টেবিলের দাঁড়িয়ে মুফতি আমির হামজার বক্তব্য, তুমুল সমালোচনা – বর্ণমালা টেলিভিশন

টেবিলের দাঁড়িয়ে মুফতি আমির হামজার বক্তব্য, তুমুল সমালোচনা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ December, ২০২৫ | ১০:২৩ 113 ভিউ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মুফতি আমির হামজার নানা আলোচিত কর্মকাণ্ডে বিতর্ক পিছু ছাড়ছে না। এবার নতুন করে সমালোচনার মুখে পড়েছেন জনপ্রিয় এ ইসলামি বক্তা। মঙ্গলবার (০২ ডিসেম্বর) তার নতুন একটি বক্তব্যের ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ওই ভিডিওতে দেখা যায়, একটি নির্বাচনী সভায় কুষ্টিয়ার এক শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে টেবিলের উপর দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছেন জামায়াতের এ প্রার্থী। আর তার পাশের চেয়ারে বসে আছে কিছু মানুষ। এদিকে শ্রোতাদের চেয়ারে বসিয়ে মুফতি আমির হামজার টেবিলে দাঁড়িয়ে বক্তব্য দেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই। তারা বলছেন, আমির হামজা ওই শিষ্টাচার রক্ষা করেননি। টেবিলের উপর দাঁড়িয়ে বক্তব্য দেওয়া ঠিক হয়নি। ছোট পরিসরে হলেও মঞ্চ অথবা উঁচু স্থান ব্যবহার করা উচিত ছিল। এ বিষয়ে মোবাইল ফোনে মুফতি আমির হামজার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি একটি মঞ্চে রয়েছেন রয়েছেন বলে জানান। এ বিষয়ে পরে পরে যোগাযোগ করবেন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গেই সম্পর্ক বজায় রাখবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ময়মনসিংহে অস্ত্র তৈরির সময় স্বেচ্ছাসেবক লীগের কর্মী গ্রেপ্তার ফ্যামিলি কার্ডের আওতায় ৭৪ হাজার পরিবার সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৩ টাকা বৃদ্ধি পেয়েছে পোশাকশ্রমিকের ন্যূনতম মজুরি বেড়ে ১৩৭ ডলার ঠাকুরগাঁওয়ে বিলুপ্তির পথে তাঁতশিল্প, পেশা বদলাচ্ছেন তাঁতিরা মৌলভীবাজারে ডেনিম কারখানা করছে ডিবিএল গ্রুপ, কর্মসংস্থান হবে ৪ হাজার মানুষের নিলামে উঠছে লেখক জিলি কুপারের প্রিয় টাইপরাইটার বাংলাদেশকে আঞ্চলিক উৎপাদন কেন্দ্র করতে চায় হায়ার বাজারে নতুন গর্ভনিরোধক আনল ইনসেপ্‌টা বিশেষজ্ঞদের পরামর্শ, ইসলামি অর্থায়নে বাংলাদেশকে আঞ্চলিক কেন্দ্র গঠন পোশাকশ্রমিকের ন্যূনতম মজুরি বেড়ে ১৩৭ ডলার পুলিশের ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন ভারতের গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুর্বল হওয়ার অভিযোগ হিউম্যান রাইটস ওয়াচের রোহিঙ্গা গণহত্যা নিয়ে বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক সৌদির রিয়াদ টাওয়ারে হুতিদের হামলায় ১১ জন আহত মিস ইউনিভার্স ইন্দোনেশিয়া প্রতিযোগিতায় পোশাক খুলে পরীক্ষার অভিযোগ সিলেটে শ্রমমন্ত্রীর এলাকায় ১১টি সেতু ও ৪২৩ কোটি টাকার উন্নয়নকাজ অনুমোদিত মাঝারি ও বড় শিল্পকারখানায় উৎপাদন ৬৬ শতাংশ প্যারোলে মুক্তি পেয়ে বাগেরহাটের বাড়িতে ফিরছেন বাদল ফরাজী