জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব পেঁয়াজের বাজারে: ‘আমরা দিনে এনে দিনে খাওয়া মানুষ, দাম বাড়লে কীভাবে বাঁচবো?’ – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ৫ October, ২০২৬
৭:৪১ am
3 ভিউ

জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব পেঁয়াজের বাজারে: ‘আমরা দিনে এনে দিনে খাওয়া মানুষ, দাম বাড়লে কীভাবে বাঁচবো?’

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ October, ২০২৬ | ৭:৪১ 3 ভিউ
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং বৈরী আবহাওয়ার কারণে সরবরাহ কমে যাওয়ার অজুহাতে দিনাজপুরের হিলি স্থলবন্দর সংলগ্ন বাজারে এক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে ৫ থেকে ১০ টাকা পর্যন্ত বেড়েছে। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন স্থানীয় নিম্নআয়ের শ্রমজীবী ও দিনমজুর মানুষ। হিলি বাজারের বর্তমান চিত্র বিশ্লেষণ করে দেখা গেছে, মাত্র এক সপ্তাহ আগে যে পেঁয়াজ খুচরা বাজারে কেজিপ্রতি ৩৫ টাকায় বিক্রি হতো, তা বর্তমানে মানভেদে ৪০ থেকে ৪৫ টাকায় বিক্রি হচ্ছে। বাজারে তুলনামূলক নিম্নমানের পেঁয়াজ বিকোচ্ছে ৪০ টাকায় এবং অপেক্ষাকৃত ভালো মানের পেঁয়াজ হাতবদল হচ্ছে ৪৫ টাকায়। পর্যাপ্ত মজুদ থাকলেও সরবরাহ কম থাকার দোহাই দিয়ে সব দোকানেই বাড়তি দামে বিক্রি করা হচ্ছে নিত্যপ্রয়োজনীয় এই পণ্যটি। বাজারে আসা সাধারণ ক্রেতারা জানান, হঠাৎ করে পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় তারা কেনাকাটার পরিমাণ কমিয়ে দিতে বাধ্য হচ্ছেন। ক্রেতা রুহুল আমিনের মতে, এ অঞ্চলের সিংহভাগ মানুষই দিনমজুর ও সাধারণ শ্রমজীবী। হঠাৎ দাম বেড়ে যাওয়ায় সাধারণ সংসারের বাজেটে টান পড়েছে। আরেক ক্রেতা আব্দুল মজিদ আক্ষেপ করে বলেন, “আমরা দিনে এনে দিনে খাওয়া মানুষ, কোনো সঞ্চয় নেই। এভাবে প্রতিটি নিত্যপণ্যের দাম বাড়লে আমাদের বেঁচে থাকা কঠিন হয়ে পড়ে।” খুচরা ব্যবসায়ীরা এই দাম বাড়ার পেছনে পাইকারি বাজারের সরবরাহ ঘাটতি এবং প্রাকৃতিক দুর্যোগকে দায়ী করছেন। হিলি বাজারের ব্যবসায়ী রেজাউল ইসলাম জানান, গত কয়েকদিন ধরে এলাকা জুড়ে বৈরী আবহাওয়া ও টানা বৃষ্টির কারণে কৃষকরা হাটে পেঁয়াজ তুলতে পারছেন না। একই সঙ্গে জ্বালানি তেলের দাম বাড়ায় পরিবহন খরচও কিছুটা বৃদ্ধি পেয়েছে। ফলে পাইকারি বাজারেই তাদের বেশি দামে কিনতে হচ্ছে, যার প্রভাব পড়েছে খুচরা বাজারে। তবে সরবরাহ স্বাভাবিক হলে দাম আবার কমে আসবে বলে আশ্বাস দেন তারা। বাজারের এই অস্থিরতা নিয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, দিনাজপুরের সহকারী পরিচালক বোরহান উদ্দিন জানান, অসাধু উপায়ে কৃত্রিম সংকট তৈরি করে কেউ যেন দাম বাড়াতে না পারে, সে লক্ষ্যে বাজারে নিয়মিত নজরদারি ও অভিযান পরিচালিত হচ্ছে। ব্যবসায়ীদের ক্রয়-বিক্রয়ের ক্যাশমেমো পরীক্ষা করা হচ্ছে এবং নির্ধারিত দামের চেয়ে বেশি রাখলে আইনি ব্যবস্থা ও জরিমানা করা হচ্ছে। জনস্বার্থে এ ধরনের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি নিশ্চিত করেন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
এলপিজির দাম বাড়ানো হলো ২৫২ টাকা, বাজারে এমনিতেও পাওয়া যায় না সরকার নির্ধারিত দামে! বৈশ্বিক লিঙ্গ সমতা সূচকঃ ২০ বছরে বেড়েছিল ৮.৫ পয়েন্ট, এক বছরেই কমলো ৬.২; নারীর রাজনীতিতে ক্ষমতায়ন, অর্থনৈতিক অংশগ্রহণ ও সুযোগ কমেছে ‘আউটসোর্সিং’ করে নরসিংদী থেকে ‘ফ্রিল্যান্সার’ ভাড়ায় এনে ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিপক্ষের ওপর হামলা, গুলিবিদ্ধসহ আহত ২০ জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব পেঁয়াজের বাজারে: ‘আমরা দিনে এনে দিনে খাওয়া মানুষ, দাম বাড়লে কীভাবে বাঁচবো?’ ২৪ কোটি টাকা খরচ, ঝুলিতে মাত্র এক ব্রোঞ্জ জ্বালানির দামের সাথে পাল্লা দিয়ে বাড়ছে চালের দাম: পাইকারিতে বস্তাপ্রতি ১০০-২০০৳ বাড়তি ২২ ব্যাংকের পুঞ্জীভূত লোকসান আড়াই লাখ কোটি টাকা: খেলাপি ঋণ ৫ লাখ ৮১ হাজার কোটি টাকা পুঁজিবাজারে সূচকের সাথে সাথে কমেছে লেনদেনও: বিনিয়োগকারীদের প্রশ্ন- এখন নয়া দরবেশ কে? আওয়ামী লীগের ঠেকানোর মিছিল করতে গিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ২০, দায় চাপল বিএনপির গুপ্তদের ঘাড়ে চাঁদাবাজির অভিযোগে খিলক্ষেত থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি গ্রেপ্তার কুর্দিস্তানের স্বপ্ন কি শেষ? ভূ-রাজনীতির চাপে কোণঠাসা কুর্দি স্বায়ত্তশাসন ইমরানের দলকে ঠেকাতে ২ হাজার কন্টেইনারে পুরো ইসলামাবাদে ব্যারিকেড, ভোগান্তিতে নাগরিকরা “বাংলাদেশে অসাংবিধানিক, জবরদস্তিমূলক স্বৈরশাসন চলছে”, জেনেভায় মানবাধিকার সেমিনারে ইউরোপীয় সংসদ সদস্যের কড়া সমালোচনা “বাংলাদেশে আইনের শাসন ও গণতান্ত্রিক অধিকার নেই, বিচার ব্যবস্থা হয়েছে রাজনৈতিক হাতিয়ার” জেনেভায় মানবাধিকার সেমিনারে সুইডিশ আইনজীবী কাকে রাজনৈতিক প্রতিহিংসা ও বিভাজনের সংস্কৃতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানালেন রাষ্ট্রপতি? প্রধানমন্ত্রী পত্নী-কে বিতর্কমুক্ত রাখতে কনফারেন্সের বক্তা তালিকা থেকে বাদ দেয়া হলো ট্রান্স-জেন একটিভিস্ট হো চি -কে রংপুরে চাল-আটার জন্য হাহাকার: ওএমএসের লাইনে হাতাহাতি-কাড়াকাড়ি এআইকে এই ৫টি প্রশ্ন করবেন না ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৬০৮ ভেঙে পড়েছে ফ্রান্সের শিক্ষাব্যবস্থা, শিক্ষার্থীদের বিক্ষোভ উত্তাল রাজপথ