ঢাকায় জুলাইযোদ্ধা শাফিনের রহস্যজনক মৃত্যু – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ২ নভেম্বর, ২০২৫
৬:৫৭ পূর্বাহ্ণ
104 ভিউ

ঢাকায় জুলাইযোদ্ধা শাফিনের রহস্যজনক মৃত্যু

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ নভেম্বর, ২০২৫ | ৬:৫৭ 104 ভিউ
শনিবার (১ নভেম্বর) দুপুরে আদম আলী মার্কেটের পাশের একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাইফুর রহমান মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। এটি আত্মহত্যা নাকি অন্য কিছু, তা ময়নাতদন্তের রিপোর্টের পর নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন তিনি। তবে পরিকল্পিত হত্যার অভিযোগ করেছেন সহযোদ্ধারা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উত্তরা এলাকার সাবেক সমন্বয়ক নুর মোহাম্মদ বলেন, ছবি দেখে মনে হচ্ছে কেউ তাকে হত্যা করে ঝুলিয়ে রেখেছে, এত অল্প জায়গায় আত্মহত্যা করা প্রায় অসম্ভব। তিনি আরও বলেন, আরমান ছিলেন জুলাই আন্দোলনের উত্তরা অঞ্চলের একজন গুরুত্বপূর্ণ সংগঠক। তার অস্বাভাবিক মৃত্যুতে সহযোদ্ধাদের মনে শোকের পাশাপাশি ক্ষোভও তৈরি হয়েছে। আইইউবিএটির শিক্ষার্থী রাজু আহম্মেদ বলেন, আরমানের মা শুধু বলছিলেন ‘আমার ছেলেকে কেন নিল?’ আমরা তার এ প্রশ্নের উত্তর দিতে পারছি না। ওসি তাইফুর রহমান মির্জা বলেন, মরদেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে, এটি আত্মহত্যা নাকি অন্য কিছু, তা ময়নাতদন্তের রিপোর্টের পর নিশ্চিত হওয়া যাবে। আরমান তার বাবা-মার সঙ্গে দক্ষিণখানের ৮ নম্বর রেলগেট এলাকায় বসবাস করতেন। ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং সব সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানের সারা দেশে উদীয়মান ছাত্র ও তরুণ সংগঠনগুলোর মধ্যে ‘জুলাইযোদ্ধা সংসদ’ বেশ সক্রিয়। আরমান আহমেদ শাফিন ছিলেন সংগঠনের উত্তরা ইউনিটের অন্যতম মুখ।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাসের পর লঞ্চেও অরাজকতা: নির্ধারিত ভাড়ার তোয়াক্কা নেই, যাত্রীদের কাছ থেকে ইচ্ছেমতো আদায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদ: ইউরোপের চার দেশের সমর্থন ফেসবুকে তারেক রহমানের সমালোচনামূলক ভিডিওতে ‘লাইক’ দেওয়ায় বরখাস্ত শিক্ষক! ২৮০ কোটি টাকার সড়ক এখন চষা ক্ষেত: ‘লীগ-সম্পৃক্ততায়’ বাতিল ঠিকাদারের কার্যাদেশ, কাজও বন্ধ এক বছর ধরে বিশ্ববাজারে টানা কমছে জ্বালানি তেলের দাম, বিন্দুমাত্র প্রভাব নেই দেশের বাজারে সারাবিশ্বে স্টার্টআপ বিনিয়োগে জোয়ার: বাংলাদেশে ৫ বছরের সর্বনিম্নে, ১ বছরেই ৯৫ শতাংশ ধস কৃষকের ভর্তুকির সার পাচার হয়ে যাচ্ছে মিয়ানমারে, বিনিময়ে ঢুকছে ইয়াবা-অস্ত্র ভারতীয় ইলিশে দেশের বাজার সয়লাব, ১৯০ টাকার ইলিশ বিক্রি হচ্ছে ১৮শ টাকায়! বনশ্রীতে পথকুকুরদের খাবার দেওয়া তরুণীকে পেটালেন যুবদলের নেতাকর্মীরা এনসিপির জ্যেষ্ঠ আহ্বায়কের ভেজাল ওষুধ কারখানায় তৈরি হতো যৌন উত্তেজক বড়ি! ফ্যামিলি কার্ড পাবেন তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান, নিশ্চিত করলেন প্রতিমন্ত্রী শাহে আলম ‘শ্রাবণের মেঘগুলো’ গানের সেই বিউটি রানি এবার জেলার শ্রেষ্ঠ শিক্ষক নিউইয়র্কে বোয়িংয়ের সঙ্গে বিমানের আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি স্বাক্ষর; জানালেন মার্কিন রাষ্ট্রদূত ‘নানা অজুহাতে’ ২ বছর অচল করে রাখা হয়েছে শেখ হাসিনা সরকারের গড়া মহেশখালীর পাইপলাইন, কিস্তি গুনছে বিপিসি ভিসা সংকটে থমকে আছে শ্রমবাজার, তবুও ১ কোটি কর্মী পাঠানোর প্রতিশ্রুতি প্রবাসী কল্যাণমন্ত্রী নুরুর কোথায় কোথায় শিক্ষা সফর করছেন জামায়াতের ৩৪ সাংসদ? আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য রুহী রাজধানীতে গ্রেপ্তার জুলাইয়ে থানা-ফাঁড়ি লুটের ১৪১৭টি অস্ত্র ও প্রায় ৩ লাখ গুলি এখনও চিহ্নিত সন্ত্রাসী-জঙ্গিদের হাতে জ্বালানি তেলের দাম বাড়ায় বহুমুখী চাপে রপ্তানিকারকেরা, বিপর্যস্ত অর্থনীতি ইরান শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তি ছাড়বে না: জাতিসংঘে পেজেশকিয়ান