জুলাই ঘোষণাপত্র অবশ্যই সংবিধানে যুক্ত করতে হবে: নাহিদ ইসলাম – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ৫ জুলাই, ২০২৫
১০:১২ পূর্বাহ্ণ
128 ভিউ

জুলাই ঘোষণাপত্র অবশ্যই সংবিধানে যুক্ত করতে হবে: নাহিদ ইসলাম

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ জুলাই, ২০২৫ | ১০:১২ 128 ভিউ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই ঘোষণাপত্র নিয়ে টালবাহানা হচ্ছে, জুলাই সনদ নিয়ে টালবাহানা হচ্ছে। বলা হচ্ছে- জুলাই ঘোষণাপত্রের নাকি কোনো সাংবিধানিক ভিত্তি থাকবে না। তিনি বলেন, জুলাই ঘোষণাপত্র অবশ্যই সংবিধানে যুক্ত করতে হবে। এই জুলাই গণঅভ্যুত্থানে যারা অংশ নিয়েছেন, যারা শহীদ হয়েছেন- তাদের মর্যাদা, স্বীকৃতি ও রাজনৈতিক নিরাপত্তা থাকতে হবে জুলাই ঘোষণাপত্রে এবং বাংলাদেশের নতুন সংবিধানে। শুক্রবার (৪ জুলাই) বিকালে দিনাজপুর ইনস্টিটিউট প্রাঙ্গণে আয়োজিত সমাবেশে এনসিপি আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় নাহিদ ইসলাম ঘোষণা দেন- জুলাই ঘোষণাপত্র সংবিধানে যুক্ত করার দাবিতে জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে আগামী ৩ আগস্ট ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে বিশাল জমায়েতের আয়োজন করা হয়েছে। সবাইকে সেই জমায়েতে অংশগ্রহণের আহ্বান জানিয়ে তিনি বলেন, সেই জমায়েতের মাধ্যমে ইনশাআল্লাহ আমাদের প্রাপ্ত আদায় অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে বুঝে নেব। দিনাজপুরকে উত্তরবঙ্গের অর্থনীতি এবং সাংস্কৃতিক রাজধানী উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, খাদ্যশস্যের জন্য দিনাজপুর অত্যন্ত গুরুত্বপূর্ণ; কিন্তু আমরা দেখি যে কৃষক ধান উৎপাদন করে সেই কৃষক ধানের ন্যায্যমূল্য পায় না। বেসরকারি সিন্ডিকেট এবং মধ্যস্বত্বভোগীদের দুর্নীতির কারণে কৃষকরা ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হয়। যেই দিনাজপুর সারাদেশের মানুষকে খাওয়াতে সক্ষমতা রাখে, সেই দিনাজপুরের কৃষকরা তাদের নিজেদের ছাওয়ালকে (সন্তানকে) খাওয়াতে পারে না। দিনাজপুর উৎপাদন করবে আর ঢাকা ভোগ করবে-এই বৈষম্যের দেশ আমরা চাই না। আমরা চাই যেখানে উৎপাদন হবে, সেখানে সুষম বণ্টন হতে হবে। অর্থনৈতিক এবং আঞ্চলিক বৈষম্য আমরা বাংলাদেশ থেকে চিরতরে বিতাড়িত করতে চাই। সমাবেশে আরও বক্তব্য দেন- এনসিপির কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম, এনসিপি নেতা ডা. আব্দুল আহাদ, এনসিপি নেতা রফিকুল ইসলাম কনক, আব্দুল মুনীম, যুগ্ম মুখ্য সংগঠক আসাদুল্লাহ গালিব, শ্রমিক উইং নেতা আকিব উদ্দিন ও যুগ্ম মুখ্য সংগঠক সাদিয়া ফারজানা দিনা প্রমুখ। কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন- দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনীম জারা, মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্থা শারমিন, সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ, দিনাজপুরের সমন্বয়ক একরামুল হক আবিরসহ অন্যরা। এর আগে দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ শহীদ ময়দান থেকে পদযাত্রা শুরু করে এনসিপির কেন্দ্রীয় নেতারা। তারা দিনাজপুর শহরের কাছারি মোড়, রেলওয়ে স্টেশন চত্বর, বাহাদুরবাজার, লিলিমোড়, জেলরোড সড়কে মিছিল ও গণসংযোগ করে দিনাজপুর ইনস্টিটিউটের সমাবেশ উপস্থিত হন। এ সময় এনসিপির দিনাজপুর জেলা ও বিভিন্ন উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মানচিত্রের বদলে ১ টাকার কয়েনে স্থান পেল মঠ, ভারত-নেপাল সম্পর্কে কি নতুন বার্তা? বিশ্বকাপ ফাইনালে পারাদেস কান্ডঃ লাল কার্ডের তথ্য প্রযুক্তিগত ত্রুটি, তবে ম্যাচশেষে সংঘর্ষ তদন্তে ফিফা’র কমিটি ব্যালন ডি’অর ২০২৬: বিশ্বকাপ ফাইনালের পারফরম্যান্সে ধাক্কা খেলেন মেসি, এগিয়ে ইয়ায়ামাল, হ্যারি কেইন ফেনীতে দুই কোটি টাকার চোরাচালানসহ দুটি গাড়ি জব্দ মাইলস্টোনে বিমান দুর্ঘটনার এক বছর: চোখের জলে সেই ভয়াল দুপুরের স্মৃতিচারণ শিক্ষার্থী-শিক্ষকদের জামায়াতের সাতক্ষীরা সাংসদের কক্ষে সিসিক্যামেরা লাগানোর দায়ে অভিযুক্ত ড্রাইভার; জীবনের চিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন প্রকাশ্যে হত্যার হুমকি পেলেন জ্যেষ্ঠ সাংবাদিক পান্না; ‘ইউনূসের অভিশপ্ত আমল ফিরছে কি?’ প্রশ্ন রাখলেন প্রধানমন্ত্রীর কাছে ফিট শরীরেও লুকিয়ে থাকতে পারে উচ্চ কোলেস্টেরল অরক্ষিত আকাশ, নীরব কর্তৃপক্ষ আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, বোমা বিস্ফোরণ কমল জিডিপির গতি, শিল্প খাতে ঋণাত্মক প্রবৃদ্ধি যে ১০ শ্রেণির মানুষের ওপর রাসুল (সা.)-এর লানত মাদ্রিদে পৌঁছাল বিশ্বকাপজয়ী স্পেন দল সাতক্ষীরায় মাছের ঘেরে মিলল শিবির কর্মীর বিবস্ত্র মরদেহ, হ্যাকস ব্লেড ও বৈদ্যুতিক তার উদ্ধার ‘হৃদরোগে’ ২ বছরে কারাবন্দির মৃত্যু ৩৪২, পুলিশ হেফাজতে ৩০: গোপন করা হলো রাজনৈতিক পরিচয় ২৪ ঘণ্টায় হামে প্রাণ গেল আরও ৫ শিশুর, ৮ শত ছুঁইছুঁই ‘জুলাইয়ের পর প্রথম গুম’, মিরাজ শেখকে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় তারেক সরকারের প্রতি এইচআরডব্লিউ ব্যারিকেড ভেঙে পার্লামেন্ট অভিমুখে তেলাপোকারা, ইন্টারনেট-মেট্রো বন্ধ দিল্লিতে ফাইনালে ১২০ মিনিট খেলে একটি শটও অন টার্গেটে নিতে পারেনি আর্জেন্টিনা মেসি কাঁদলেন, কাঁদালেন শতকোটি ভক্তকে