টিকটকে প্রেমের পর বিয়ে, সেপটিক ট্যাংকে মিলল গৃহবধূর লাশ – বর্ণমালা টেলিভিশন

টিকটকে প্রেমের পর বিয়ে, সেপটিক ট্যাংকে মিলল গৃহবধূর লাশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ July, ২০২৫ | ১১:২৮ 344 ভিউ
টিকটকে পরিচয়ের পর প্রেমের বিয়ে। এক বছরের মধ্যে টয়লেটের পাশের সেপটিক ট্যাংকে মিলল গৃহবধূর মরদেহ। ঘটনার পর পরই পলাতক রয়েছেন স্বামী। শুক্রবার (১১ জুলাই) রাতে চাঁদপুরের মতলব দক্ষিণের উপাদী দক্ষিণ থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। স্থানীয়রা জানান, একাধিক বিয়ে করা বরিশালের জামাল মিয়ার সঙ্গে টিকটকে পরিচয় হয় মতলবের রূপালী বেগমের। এরপর প্রেম থেকে বিয়ে করেন ৫ সন্তানের এই জননী। কিন্তু বিয়ের এক বছর যেতে না যেতেই মরতে হলো রূপালীকে। রূপালীর মা মরিয়ম জানান, আমি মেয়েকে খুঁজে না পেয়ে রাতে দেখি টয়লেটের সেপটিক ট্যাংকের ঢাকনা খোলা। পরে সন্দেহ হলে ওটাতে উঁকি দিয়ে দেখি মরিয়ম মরে পড়ে আছে। এরপর সবাই আমার চিৎকারে ছুটে আসে। রূপালীর ভাই আলিমুদ্দিন জানান, আমার বোন এখানে জমি কিনে বাড়ি করে ২ ছেলে ও ৩ মেয়েকে নিয়ে বসবাস করছিল। সপ্তাহ দুএক আগে জামাল রূপালীর স্বর্ণ গহনা ও টাকা পয়সা নিয়ে পালালে পরে তাকে নারায়ণগঞ্জ থেকে ধরে আনা হয়। আর এর পর এ ঘটনা। রূপালীর শরীরে ধারাল অস্ত্রের জখম রয়েছে। আমরা ধারণা করছি জামালই রূপালীকে মেরেছে। এ বিষয়ে চাঁদপুরের মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহাম্মদ বলেন, আমরা ঘটনাস্থল থেকে গৃহবধূর মরদেহটি উদ্ধার করেছি। এ ঘটনায় তদন্ত চলছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মাগুরায় স্কুল ভবনে তালা ঝুলিয়ে সাঁটানো হল ছাত্রলীগের লিফলেট গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন সঠিক সময়ে কাজ হবে, ইনশাআল্লাহ!’ রাজধানীর বাজারে সরু চাল ও সবজির দাম বেড়েছে ১২ উপজেলায় লিড ব্যাংক হিসেবে কাজ করবে সিটি ব্যাংক ১২ উপজেলায় লিড ব্যাংক হিসেবে কাজ করবে সিটি ব্যাংক জলাবদ্ধ জমিতে পানিফল চাষে ২৫ কোটি টাকা আয়ের আশা চামড়াপণ্য ও জুতা শিল্পের শ্রমিকদের মজুরি বাড়ল ৪,৮০০ টাকা গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা এক মাসের মধ্যে পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ নির্ধারণের সিদ্ধান্ত উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ রাজপথে নামার আগে মা-বাবার কাছ থেকে বিদায় নিতে যুবদলের আহ্বান দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে অপশক্তি: স্পিকার