টেস্ট নেতৃত্ব ছেড়ে দিলেন শান্ত – বর্ণমালা টেলিভিশন

টেস্ট নেতৃত্ব ছেড়ে দিলেন শান্ত

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ জুন, ২০২৫ | ৪:৫২ 135 ভিউ
বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক নাজমুল শান্ত দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন। কলম্বোয় শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে ইনিংস ও ৭৮ রানের ব্যবধানে হেরেছে বাংলাদেশ। সিরিজ হেরেছে ১-০ ব্যবধানে। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এসে নেতৃত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন বাঁ-হাতি টপ অর্ডার ব্যাটার। ব্যক্তিগত নয় দলের ভালোর জন্য অধিনায়কত্ব ছেড়েছেন বলে মন্তব্য করেছেন শান্ত, ‘টেস্টে আমি আর অধিনায়কের দায়িত্ব চালিয়ে যেতে চাই না। এটা ব্যক্তিগত কারণে নেওয়া সিদ্ধান্ত নয়। আমি দলের ভালোর কথা চিন্তা করে এই সিদ্ধান্ত নিয়েছি।’ তিন ফরম্যাটে তিন অধিনায়ক ড্রেসিংরুমের পরিবেশের জন্য ভালো নয় এমন ভাবনা থেকে সরে দাঁড়িয়েছেন বলে উল্লেখ করেছেন শান্ত, ‘আমি মনে করি, এটা দলকে সহায়তা করবে। আমি বিগত কয়েকটা দলের সঙ্গে ড্রেসিংরুম ভাগাভাগি করেছি। আমি মনে করি, তিন আন্তর্জাতিক ফরম্যাটে তিনজন অধিনায়ক মানানসই নয়। আমি জানি না, বোর্ড বিষয়টা কীভাবে দেখবে। আমি তাদের সিদ্ধান্তকে সমর্থন করবো। তবে এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। আমি মনে করি, জাতীয় দলে তিন অধিনায়ক হলে তা ম্যানেজ করা কঠিন। আমি চাইবো, এই সিদ্ধান্তকে কেউ আবেগতাড়িত মনে করবে না। আমি কোন কিছু নিয়ে হতাশও নই। এটা আমি পরিষ্কার করে বলতে চাই। দলের ভালোর কথা চিন্তা করেই আমি সরে গেছি।’ সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান সফর দিয়ে বাংলাদেশ টি-২০ দলের অধিনায়ক করা হয়েছে লিটন দাসকে। টি-২০’র নেতৃত্ব নিয়ে আপত্তি ছিল না লিটনের। তবে শ্রীলঙ্কা সফরের উদ্দেশ্যে রওনা হওয়ার ঠিক আগে শান্তকে সরিয়ে মেহেদী মিরাজকে ওয়ানডের নেতৃত্বভার দেয় বিসিবি। নতুন বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের চাওয়ায় এমনটা হয়েছে বলে দেশের কিছু সংবাদ মাধ্যম দাবি করেছে। এরপরই শান্ত টেস্ট দলের নেতৃত্ব ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। তিনি জানিয়েছেন, তার সিদ্ধান্তের বিষয়টি ক’দিন আগে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগকে জানিয়ে দিয়েছেন তিনি। শান্ত ২০২৩ সালের নভেম্বরে টেস্টের অধিনায়ক হন। দলকে ১৪ টেস্টে নেতৃত্ব দিয়ে চার জয় ও একটিতে ড্র করিয়েছন তিনি। হেরেছেন বাকিগুলো।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চরম বিদ্যুৎ বিপর্যয়ে হিমাগারে পচছে বিপুল পরিমাণ আলু, গাড়ি ভরে ফেলে দিতে হচ্ছে প্রতিদিনই মধ্যপ্রাচ্য থেকে ২০ হাজার পাকিস্তানিকে ঘাড় ধাক্কা দিয়ে বহিষ্কার অর্থমন্ত্রী: বিদ্যুৎ ও গ্যাসের সংকট সরকারের নিয়ন্ত্রণে নেই গ্রামের রাস্তা মেরামতে ৮০টি কম্পিউটার, ৩০ লাখের সফটওয়্যার: পরামর্শকের ১৪ কোটি, লাগবে ১৪০টি বাইক-জিপ বিদ্যুৎহীন চমেক হাসপাতালে স্থবির চিকিৎসা, দুর্ভোগে রোগীরা গুলিস্তানে চাঁদাবাজ সিন্ডিকেট ‘দরবেশ চক্র’: দফায় দফায় টাকা দিয়ে বিপর্যস্ত ব্যবসায়ীরা রূপপুরের শুধু প্রথম ইউনিট থেকেই রাষ্ট্রের সাশ্রয় হবে ১০০ কোটি ডলারের বেশি মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় উচ্ছ্বসিত জারদারি, পাকিস্তান সফরের আমন্ত্রণ সিরিয়ায় ইসরায়েল-তুরস্ক উত্তেজনা: পশ্চিম এশিয়ায় কি নতুন এক ফ্রন্ট খুলছে? কারাবন্দি সাবেক পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খানকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে ১০-১২ বার লোডশেডিং: অন্ধকারে ডুবছে চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দর, ভোগান্তিতে অতিষ্ঠ যাত্রীরা শেখ হাসিনার সময় বিরোধিতা করা হলেও এখন কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির নির্দেশ তারেক সরকারের স্বস্তি নেই রাজধানীর বাজারে: মাছ-মুরগি-ডিমে দিশেহারা নিম্ন ও মধ্যবিত্ত কৃষিমন্ত্রীর ‘উদ্বৃত্ত মজুদ’ দাবি অথচ সারের বাজার সিন্ডিকেটের দখলে, বস্তাপ্রতি অতিরিক্ত গুণতে হচ্ছে ৬০০ টাকা দুর্ভিক্ষের সকল লক্ষণ দৃশ্যমান কৃষি ও উৎপাদন ব্যবস্থায়: তবে কি সেদিকেই এগোচ্ছে বাংলাদেশ? ৫ আগস্টের পর বাংলাদেশের সংবাদমাধ্যমগুলো যেভাবে নতুন রাজনৈতিক যুদ্ধক্ষেত্রে পরিণত হলো শুরু হচ্ছে প্রিমিয়ার লিগ, প্রথম ম্যাচেই নামছে আর্সেনাল বাংলাদেশের বিপক্ষে এক বদল নিয়ে দ্বিতীয় টেস্টে নামছে অস্ট্রেলিয়া বিশ্বকাপ ফাইনালের মারপিট করে আর্জেন্টিনার পারেদেস ১০, মলিনা ৭ ম্যাচ নিষিদ্ধ ৫ আগস্টের পর পঙ্গু শিল্পখাত: ২ বছরে মোট কত কারখানা বন্ধ ও কত শ্রমিক হলেন বেকার?