করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড করেছেন। আর এ ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। এ বিষয়ে থানায় কেউ অভিযোগ করেনি তাই পুলিশও কিছু জানে না বলে ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান। এভাবে অনেকেই ছিনতাকারী ও অপহরণকারী ভুয়া ডিবির হাতে সর্বস্ব হারালেও থানায় অভিযোগ করেন না। ভুক্তভোগীদের অভিযোগ পুলিশ আগের চেয়েও এখন অনেক দুর্বল। থানায় অভিযোগ করলে উলটো হয়রানি হতে হয়। স্থানীয়রা জানান, আট কিলোমিটার এ সড়কের মাত্র কয়েকশ গজ সিদ্ধিরগঞ্জ থানাধীন হলেও বাকিটা ফতুল্লা থানা এলাকায়। এ সড়কের সাইনবোর্ড জালকুড়ি ও স্টেডিয়ামের সামনে পুলিশের তিনটি চেকপোস্ট ছিল। কয়েক বছর যাবৎ চেকপোস্টগুলো নেই। রহস্যজনক কারণে সড়কটি একেবারেই নিরাপত্তাহীনতায় রয়েছে। এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ওসি শরিফুল ইসলাম জানান, যারা অভিযোগ দেয় তাদের অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যেসব কারণে রাষ্ট্রপতির পদ থেকে সাহাবুদ্দিনের পদত্যাগ ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে নির্মাণাধীন ভবনে হামলা, ককটেল নিক্ষেপ শিক্ষা মন্ত্রণালয়ের ২২টি কম্পিউটারের হার্ডডিস্ক চুরি গুরু পাপে লঘু দণ্ড পুঁজিবাজারে, উৎসাহিত হচ্ছে কারসাজি চক্র সুন্দরবনে থামছে না হরিণ শিকার, ৩৪৫৩ কেজি মাংস উদ্ধার! কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি চুয়াত্তরেও সেই জাদু রুনা লায়লার কণ্ঠে ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮ কোরআনের দৃষ্টিতে ক্ষতিগ্রস্ত যারা মানুষ কেন নাক খোঁটে জানেন? বাণিজ্যমন্ত্রী মুক্তাদির: দেশের জ্বালানি সংকটের দ্রুত কোনো সমাধান নেই চরম গ্যাস সংকটে উৎপাদনে ধস: সংকটে শিল্প, শঙ্কায় রপ্তানি ও কর্মসংস্থান চট্টগ্রামে নালা থেকে উদ্ধার ১৪শ গুলির বড় অংশই একে-৪৭ ও মেশিনগানের বালু ব্যবসার দ্বন্দ্বে দলীয় কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যাচেষ্টা বিএনপির অপর গ্রুপের মেট্রোরেলে নাশকতার ২ বছর: সমন্বয়ক হাসিবের স্বীকারোক্তির পরও কেন দুই সরকারের আমলে হয়নি বিচার? ‘ডিসেম্বরের মধ্যেই নেত্রীকে ফেরাবো’: কক্সবাজারে প্রকাশ্য সভায় ছাত্রলীগের দৃঢ় শপথ এমআরপির চেয়ে বেশি দামে বিক্রি হয় সিগারেট: বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্বের বাইরে, যাচ্ছে কার পকেটে? গ্যাস সরবরাহে বড় ঘাটতি: ভোগান্তিতে আবাসিক গ্রাহক, শিল্প ও পরিবহন খাত যবিপ্রবি ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা, তানভীর আহ্বায়ক ধ্বংস করে দেওয়া শেখ হাসিনার বাড়ি ‘সুধা সদন’ থেকে যুবকের মরদেহ উদ্ধার