টানা জয়ে আইসিসি র‍্যাঙ্কিংয়ে মেয়েদের উন্নতি – বর্ণমালা টেলিভিশন

টানা জয়ে আইসিসি র‍্যাঙ্কিংয়ে মেয়েদের উন্নতি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ জানুয়ারি, ২০২৬ | ৭:০৫ 88 ভিউ
নেপালে আইসিসি নারী টি-২০ বিশ্বকাপের বাছাইপর্বে দাপুটে ক্রিকেট খেলছে বাংলাদেশ। গ্রুপ পর্বে যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনি, নামিবিয়া ও আয়ারল্যান্ডের বিপক্ষে জয় পেয়েছে লাল-সবুজের নারী প্রতিনিধিরা। আইসিসির টি–২০ র‍্যাঙ্কিংয়ে যার ফল পেয়েছেন ক্রিকেটাররা। ব্যাট হাতে দারুণ খেলা ওপেনার শারমিন আক্তার সুপ্তা ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে ২২ ধাপ এগিয়েছেন। তিনি ৩৫ নম্বরে উঠে এসেছেন। বাছাইপর্বের চার ইনিংসে ১৫৬ রান করে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বাধিক রান সংগ্রাহক তিনি। বাছাইপর্বে বড় দুই পরীক্ষা যুক্তরাষ্ট্র ও আয়ারল্যান্ড ম্যাচে ফিফটি করেছেন তিনি। ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে সোবহানা মোস্তারি ১১ ধাপ এগিয়ে ৫২ নম্বরে উঠেছেন। বাছাইপর্বের চার ম্যাচে সেট হয়ে আউট হন তিনি। বড় সংগ্রহ না পেলেও নিয়মিত রান করার পুরস্কার পেয়েছেন তিনি। বোলিং র‍্যাঙ্কিংয়ে স্পিনার রাবেয়া খান এক ধাপ এগিয়ে ১৪ নম্বরে উঠেছেন। চার ম্যাচে ৭ উইকেট নিয়েছেন এই লেগি। বোলিং র‌্যাঙ্কিংয়ে ফাহিমা খাতুন ছয় ধাপ এগিয়ে ত্রিশে উঠেছেন। খেলোয়াড়দের র‌্যাঙ্কিংয়ে উন্নতি হলেও দল হিসেবে আগের অবস্থানেই আছে বাংলাদেশ। টি-২০ র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ১০। আয়ারল্যান্ড আছে বাংলাদেশের ঠিক ওপরে। আইরিশদের চেয়ে প্রায় দেড় হাজার পয়েন্টে বাংলাদেশ পিছিয়ে থাকলেও রেটিংয়ের ব্যবধান মাত্র ৪।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
টানা ৫ দিন বৃষ্টি হতে পারে যেসব জেলায় ৭২ ঘণ্টার মধ্যে ১০ জেলায় নতুন করে বন্যার শঙ্কা ভিয়েতনামে নৌকা উল্টে ১৫ ভারতীয় পর্যটকের মৃত্যু স্বস্তির জয় বাংলাদেশের বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানাল যুক্তরাষ্ট্র বন্যা ও পাহাড় ধসে মৃত্যু বেড়ে ৪৪, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ প্রেম করছেন শেহনাজ গিল বৃষ্টির প্রভাব বাজারে: সপ্তাহ ব্যবধানে প্রায় সব সবজির দাম বেড়েছে জেট ফুয়েলের দাম কমেছে প্রতি লিটারে ১৯ টাকা ২২ পয়সা চলতি বছরে সড়ক দুর্ঘটনায় ৩৬০ শিক্ষার্থী নিহত ডিসেম্বরে দেশে ফিরে নেতাকর্মীসহ ‘আত্মসমর্পণের পরিকল্পনা’ হাসিনার হাওরে গোসলে নেমে পর্যটক নিখোঁজ বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা স্থগিত নয় সিলেট শিক্ষাবোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা ইরান আমাকে হত্যা করলে, নজিরবিহীন ‘বোমা হামলা’ হবে: ট্রাম্প খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার আইআরজিসি প্রধানের ভিডিও কাঁপিয়েছিল দেশ, বছর পার হলেও শুরু হয়নি বিচার যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় হুমকিতে ২০২৭ সালের তেলের বাজার দুই দফা কমার পর আবারও বাড়ল স্বর্ণের দাম কক্সবাজারে ২০০ গ্রাম প্লাবিত, পানিবন্দি ৬ লাখ মানুষ