ঢাকায় জাতিসংঘ মানবাধিকার মিশনের কার্যক্রম শুরু – বর্ণমালা টেলিভিশন

ঢাকায় জাতিসংঘ মানবাধিকার মিশনের কার্যক্রম শুরু

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ জুলাই, ২০২৫ | ৬:২৫ 178 ভিউ
ঢাকায় কার্যক্রম শুরু করেছে জাতিসংঘ মানবাধিকার মিশন। তিন বছর মেয়াদি এ মিশন চালুর জন্য বাংলাদেশের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। বাংলাদেশের পক্ষে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম এবং জাতিসংঘের পক্ষে মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক এ সমঝোতা স্মারক (এমওইউ) সই করেন। শুক্রবার (১৮ জুলাই) জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের দপ্তর এ তথ্য জানিয়েছে। চলতি সপ্তাহে বাংলাদেশে মানবাধিকার সুরক্ষা ও বিকাশের লক্ষ্যে মিশন চালুর বিষয়ে সমঝোতা স্মারকটি সই হয়েছে। গত আগস্ট থেকে জাতিসংঘ মানবাধিকার কার্যালয়ের বাংলাদেশের সঙ্গে সম্পৃক্ততা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। কার্যালয়টি বিভিন্ন স্টেকহোল্ডারদের সঙ্গে মানবাধিকার সংস্কার এগিয়ে নিতে এবং গণপ্রতিবাদের ওপর মারাত্মক দমন-পীড়নের বিষয়ে একটি বিস্তৃত তথ্যানুসন্ধান তদন্ত পরিচালনা করতে কাজ করে যাচ্ছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ভলকার তুর্ক বলেছেন, এই সমঝোতা স্মারক স্বাক্ষর বাংলাদেশের মানবাধিকারের প্রতি প্রতিশ্রুতির একটি গুরুত্বপূর্ণ বার্তা দেয়, যা দেশের রূপান্তরের মূল ভিত্তি। তিনি বলেন, এটি আমার কার্যালয়কে আমাদের তথ্যানুসন্ধান প্রতিবেদনে প্রদত্ত সুপারিশগুলো বাস্তবায়নে আরও ভালোভাবে সহায়তা করতে এবং সরকার, সুশীল সমাজ এবং অন্যদের সঙ্গে সরাসরি স্থানীয়ভাবে আমাদের দক্ষতা ও সহায়তার মাধ্যমে বাংলাদেশের মৌলিক সংস্কারগুলোতে অংশ নিতে সক্ষম করবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন মানবাধিকার মিশনটি সরকারের বিভিন্ন সংস্থাকে প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা দেবে, যাতে জাতীয় ও আন্তর্জাতিক মানবাধিকার প্রতিশ্রুতি পূরণে সহযোগিতা করা যায়। একই সঙ্গে এটি সরকার ও সুশীল সমাজের সক্ষমতা বৃদ্ধির জন্য বিভিন্ন কার্যক্রম পরিচালনা করবে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা